জুমবাংলা ডেস্ক: পুলিশ পরিদর্শক থেকে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি পেয়েছেন ২৬ কর্মকর্তা। রোববার (১৫ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুটি পৃথক প্রজ্ঞাপনে এই পদোন্নতি দেওয়া হয়।

পুলিশ

Advertisement
প্রজ্ঞাপন দুটিতে বলা হয়, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদে কর্মরত ২২ জন কর্মকর্তাকে এবং পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) পদে কর্মরত ৪ জন কর্মকর্তাকে বিসিএস (পুলিশ) ক্যাডারে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি দিয়ে তাদের চাকরি পুলিশ অধিদপ্তরে ন্যস্ত করা হয়েছে।

পদোন্নতিপ্রাপ্তরা হলেন- ডিএমপির মো. আব্দুল মালেক, চট্রগ্রামের কেশব চক্রবর্তী, সিআইডির মো. সেলিম হোসেন, এসবির মো. আজিজুর রহমান সরকার, ডিএমপির মো. তারেকুর ইসলাম, মাদারীপুরের মো. মনোয়ার হোসেন চৌধুরী, খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের এস এম ইকবাল আহমেদ, সিআইডির মো. শরীফুদ্দেীলা, নড়াইলের এস কে আব্দুল্লাহ আল সাঈদ, সিআইডির গাজী রুহুল ইমাম, এসবির মো. সৈয়দুজ্জামান, এসবির মোহাম্মদ সহিদ উল্যাহ, খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের শেখ মো. জিয়াউল ইসলাম, জামালপুরের এম এম ময়নুল ইসলাম, আরএমপির মির্জা মো. আব্দুস ছালাম, বরিশালের মো. আলী আর্শাদ, ডিএমপির মো. শহীদুল ইসলাম, সিআইডির মো. রবিউল ইসলাম, এসবির মো. মমিনুর রহমান, গাজীপুরের মো. আমির হোসেন, পিবিআইর (যশোর) একেএম ফসিহুর রহমান, পিবিআইর মো. নিজাম উদ্দিন, ডিএমপির মো. ইয়াছিন আলম খান, ডিএমপির মো. আলাউদ্দিন আল আজাদ, নওগার বিকর্ণ কুমার চৌধুরী ও সিএসপির মো. জহুরুল ইসলাম সরকার।

ফের বাড়লো সোনার দাম, আজ থেকে কিনতে হবে লাখ টাকায়

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google