mahmudullah-1573183433_1743

Advertisement
স্পোর্টস ডেস্ক: দাপটের সাথে প্রথম ম্যাচ জিতেই সিরিজ জয়ের স্বপ্ন দেখছিলো বাংলাদেশ। কিন্তু সেটি হতে দিলেন না ভারতের অধিনায়ক রোহিত শর্মা।

গতরাতে সিরিজের দ্বিতীয় ম্যাচে একাই বাংলাদেশকে হারিয়ে দেন তিনি। ব্যাট হাতে ৪৩ বলে ৮৫ রানের বিধ্বংসী খেলে ৮ উইকেটের জয়ে তিন ম্যাচের সিরিজে ভারতকে সমতায় ফেরান রোহিত। দলের এমন হারের জন্য ব্যাটসম্যানদের দুষছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।

রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে দারুন সূচনা করেছিলো বাংলাদেশ। শুরুতে দুই ওপেনার লিটন দাস ও মোহাম্মদ নাইম ৪৪ বলে ৬০ রানের জুটি গড়েন। তাতে বড় স্কোর ভিত পায় টাইগাররা।

কিন্তু মিডল-অর্ডার ব্যাটসম্যানরা দলের হাল ধরতে ব্যর্থ হন। আগের ম্যাচের হিরো মুশফিকুর রহিম মাত্র ৪ রান করে বিদায় নেন। এছাড়া আফিফ হোসেন ৬, মোসাদ্দেক হোসেন ৭ ও আমিনুল ৫ রান করে। তবে অধিনায়ক মাহমুদুল্লাহ বড় ইনিংস খেলার চেষ্টা করেছিলেন। তার ২১ বলে ৩০ রানের সুবাদে শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৩ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।

ভারতের মত দলের সামনে ১৫৪ রানের টার্গেট শক্তপোক্ত নয়। আর সেটি প্রমান করেছেন ভারতের অধিনায়ক রোহিত। ব্যাট হাতে একাই বাংলাদেশকে ধসিয়ে দিয়েছেন তিনি। শিখর ধাওয়ানকে নিয়ে ১১৮ রানের উদ্বোধনী জুটি গড়েন রোহিত। তাই ম্যাচ থেকে ২৫-৩০ রানের আক্ষেপ ঝড়ে মাহমুদুল্লাহ’র কন্ঠে।

মাহমুদুল্লাহ বলেন, এই উইকেটে আমাদের অন্তত ১৭৫ রান করা উচিত ছিল। রোহিত-শিখর দুর্দান্ত শুরু করে। আর সেখানেই ম্যাচ জয়ের কাজ সেড়ে ফেলে ভারত। তাই রোহিত-ধাওয়ানকে কৃতিত্ব দিতেই হবে। স্কোর ডিফেন্ড করার একটা সুযোগ আমাদের পাওয়া উচিত ছিল। কিন্তু আমরা তা করতে পারিনি।

উইকেট হারানো নিয়ে মাহমুদুল্লাহ বলেন, গুরুত্বপূর্ণ সময়ে আমরা উইকেট হারিয়েছি। যা আমাদের পিছিয়ে দিয়েছে। এ ম্যাচে আমরা যেসব ভুল করেছি দল হিসেবে সেগুলো নিয়ে কাজ করতে হবে। কিছু জায়গায় উন্নতি করতে হবে। বিশেষ করে ব্যাটিং-এ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mohammad Al Amin is a member of the iNews Desk editorial team, contributing to day-to-day news coverage with an emphasis on factual accuracy, responsible reporting, and clear storytelling. As part of the newsroom workflow, he works closely with editors and reporters to help produce timely, well-verified articles that meet iNews’ editorial and journalistic standards for a global readership.