স্পোর্টস ডেস্ক: পুরো ফুটবলবিশ্বকে চমকে দিয়ে ২০২১ সালের গ্রীষ্মে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি জমান লিওনেল মেসি। যে লা মেসিয়ায় বেড়ে ওঠা, যে ক্যাম্প ন্যুর সঙ্গে ছিল তার চির সখ্য; সেই ‘অতি আপন’ ঠিকানার সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে তার।

২০ বছরের বন্ধন ছিন্ন করে চোখের জলে বিদায় বলে দিয়েছেন প্রিয় বার্সাকে।

তবে বার্সা সমর্থকরা এখনও ক্লাবের ইতিহাসের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রকে ভুলতে পারেননি। তাকে ফেরানোর দাবি উঠতে শুরু করেছিল তখন থেকেই। এরপর এক মৌসুম কেটে গেছে। প্যারিসের নতুন ঠিকানায় ধীরে ধীরে মানিয়ে নিতে শুরু করেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। শুরু হয়ে গেছে নতুন মৌসুমও। আগের মৌসুমে জ্বলে উঠতে না পারলেও এবার তাকে দেখা যাচ্ছে পুরনো ফর্মে। অন্যদিকে বার্সা তাকে হারিয়ে যে নিজেদের পায়ে কুড়াল মেরেছে, তা হাড়ে হাড়ে টের পাচ্ছে।
মেসি

Advertisement

এতদিন পর মেসিকে ‘মিস’ করতে শুরু করেছেন কাতালান জায়ান্টদের কর্তাব্যক্তিরাও। আর্থিক অবস্থা খারাপ হওয়ার অজুহাতে যাকে ধরে রাখেননি তারা, এখন তারাই মাথা কুটে মরছেন তাকে ফেরাতে। আগামী মৌসুমে পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হলে সেই চেষ্টাও নাকি করবে তারা। তবে এর আগে ক্লাব প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা জানালেন, ক্লাবের কিংবদন্তি মেসিকে ‘অমরত্ব’ দিতে চান তারা। আর এজন্য তার ভাস্কর্য উন্মোচন করা হবে ক্যাম্প ন্যুয়ের বাইরে।

গত সপ্তাহান্তে বার্সার সাধারণ সভায় লাপোর্তা বলেন, ‘আমরা ক্যাম্প ন্যুয়ের বাইরে মেসির ভাস্কর্য নির্মাণ করব। সিদ্ধান্ত চূড়ান্ত। ‘

স্পেনের বেশ কয়েকটি সংবাদমাধ্যম দাবি করেছে, আগামী গ্রীষ্মে মেসিকে ফেরানোর চেষ্টা করবে বার্সা। ওই সময় পিএসজির সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদও শেষ হবে। কিন্তু ৩৫ বছর বয়সী ফরোয়ার্ডের হাতে চুক্তির মেয়াদ এক বছর বৃদ্ধি করার সুযোগ আছে। কিন্তু মেসি এখনও এ ব্যাপারে কোনো ইঙ্গিত দেননি। আপাতত তার সামনে অপেক্ষা করছে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। এছাড়া পিএসজির হয়েও নিজেকে মেলে ধরতে শুরু করেছেন তিনি। অবশ্য ইনজুরির কারণে রাঁসের বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচে খেলতে পারেননি মেসি। তবে আগামী মঙ্গলবার বেনফিকার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ফিরবেন তিনি।

কেউ আমার মতো ছক্কা মারতে পারে না, ইশান কিষাণের হুংকার

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.