Advertisement
জুমবাংলা ডেস্ক : চলমান বিধিনিষেধের মধ্যে দেশব্যাপী বন্ধ রয়েছে গণপরিবহন চলাচল। শিগগিরই গণপরিবহন চলাচলের সম্ভবানা নেই বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ। তিনি বলেন, ২৮ এপ্রিলের আগে দেশের গণপরিবহন চালু হওয়ার কোনো সম্ভাবনা নেই। আজ শুক্রবার (২৩ এপ্রিল) বিকেলে তিনি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এনায়েত উল্যাহ বলেন, আজ শুনেছি আগামী ২৫ তারিখ দেশের সব দোকানপাট খুলে দেওয়া হবে। তাই আমরাও চাই, একই দিনে গণপরিবহন চলাচলের নির্দেশনা দিক সরকার। তবে সব কিছু বিবেচলা করে বুঝতে পারছি, আগামী ২৮ তারিখের আগে গণপরিবহন চলাচলের আপাতত সম্ভাবনা নেই।

তিনি আরও বলেন, ২৫ তারিখ থেকে দোকান পাট ও শপিংমল খোলার নির্দেশ দিয়েছে সরকার। কিন্তু এই সব শপিংমল বা মার্কেটে ক্রেতাদের যেতে তো পরিবহনের দরকার হবে। তাই আমরা আমরা চাই গণপরিবহনের বিষয়টিও সরকার বিবেচনায় আনুক।

সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব বলেন, আমরা করোনার শুরু থেকেই চেষ্টা করেছি সরকারের নির্দেশনা অনুযায়ী সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে পরিবহণ চালাতে। আমরা এখনো চাই সব স্বাস্থ্যবিধি মেনেই পরিবহণ চালাতে। সামনে ঈদ। এই ঈদের সময় মানুষ বাড়িতে যাবে। সব সময়ই ঈদের সময় আমাদের পরিবহনের বাড়তি চাপ থাকে। তাই এই সময়টায় পরিবহণ বন্ধ থাকলে বাস মালিক ও শ্রমিক উভয়েরই ক্ষতি হচ্ছে বা হবে। এনায়েত উল্যাহ আরও বলেন, যদি সরকার পরিবহণ চলাচলের অনুমতি দেয়, তাহলে আমাদের পরিবহণ মালিক ও শ্রমিকরা যথাযথভাবে সরকারের দেওয়া নির্দেশনা মেনেই গাড়ি চালাবে। আমাদের মালিক সমিতির পক্ষ থেকে তেমন নির্দেশনাই দেওয়া হবে।

এর আগে কোভিড-১৯ সংক্রমণ রোধে গত ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে আটদিনের কঠোর লকডাউন শুরু হয়। লকডাউনের মধ্যে পালনের জন্য ১৩টি নির্দেশনা দেয়া হয় সরকারের পক্ষ থেকে। সেই মেয়াদ শেষ হয় গত বুধবার (২১ এপ্রিল) মধ্যরাতে। তবে করোনা সংক্রমণ পরিস্থিতির এখনো উন্নতি হয়নি। তাই লকডাউনের মেয়াদ আগামী ২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.