Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় ২০৪১ সাল পর্যন্ত পরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী
জাতীয় স্লাইডার

২০৪১ সাল পর্যন্ত পরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী

By জুমবাংলা নিউজ ডেস্কনভেম্বর 24, 2019Updated:নভেম্বর 24, 20192 Mins Read
শেখ হাসিনা
ছবি: পিআইডি
Advertisement

জুমবাংলা ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার বলেছেন দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে উন্নীত করতে প্রেক্ষিত পরিকল্পনা ২০২১-৪১ গ্রহণ করেছে সরকার। খবর ইউএনবি’র।

আমরা ২০৪১ সালের মধ্যে দক্ষিণ এশিয়াতে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করতে চাই। এ লক্ষ্য অর্জনে দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা গ্রহণ করেছি, বলেন প্রধানমন্ত্রী।

বর্তমান সরকারের ভিশন-২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে নেয়া বাংলাদেশ দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা (২০১০-২০২১) নিয়ে একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনা দেখার পর এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ২০০৯ সালে ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ সরকার দেশকে একটি উন্নত রাষ্ট্রে উন্নীত করতে তাৎক্ষণিক পরিকল্পনা গ্রহণ করে। “পরে, আমরা পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৈরি ও তা বাস্তবায়ন করি।”

প্রধানমন্ত্রী বলেন, একই সাথে ২০১১-২১ সালের জন্য প্রথম প্রেক্ষিত পরিকল্পনা তৈরি করি এবং সে পরিকল্পনা অনুযায়ী তা বাস্তবায়ন করার কাজ শুরু করি। “বাংলাদেশ উন্নয়ন ও সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে এবং আগামি দিনগুলোতেও এগিয়ে যাবে।”

শেখ হাসিনা বলেন, ২০ বছরের প্রেক্ষিত পরিকল্পনাটি ২০২১ সাল থেকে আগামী চারটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে বাস্তবায়ন করা হবে।

পাওয়ার পয়েন্ট উপস্থাপনার সময় সিনিয়র সচিব ও পরিকল্পনা কমিশনের সদস্য সামসুল আলম প্রেক্ষিত পরিকল্পনার মূল বিষয়গুলো তুলে ধরেন।

অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান প্রেক্ষিত পরিকল্পনাকে দীর্ঘ মেয়াদী “স্বপ্নের দলিল” হিসেবে উল্লেখ করেন।

প্রেক্ষিত পরিকল্পনা একবার বাস্তবায়ন হয়ে গেলে বাংলাদেশকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন দেখা উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠা করা যাবে বলে আশা করেন পরিকল্পনা মন্ত্রী।

কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, ড. তৌফিক-এ-এলাহী এবং ড. মশিউর রহমান এসময় উপস্থিত ছিলেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
নাসীরুদ্দীন

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারের পতন হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

জুন 19, 2026
সংস্কৃতি

যাত্রাপালা ও সার্কাসের অনুমতি দেবে সরাসরি সংস্কৃতি মন্ত্রণালয়

জুন 19, 2026
সজল

যাত্রাবাড়ীতে শীর্ষ সন্ত্রাসী অটো সজল গ্রেফতার, উদ্ধার অস্ত্র-গুলিসহ মাদক

জুন 19, 2026
Latest News
নাসীরুদ্দীন

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারের পতন হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

সংস্কৃতি

যাত্রাপালা ও সার্কাসের অনুমতি দেবে সরাসরি সংস্কৃতি মন্ত্রণালয়

সজল

যাত্রাবাড়ীতে শীর্ষ সন্ত্রাসী অটো সজল গ্রেফতার, উদ্ধার অস্ত্র-গুলিসহ মাদক

নিয়ন্ত্রণ

ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ন্ত্রণ সম্ভব নয়: ট্রাম্প

আবহাওয়ার পূর্বাভাস

আবহাওয়ার পূর্বাভাস: সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৬ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা

নির্বাচনে লড়ার প্রস্তুতি

জোট ছাড়াই স্থানীয় সরকার নির্বাচনে লড়ার প্রস্তুতি এনসিপির

সতর্ক করলো

মিত্র ইসরায়েলকে কড়া ভাষায় সতর্ক করলো যুক্তরাষ্ট্র

মারা গেছেন

মারা গেছেন জনপ্রিয় অভিনেত্রী ডাভেইগ চেজ

তেলের দাম

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পর বিশ্ববাজারে ফের কমল জ্বালানি তেলের দাম

সশস্ত্র হামলা

নাইজারের বিমানবন্দরে বন্দুকধারীদের হামলা, নিহত ৩৫

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa