চিলির মাঠে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে গিয়ে জয়ের ধারায় ফিরেছে ব্রাজিল। দুই নতুন ফরোয়ার্ডের গোলে আজ (শুক্রবার) ভোরে তারা চিলিকে ২-১ গোলে হারিয়েছে। যা কিছুটা হলেও স্বস্তি ফিরিয়েছে চোট জর্জর ব্রাজিল শিবিরে। কোচ দরিভাল জুনিয়রও সেটি নিয়ে কথা বলেছেন। তবে এখনই তৃপ্ত হতে পারছেন না তিনি, বলছেন ‘সবে পথে খুঁজে পেতে শুরু করেছে’ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

দরিভাল জুনিয়র

Advertisement

এদিন অবশ্য ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল খেয়ে পিছিয়ে পড়েছিল ব্রাজিল। এরপর শিষ্যদের ঘুরে দাঁড়ানো পারফরম্যান্স দেখে খুশি হয়েছেন দরিভাল। প্রথমার্ধের যোগ করা সময়ে হেডে করা গোলে ব্রাজিলকে সমতায় ফেরান অভিষিক্ত ফরোয়ার্ড ইগর জেসুস। পরবর্তীতে ম্যাচের একদম শেষদিকে লুইস এনরিক বাঁ পায়ের বাঁকানো শটে জয় নিশ্চিত করেন। ম্যাচ শেষে তারুণ্য নির্ভর দল নিয়ে এমন পারফরম্যান্সের প্রশংসা করেছেন কোচ দরিভাল।

তিনি বলেন, ‘ম্যাচের শুরু থেকেই তাদের মনোযোগ ছিল উচ্চ পর্যায়ের। এতে তারা যেমন খুশি, আমিও খুশি দলের পরিপক্বতা দেখে। ভারসাম্য, স্থিতিশীলতা রেখে তরুণ দল গতি বাড়ানোর চেষ্টা করছে, দুই পাশ দিয়ে বল নিয়ে এগোচ্ছে। এই ম্যাচে বেশ কিছু জিনিস দেখেছি, যা কাজ করেছে। এটি পরিষ্কার যে আমরা ধাপে ধাপে ও ধীরে ধীরে সেরা পথ বেছে নেওয়ার চেষ্টা করছি।’

ধীরে ধীরে শিষ্যরা সঠিক পথ খুঁজে নিতে শুরু করেছে বলেও দাবি ব্রাজিল কোচের। একইসঙ্গে ২০২৬ বিশ্বকাপে ভালো করার ইঙ্গিত দিলেন আবারও, ‘(পারফরম্যান্সের) ওঠা-নামা হয় এবং এটা চলতে থাকবে। তবে আমি আবারও বলছি, দুই বছরের মধ্যে শক্তিশালী দল নিয়ে হাজির হব। আগে যা কিছু বলা হয়েছে, এখন তার বাস্তবায়ন হচ্ছে। ২০২২ বিশ্বকাপে ব্রাজিলের শেষ ম্যাচের দলে থাকা মাত্র চারজন ছিল আজকের ম্যাচে। এটি একটি প্রক্রিয়া। এটি মূলত আমি আগেও যেমন বলেছিলাম, আমাদের খেলার ধরনে পরিবর্তন আসছে। আমরা কঠিন সময়ের মধ্য দিয়ে যাব। তবে আমরা নিজেদের পথ খুঁজে নিচ্ছি।’

বিশ্বকাপ খেলা দলের মাত্র চারজন (দানিলো, মার্কিনিয়োস, লুকাস পাকেতা ও রাফিনিয়া) ছিলেন এই ম্যাচে। ভিনিসিয়ুস জুনিয়র নেই চোটের কারণে, নিয়মিত গোলরক্ষক অ্যালিসন বেকারও একইভাবে ছিটকে গেছেন চার সপ্তাহের জন্য। তবে জয়ের ধারা ধরে রেখে টেবিলে নিজেদের উন্নতির ধারা ধরে রাখতে চাইবে সেলেসাওরা। চিলির বিপক্ষেও এদিন রদ্রিগো গোয়েস, রাফিনিয়া ও মার্টিনেল্লিরা তাদের সুযোগ কাজে লাগানোর যথাসাধ্য চেষ্টা করেছেন।

শেষটা কি রঙিন হবে মাহমুদউল্লাহর

এই জয়ের পর লাতিন অঞ্চলের বাছাইয়ে ৯ ম্যাচে ১৩ পয়েন্ট পেয়েছে ব্রাজিল। তারা পরের ম্যাচ ১৫ অক্টোবর খেলবে পেরুর বিপক্ষে। আজকের কষ্টার্জিত জয়ে তাদেরকে চতুর্থ স্থানে তুলে দিয়েছে। একইদিন ভেনেজুয়েলার বিপক্ষে ড্র করলেও টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। সমান ম্যাচে তাদের পয়েন্ট ১৯। এ ছাড়া ৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে কলম্বিয়া দুই এবং ৮ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে উরুগুয়ে তিনে অবস্থান করছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.