Advertisement

জুমবাংলা ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার দেশের ২৫টি জেলায় নবনির্মিত ১০০টি সেতু উদ্বোধন করেছেন। সেতুগুলোর মোট দৈর্ঘ্য ৫ হাজার ৪৯৪ মিটার এবং নির্মাণ ব্যয় ৮ হাজার ৭৯ কোটি ৬১ লাখ টাকা। খবর-ইউএনবি’র।

সোমবার প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে সেতুগুলো উদ্বোধন করেন।

পিএম
ফাইল ছবি

এর মধ্যে ঢাকা বিভাগে ৭টি, চট্টগ্রাম বিভাগে ৪৬টি (শুধু খাগড়াছড়ি জেলায় ৪২টি), ময়মনসিংহ বিভাগে ৬টি, সিলেট বিভাগে ১৭টি, বরিশাল বিভাগে ১৪টি, রাজশাহী বিভাগে ৭টি এবং রংপুর বিভাগে ৩টি নির্মাণ করা হয়েছে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ বিভাগ সরকারের নিজস্ব অর্থায়নে সেতুগুলো নির্মাণ করে।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী নবনির্মিত ১০০টি সেতুর বিষয়ে একটি উপস্থাপনা করেন।

বিআরটি প্রকল্প : টঙ্গী ফ্লাইওভারের দুই লেনে যান চলাচল শুরু

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.