Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা আত্মতুষ্টিতে না ভুগতে দলকে সতর্ক করলেন মাহমুদুল্লাহ
ক্রিকেট (Cricket) খেলাধুলা

আত্মতুষ্টিতে না ভুগতে দলকে সতর্ক করলেন মাহমুদুল্লাহ

By জুমবাংলা নিউজ ডেস্কAugust 31, 2021Updated:August 31, 20212 Mins Read
আত্মতুষ্টিতে না ভুগতে দলকে সতর্ক করলেন মাহমুদুল্লাহ
ফাইল ছবি
Advertisement

স্পোর্টস ডেস্ক: আগামীকাল থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হওয়া পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে দলকে আত্মতুষ্টিতে না ভুগতে সতর্ক করেছেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।

ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে জয়ের পর স্পষ্টভাবেই ফেভারিট বাংলাদেশ।

মাহমুদুল্লাহ জানান, তার দল জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখতে চায়, যাতে আবারও প্রমাণ করা যায়, ঘরের মাঠে অদম্য টাইগাররা।

সাম্প্রতিক পারফরম্যান্স, হোম কন্ডিশন এবং সফরকারী দলে প্রথম সারির খেলোয়াড়রা না থাকায় সিরিজে অবশ্যই বাংলাদেশ ফেভারিট।

যাইহোক, দলকে সবকিছু সহজভাবে না নিতে এবং তাদের স্বাভাবিক পারফরম্যান্সের প্রতি আহ্বান জানান অধিনায়ক।

আজ একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মাহমুদুল্লাহ বলেন, নিউজিল্যান্ড এমন একটি দল, যারা তাদের তারকা খেলোয়াড়দের  ছাড়াও সু-সংগঠিত এবং সু-শৃংভল। তিনি বলেন, ‘আমি মনে করি নিউজিল্যান্ড খুব ভালো দল। তারা এমন একটি দল, যারা নিখুতভাবে  হোমওয়ার্ক করে এবং তারা অত্যন্ত শৃঙ্খল দল। সর্বদা নিজেদের পরিকল্পনায় থাকার চেষ্টা করে এবং পরিকল্পনা ভালভাবে বাস্তবায়নের জন্য সাহসী হবার চেষ্টা করে। আমি মনে করি তাদের বিপক্ষে আমাদের খুব সু-শৃঙ্খল হতে হবে।’

একই সাথে, নিজেদের ফেভারিট না ভেবে ভালো ক্রিকেট খেলার উপর জোড় দিয়েছেন মাহমুদুল্লাহ। তিনি বলেন, ‘ আমি সব সময় বলি, টি-টুয়েন্টি এমন ফরম্যাট, আপনি নিজেকে ফেভারিট মনে করতে পারেন। অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়া আপনার জন্য আবার নেতিবাচকও হতে পারে। আমাদের ভালোভাবে অবস্থার মূল্যায়ন করতে হবে এবং আমাদের স্বাভাবিক খেলাটি উপস্থাপন করতে হবে। যদি আমরা সেগুলো নিশ্চিত করতে পারি, যদি আমরা ইতিবাচক চিন্তা করতে পারি, তাহলে আমাদের একটি ভাল সুযোগ থাকবে।’

মাহমুদুল্লাহ আরও বলেন, ‘আমরা জিম্বাবুয়ে সিরিজে ভালো খেলেছি, অস্ট্রেলিয়া সিরিজে ভালো খেলেছি। আমাদের  জয়ের ধারা অব্যাহত রাখা উচিত এবং আমাদের সেভাবেই চিন্তা করা উচিত। এটি আমাদের ইতিবাচক ফলাফল আনতে সাহায্য করবে।’

প্রত্যাশা অনুযায়ী, ম্যাচের প্রথম বল থেকেই ভালো খেলার প্রতি নজর দিতে চায় বাংলাদেশ। ম্যাচের সুযোগগুলো কাজে লাগাতে হবে বলেও উল্লেখ করেন অধিনায়ক।

তিনি বলেন, ‘প্রথম বল থেকে আমাদের ভালো ক্রিকেট খেলার মানসিকতা দেখাতে হবে, যা অস্ট্রলিয়া সিরিজে ছিলো। আমাদের নিশ্চিত করতে হবে- আমরা জেতার জন্য যথেষ্ট ক্ষুধার্ত। ঘরের মাঠে আমরা সবসময় আমাদের পক্ষে ফলাফল আনার চেষ্টা করি এবং আবারও একই প্রত্যাশা থাকবে। ব্যক্তি এবং দল হিসাবে প্রতিটি সুযোগের মূল্যায়ন করা গুরুত্বপূর্ণ। প্রত্যাশা পূরণের প্রতিটি সুযোগ আমাদের অবশ্যই কাজে লাগাতে হবে। এরকম চিন্তা আমাদের জন্য বিষয়গুলো সহজ করে দিবে।’

এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলে নিউজিল্যান্ডকে একবারও হারাতে পারেনি বাংলাদেশ। এবার হারের বন্ধ্যাত্ব ঘোচানোর ব্যাপারে আত্মবিশ্বাস বাংলাদেশ। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
আর্জেন্টিনার প্রতিপক্ষ

আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া সম্পর্কে যা জানা জরুরি

June 22, 2026
আর্জেন্টিনা

চমৎকার শুরুর পর ফের জয়ের জন্য প্রস্তুত আর্জেন্টিনা

June 22, 2026
জিলেট

বিশ্বকাপে এবার লোগো ঢেকে রাখার অভিনব কৌশল দেখাল জিলেট

June 22, 2026

Latest News

আর্জেন্টিনার প্রতিপক্ষ

আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া সম্পর্কে যা জানা জরুরি

আর্জেন্টিনা

চমৎকার শুরুর পর ফের জয়ের জন্য প্রস্তুত আর্জেন্টিনা

জিলেট

বিশ্বকাপে এবার লোগো ঢেকে রাখার অভিনব কৌশল দেখাল জিলেট

স্কালোনি

পানিবিরতি ম্যাচের ছন্দ নষ্ট করছে : স্কালোনি

Messi-Record

মাঠে নামলেই যে সব রেকর্ড ভাঙার সুযোগ মেসির সামনে!

news

মায়ের সঙ্গে পুনর্মিলনে অশ্রুসিক্ত কেপ ভার্দের গোলরক্ষক

trophy

এবারের বিশ্বকাপে ভাঙতে পারে যত রেকর্ড

Worldcup

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

Sports

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

tunisia

এক হালি গোল খেয়ে বিশ্বকাপ থেকে তিউনিসিয়ার বিদায়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa