Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ২০২০ সালের শুরুতেই সর্বজনীন পেনশন চালু
জাতীয়

২০২০ সালের শুরুতেই সর্বজনীন পেনশন চালু

By iNews DeskDecember 31, 20193 Mins Read

২০২০ সালের শুরুতেই সর্বজনীন পেনশন চালু

Advertisement
জুমবাংলা ডেস্ক : নতুন বছরের শুরুতে ‘সর্বজনীন পেনশন স্কিম’ চালু করার প্রস্তুতি নেয়া হচ্ছে। বেসরকারি চাকরিজীবীদের পেনশন সুবিধা নিশ্চিত করতে নিয়োগকারী সংস্থা বা প্রতিষ্ঠানকে নির্দেশ দেয়া হবে। এছাড়া সরকারি চাকরিজীবীদের চলমান পেনশন সুবিধা বাড়াতে কিছুটা সংস্কার কার্যক্রম গ্রহণ করা হতে পারে।

তবে সরকারি-বেসরকারিখাতে যারা চাকরি করছেন তাদের এই সুবিধার আওতায় আনা হচ্ছে না। প্রাথমিকভাবে সমাজের পিছিয়ে পড়া ‘কর্মক্ষম নাগরিক’ যাদের বয়স ১৮-৫৫ বছরের মধ্যে তাদের পেনশন সুবিধা দেবে সরকার। অর্থাৎ সবাই সর্বজনীন পেনশন সুবিধায় অংশগ্রহণ করতে পারবেন না।

মঙ্গলবার একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে জানা যায়, জানা গেছে, দীর্ঘ চার বছরের চেষ্টায় অবশেষে সর্বজনীন পেনশন সুবিধা কার্যকর করতে এর রূপরেখা চূড়ান্ত করা সম্ভব হয়েছে। আগামী নতুন বছরের শুরুতে ফেব্রুয়ারি-মার্চ মাসের মধ্যে আনুষ্ঠানিকভাবে এর কার্যক্রম শুরু করার প্রস্তুতি নিচ্ছে অর্থবিভাগ। এ লক্ষ্যে বছরের শেষদিন (মঙ্গলবার) সর্বজনীন পেনশন ব্যবস্থা প্রবর্তনের লক্ষ্যে নীতি ও কৌশল প্রণয়নের বিষয়টি চূড়ান্ত করবে অর্থমন্ত্রণালয়ের সামষ্টিক অর্থনীতি অনুবিভাগ।

জানা গেছে, সর্বজনীন পেনশন সুবিধার আওতায় প্রাথমিক পর্যায়ে সমাজের পিছিয়ে পড়া কর্মক্ষম নাগরিক বিশেষ করে রিক্সাচালক, ভ্যানচালক, ভূমিহীন কৃষক, দিনমজুর, কাজের বুয়া, ছোট ও ক্ষুদ্র ব্যবসায়ীদের আনা হবে। এদের বয়স হবে ১৮-৫৫ বছরের মধ্যে। মাসিক কিস্তি হতে পারে ১০০-৫০০ টাকা। যে পরিমাণ কিস্তি নেয়া হবে সমপরিমাণ টাকা সরকারি তহবিল থেকে পেনশনারের হিসেবে জমা হবে। নির্দিষ্ট ব্যাংক কিংবা বীমা কোম্পানির মাধ্যমে এই অর্থ সংগ্রহ ও পেনশন প্রদান কিংবা হিসাব সংরক্ষণ করা হবে। নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে একটি সুরক্ষিত সার্ভারে সর্বজনীন পেনশন কার্যক্রমটি পরিচালনা করা হবে। পুরো প্রক্রিয়াটি অনলাইনে হওয়ার কারণে একজন পেনশনধারী ঘরে বসে অলাইনে তার আইডি ও হিসাব সম্পর্কে জানতে পারবেন।

এছাড়া পেনশনের টাকা জমা দিতে পারবেন বিকাশ, নগদসহ বিভিন্ন কোম্পানির মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে। সর্বজনীন পেনশন স্কিমে একজন হিসেবধারীর কাছ থেকে সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত নির্দিষ্ট পরিমাণ প্রিমিয়াম গ্রহণ করা হবে। মেয়াদ শেষে ন্যূনতম ৫ লাখ টাকার একটি তহবিল পাবেন পেনশনধারী। তবে এই টাকার ওপর তিনি প্রতিমাসে ৪-৫ হাজার টাকার মুনাফা পাবেন। যদি বিশেষ প্রয়োজনে টাকার প্রয়োজন হয় সেক্ষেত্রে পেনশন তহবিল থেকে ২০ শতাংশ পর্যন্ত ঋণ গ্রহণ করা যাবে। তবে কোনোভাবেই পেনশন হিসাব বন্ধ করাকে উৎসাহিত করা হবে না। সর্বজনীন পেনশন স্কিম থেকে আহরিত টাকা বিনিয়োগ করবে সরকার। সেই বিনিয়োগের লভ্যাংশ থেকে পেনশনধারীদের লাভ দেয়া হবে।

জানা গেছে, সর্বজনীন পেনশন ব্যবস্থায় পেনশন তহবিল হবে অংশীদারিত্বের ভিত্তিতে। অর্থাৎ পেনশন হিসেবধারী যে পরিমাণ টাকা জমা করবেন ঠিক ততটাই সরকারি তহবিল থেকে দেয়া হবে। অর্থাৎ প্রতিমাসে ১০০ টাকা করে বছরে কারো হিসেবে ১২শ’ টাকা জমা হলে সরকারি তহবিল থেকে আরও ১২শ’ টাকা দিয়ে মোট ২৪শ’ টাকার তহবিল গঠন করা হবে। তবে বেসরকারি ক্ষেত্রে চাকরিজীবী ও নিয়োগকারী কর্তৃপক্ষ যৌথভাবে এ তহবিলে অর্থ দেবে। এর পরিমাণ হতে পারে চাকরিজীবীর মূল বেতনের শতকরা ১০ ভাগ। নিয়োগকারী কর্তৃপক্ষও সমপরিমাণ অর্থ দেবে। সরকারি ও বেসরকারি খাতে একই নিয়মে তহবিল গঠন করা হবে। বেসরকারিখাতে পেনশন নিশ্চিত করার বিষয়ে জোর দিবে সরকার। দেশের সব বেসরকারিখাতে পেনশন সুবিধা কার্যকর করতে নির্দেশনা দেয়া হবে।

আরো জানা গেছে, পেনশনের এ তহবিল ব্যবস্থাপনার জন্য একটি রেগুলেটরি অথরিটি থাকবে। এ অথরিটির মাধ্যমে পেনশন কার্যক্রম পরিচালিত হবে। লাভজনক খাতে তহবিলের অর্থ বিনিয়োগ করা হবে। বিনিয়োগ সুরক্ষাও দেয়া হবে। এ থেকে যে মুনাফা আসবে, তার অংশ মাসে মাসে পাবেন সুবিধাভোগীরা। পেনশনভোগীদের স্মার্টকার্ড দেয়া হবে। প্রস্তাবিত পেনশন স্কিমে ৫ থেকে ১০ শতাংশ হারে বার্ষিক ইনক্রিমেন্টের সুবিধা থাকবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa