Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home রাজনীতি ১ ঘন্টার ব্যবধানে নিজেদের বক্তব্য সংশোধন করল বিএনপি
রাজনীতি

১ ঘন্টার ব্যবধানে নিজেদের বক্তব্য সংশোধন করল বিএনপি

By Shamim RezaMay 26, 20203 Mins Read

১ ঘন্টার ব্যবধানে নিজেদের বক্তব্য সংশোধন করল বিএনপি

Advertisement
জুমবাংলা ডেস্ক : গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী করোনায় আক্রান্ত হয়েছেন। তার আশু রোগমুক্তি কামনা করে গণমাধ্যমে বিবৃতিতে দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিন্তু জাফরুল্লাহ’র আশু রোগমুক্তি কামনায় বিএনপির বিবৃতিতে দলটির দপ্তরের সমন্বয়হীনতা দেখা গেছে। দেখা গেছে, ডা. জাফরুল্লাহ চৌধুরী আশু রোগমুক্তি কামনা করে বিএনপির দপ্তর থেকে দুপুর ১২টার দিকে একটি বিবৃতি দেয়া হয়। পরে একই বিষয়ে দুপুর ১টার দিকে যে সংশোধনী বিবৃতি দেয়া হয় তা নিয়ে বিএনপির মধ্যে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২৬ মে) দুপুর ১২টার দিকে বিএনপির সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো একটি বিবৃতিতে মির্জা ফখরুল গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত করোনার কিট পরীক্ষার সমাধান করার দাবি জানান।

সেখানে তিনি বলেন, করোনাভাইরাসে সংক্রমণের হার দ্রুত বাড়ছে এবং এতে করে মৃত্যুর হারও বাড়ছে। আমরা ইতোমধ্যে গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি যে, সাধারণ জনগোষ্ঠীর সঙ্গে দেশের বরেণ্য বিশিষ্ট ব্যক্তিবর্গ আক্রান্ত হচ্ছেন ও মৃত্যুবরণ করছেন। আমরা গভীর উদ্বেগের সঙ্গে আরও লক্ষ্য করেছি যে, গণস্বাস্থ্য কেন্দ্র কর্তৃক উদ্ভাবিত করোনা পরীক্ষার কিট যখন বিএসএমএমইউ হাসপাতালে ট্রায়াল পরীক্ষা হচ্ছিল সেই সময়ে হঠাৎ করেই সরকারের ঔষুধ প্রশাসন গণস্বাস্থ্য কেন্দ্র কর্তৃক উদ্ভাবিত করোনা পরীক্ষার ট্রায়াল স্থগিত করে দিয়েছে। এতে করে প্রতীয়মান হয় যে, ঔষুধ প্রশাসন উদ্দেশ্যমূলকভাবেই করোনার পরীক্ষা করতে আগ্রহী নয়। আমরা দাবি করছি, অবিলম্বে গণস্বাস্থ্য কেন্দ্র কর্তৃক উদ্ভাবিত করোনা কিট পরীক্ষার সমাধান হোক।

ফখরুল আরো বলেন, দেশের বরেণ্য বিশিষ্ট মুক্তিযোদ্ধা, চিকিৎসক ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আমি তার আশু রোগমুক্তি কামনা করছি। তিনি বলেন, অন্যান্য যারা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তাদেরও আশু রোগমুক্তি কামনা করছি। ইতোমধ্যে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, গণমাধ্যম কর্মী, রাজনীতিক ও বিশিষ্ট ব্যবসায়ী নেতৃবর্গ যারা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।

জনগণের প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আপনারা ঘরে থাকুন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রণীত স্বাস্থ্যবিধি মেনে চলুন। পরে দুপুর ১টার দিকে বেলাল আহমেদ স্বাক্ষরিত অপর এক সংশোধনী বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, করোনাভাইরাসে সংক্রমণের হার দ্রুত বাড়ছে এবং এতে করে মৃত্যুর হারও বাড়ছে। আমরা ইতোমধ্যে গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি যে, সাধারণ জনগোষ্ঠীর সঙ্গে দেশের বরেণ্য বিশিষ্ট ব্যক্তিবর্গ আক্রান্ত হচ্ছেন ও মৃত্যুবরণ করছেন।

‘দেশের বরেণ্য বিশিষ্ট মুক্তিযোদ্ধা, চিকিৎসক ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আমি তার আশু রোগমুক্তি কামনা করছি। অন্যান্য যারা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তাদেরও আশু রোগমুক্তি কামনা করছি। ইতোমধ্যে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, গণমাধ্যম কর্মী, রাজনীতিক ও বিশিষ্ট ব্যবসায়ী নেতৃবর্গ যারা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
গোলাম পরওয়ার

চাকরিতে মেধার দরকার নেই, বিএনপির পদ থাকলেই যোগ্যতা: গোলাম পরওয়ার

July 29, 2026
সাতক্ষীরা-৪ আসনের এমপি

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

July 22, 2026
জামায়াত এমপি

ভিডিওকাণ্ডে সাতক্ষীরার জামায়াত এমপিকে নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা

July 22, 2026

Latest News

গোলাম পরওয়ার

চাকরিতে মেধার দরকার নেই, বিএনপির পদ থাকলেই যোগ্যতা: গোলাম পরওয়ার

সাতক্ষীরা-৪ আসনের এমপি

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জামায়াত এমপি

ভিডিওকাণ্ডে সাতক্ষীরার জামায়াত এমপিকে নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা

Amir Hamza

‘আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে’

জামায়াতে ইসলামীর নেতা

সেই নারীকে নিয়ে মিলল চাঞ্চল্যকর তথ্য

জামায়াত নেতা গাজী নজরুল

কীভাবে ভিডিও ফাঁস হলো, জানালেন জামায়াত নেতা গাজী নজরুল

জামায়াত এমপি

জামায়াত এমপির ভিডিও ভাইরাল: প্রথমে এআই, পরে স্ত্রী দাবি

ফখরুল

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : ফখরুল

বিএনপির আয়

বিএনপির আয় বেড়েছে, ব্যয়ও বেড়ে তিনগুণ

বিএনপি

নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয় : বিএনপি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa