Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ২৪ ঘণ্টায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা
জাতীয়

২৪ ঘণ্টায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা

By জুমবাংলা নিউজ ডেস্কJuly 12, 2020Updated:July 12, 20202 Mins Read

২৪ ঘণ্টায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা

Advertisement

জুমবাংলা ডেস্ক : ইতোমধ্যে দেশে বন্যা পরিস্থিতির বেশ অবনতি হয়েছে। আরও অবনতির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, জামালপুর, নাটোর, সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলার বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।

আজ রবিবার (১২ জুলাই) দুপুরে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে এ তথ্য জানানো হয়েছে।

বন্যার অবনতির চিত্র তুলে ধরে তারা আরও বলছে, ব্রহ্মপুত্র-যমুনা, গঙ্গা-পদ্মা ও উত্তর-পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকার প্রধান নদ-নদীগুলোর পানি বৃদ্ধি পাচ্ছে, যা আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

আগামী ২৪ ঘণ্টায় যমুনা নদীর কাজিপুর ও সিরাজগঞ্জ পয়েন্টে এবং পদ্মা নদীর গোয়ালন্দ পয়েন্টে পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে।

আগামী ২৪ ঘণ্টায় তিস্তা ও ধরলা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে এবং বিপৎসীমার ওপরে অবস্থান করতে পারে।

আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণ-পূর্ব পার্বত্য অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে এ অঞ্চলের সাঙ্গু, হালদা, মুহুরী ও মাতামুহুরী নদীর পানি দ্রুত বাড়তে পারে।

বন্যা সতর্কীকরণ ও পূর্বাভাস কেন্দ্র আরও বলছে, বাংলাদেশ ও ভারত উভয় অংশেরই বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত হচ্ছে। শনিবার সকাল ৯টা থেকে রোববার সকাল ৯টা পর্যন্ত সময়ে বাংলাদেশে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে সুনামগঞ্জে ১৫০ মিলিমিটার, কমলগঞ্জে ১০৮, সিলেটে ৯৫, শেওলায় ৯২, নোয়াখালীতে ৮৫, লালাখালে ১৪৮, মনু রেলওয়ে ব্রিজে ১০৪, শেরপুর-সিলেটে ৯২, পঞ্চগড়ে ৯২, ইটাখোলায় ৮৪, ঠাকুরগাঁওয়ে ১২১, মৌলভীবাজারে ৯৮, লরেরগড়ে ৯২, নারায়ণহাটে ৮৯ এবং পরশুরামে ৭৫ মিলিমিটার।

একই সময়ে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে ভারতের চেরাপুঞ্জিতে ২৬৬, গ্যাংটকে ৫৩, জলপাইগুড়িতে ১৪৫, শিলংয়ে ৫০ এবং কৈলাশহরে ১২৮ দশমিক ২ মিলিমিটার।

তারা আরও বলছে, পর্যবেক্ষণাধীন ১০১টি পানি স্টেশনের মধ্যে ৭৬টিতে পানি বাড়ছে, ২৩টিতে কমছে এবং ২টিতে অপরিবর্তিত রয়েছে। তার মধ্যে বিপৎসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে ১৬টি স্টেশনে।

বিপৎসীমা অতিক্রম করা স্টেশনগুলোর মধ্যে ধরলার কুড়িগ্রাম স্টেশনে ৪৮ সেন্টিমিটার, তিস্তার ডালিয়ায় ১২, তিস্তার কাউনিয়ায় ১, ব্রহ্মপুত্রের নুনখাওয়ায় ১৩, ব্রহ্মপুত্রের চিলমারীতে ১৪, যমুনার ফুলছড়িতে ২৯, যমুনার বাহাদুরাবাদে ১৭, যমুনার সারিয়াকান্দিতে ৯, সিংড়ায় ২০, সুরমার কানাইঘাটে ৮০, সুরমার সুনামগঞ্জে ৪২, সারিগোয়াইনের সারিঘাটে ৬, পুরাতন সুরমার দিরাইয়ে ১৬, যদুকাটার লরেরগড়ে ২ এবং সমেশ্বরীর কলমাকান্দায় বিপৎসীমার ২৮ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
স্পিকার

সংসদ সদস্যদের প্রতি কড়া নির্দেশনা দিলেন স্পিকার

June 23, 2026
জাহাজের মালপত্র

কম দামে জাহাজের মালপত্র কিনতে পারবেন যে মার্কেট থেকে

June 23, 2026
teacher

প্রাথমিকে শিক্ষক বদলি ও নবনিয়োগদের পদায়নে চার স্তরে কমিটি

June 23, 2026

Latest News

স্পিকার

সংসদ সদস্যদের প্রতি কড়া নির্দেশনা দিলেন স্পিকার

জাহাজের মালপত্র

কম দামে জাহাজের মালপত্র কিনতে পারবেন যে মার্কেট থেকে

teacher

প্রাথমিকে শিক্ষক বদলি ও নবনিয়োগদের পদায়নে চার স্তরে কমিটি

Rijve

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

DrJahed

আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল : ডা. জাহেদ

সেতুমন্ত্রী

নিষিদ্ধ মানে নিষিদ্ধই, এ নিয়ে কথা না বলাই শ্রেয় : সেতুমন্ত্রী

বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি

আগামী ৫ দিন সারাদেশে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আভাস

২৫ কোটি গাছ রোপণ

২৫ কোটি গাছ রোপণ : বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের

বাণিজ্যমন্ত্রী

নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে : বাণিজ্যমন্ত্রী

বিআইডব্লিউটিএর পরিচালক

আপত্তিকর ভিডিও প্রকাশের ঘটনায় বিআইডব্লিউটিএর পরিচালক আরিফ বরখাস্ত

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa