স্পোর্টস ডেস্ক : দু’বছর পর কোর্টে ফিরে প্রতিযোগিতামূলক প্রথম টুর্নামেন্টেই শিরোপা জিতে নেন টেনিস সুন্দরী সানিয়া মির্জা। ইউক্রেনের নাদিয়া কিচেনককে সঙ্গে নিয়ে হোবার্ট ইন্টারন্যাশনাল টেনিস টুর্নামেন্ট জিতে নিয়েছেন ছ’টি গ্র্যান্ডস্লামের মালিক সানিয়া।
সন্তান জন্মের কারণে এই বিরতি নিয়েছিলেন সানিয়া, প্রসবের সময় আর পাঁচজন ভারতীয় মহিলার মতই স্থূলতা ঘিরেছিল তাঁকে।
সেখান থেকে আগের ফিটনেসে ফিরে আসাটা তাঁর কাছে চ্যালেঞ্জ ছিল। অনায়াসে সেই চ্যালেঞ্জ জিতে গিয়েছেন টেনিস তারকা। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে তিনি জানিয়েছেন, মাত্র চার মাসে ৮৯ কেজি থেকে ৬৩ কেজিতে ফিরেছেন তিনি।
অন্যান্য মহিলাদেরও একটি বার্তা দিয়েছেন তিনি। লিখেছেন, ‘কেউ যদি বলে যে, তুমি পারবে না। তাতে বিশ্বাস করো না।’ তিনি বলেছেন, ‘আমি যদি পারি, সবাই পারবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


