Close Menu
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
ZoomBangla iNews
Home আন্তর্জাতিক ‘২৯ দিন আগে ছেলেকে সৌদিতে পাঠিয়েছিলাম, কাজে যোগ দিতে যাওয়ার দিনই দুর্ঘটনা’
জাতীয় বিভাগীয় সংবাদ

‘২৯ দিন আগে ছেলেকে সৌদিতে পাঠিয়েছিলাম, কাজে যোগ দিতে যাওয়ার দিনই দুর্ঘটনা’

By জুমবাংলা নিউজ ডেস্কMay 9, 2019, 7:15 AM Asia/DhakaUpdated:May 9, 2019, 7:15 AM Asia/Dhaka2 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক: সৌদি আরবে রিয়াদের শাকরা এলাকার সড়ক দুর্ঘটনায় নিহত ১০ বাংলাদেশির মধ্যে তিনজনের বাড়ি নরসিংদীর মনোহরদী উপজেলায়। তাদের মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েছেন অসহায় পরিবারগুলো। খবর ইউএনবি’র।

নিহতরা হলেন- মনোহরদী উপজেলার তাঁরাকান্দি গ্রামের মান্নান মাঝির ছেলে জামাল উদ্দিন মাঝি, তাঁতারদি শেখেরগাঁও এলাকার রশিদুল হকের ছেলে ইমদাদুল হক ও ডোমনমারা খিদিরপুর এলাকার আব্দুল মান্নান শেখের ছেলে মো.আল আমিন।

নিহতদের পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর খবর শোনার পর থেকেই প্রবাসীর এলাকাজুড়ে নেমে এসেছে শোকের মাতম। পরিবারের সদস্যদের আর্তনাদে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। উপার্জনক্ষম স্বজনের এমন মৃত্যুতে শোকে নির্বাক হয়ে আছেন স্বজনদের কেউ কেউ। শেষবারের মতো দেখার ইচ্ছায় সরকারের মাধ্যমে দ্রুত লাশ ফিরে পাওয়ার দাবি পরিবারগুলোর।

একই সাথে সরকারের প্রতি দরিদ্র এই পরিবারগুলোর পাশে দাঁড়ানোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

তাঁরাকান্দি গ্রামের নিহত জামাল উদ্দিন মাঝির শোকার্ত মা নূরজাহান বেগম বলেন, ‘এক শতাংশ ভিটেবাড়ি ছাড়া আর কোনো সম্পদ না থাকায় পরিবারের সুখের আশায় ৫ লাখ টাকা ধার দেনা করে ২৯ দিন আগে ছেলেকে সৌদী আরবে পাঠিয়েছিলাম। প্রথম দিন কাজে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনায় পরপারে চলে গেলো আমার ছেলে।’

দিলরুবা বেগম বলেন, ‘চার ছেলে ও এক মেয়েকে নিয়ে আমি এখন অসহায় হয়ে পড়লাম। কে সংসারের হাল ধরবে? আমার স্বামীকে শেষবারের মতো দেখতে চাই, সরকার যেন দ্রুত আমার স্বামীর লাশ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করেন।’

স্থানীয় ইউপি সদস্য ও নিহত জামালের চাচাতো ভাই নজরুল ইসলাম বলেন, জামাল তিন ভাইয়ের মধ্যে সবার ছোট। ভাইয়েরা পৃথক পৃথক সংসার করছেন। পরিবারটি খুবই খুবই দরিদ্র হওয়ায় সরকারের সহযোগিতা প্রয়োজন। একইভাবে শোকের মাতম চলছে নিহত অপর দুইজন ইমদাদুল হক ও আল আমিনের পরিবারেও। দুর্ঘটনায় মৃত্যুকে মেনে নিতে পারছেন না তারা। পরিবারের স্বপ্ন পূরণ করতে সৌদী আরব পাঠাতে গিয়ে ঋণগ্রস্ত হওয়া পরিবারগুলো চরম অনিশ্চয়তার মদ্যে পড়েছে। সন্তান হারানোর শোকে বারবার মূর্ছা যাচ্ছেন স্বজনেরা। একদিকে পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারানো অপরদিকে ঋণের বোঝা যেন মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থায় ফেলেছে তাদের।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকালে রিয়াদ থেকে ১৫০ কিলোমিটার দূরে শাকরায় ১৭ জন বাংলাদেশিকে বহনকারী একটি মিনিবাস চাকা ফেটে উল্টে যায়। এতে নরসিংদী, নওগাঁ, টাঙ্গাইল, কুষ্টিয়া, কিশোরগঞ্জ ও ময়মনসিংহ জেলার ১০ প্রবাসী নিহত হন। তারা সবাই আল হাবিব কোম্পানি ফর ট্রেডিং কর্মাশিয়াল কন্সস্ট্রাকশন নামে একটি কোম্পানিতে কর্মরত ছিলেন।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
ZoomBangla iNews
ZoomBangla iNews
inews.zoombangla.com
Follow

Follow ZoomBangla iNews on Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from ZoomBangla iNews in your Google news feed.

Follow ZoomBangla iNews on Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of ZoomBangla iNews. He is also a good writer.

Related Posts
ব্র্যাক বিশ্ববিদ্যালয়

পানিতে ডুবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

May 22, 2026, 10:11 PM Asia/Dhaka
Fish-Market

ঈদ সামনে রেখেও ঊর্ধ্বমুখী মাছের বাজার

May 22, 2026, 9:57 PM Asia/Dhaka
নারী পুলিশ সদস্য

সাজা ও গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়েও চাকরি করছেন নারী পুলিশ সদস্য

May 22, 2026, 9:54 PM Asia/Dhaka
Latest News
ব্র্যাক বিশ্ববিদ্যালয়

পানিতে ডুবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

Fish-Market

ঈদ সামনে রেখেও ঊর্ধ্বমুখী মাছের বাজার

নারী পুলিশ সদস্য

সাজা ও গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়েও চাকরি করছেন নারী পুলিশ সদস্য

Asif Mahmud

আপনারা ভায়োলেন্স বেছে নিলে, আমরাও বাধ্য হব : আসিফ

ramisa

কেন রামিসা হত্যা, পুলিশ ও পরিবার যা বলছে

rab

সিলেটে রোমহর্ষক ঘটনা: ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত

মানুষের মূত্র

ইউরিয়ার বিকল্প হিসেবে ব্যবহার হচ্ছে মানুষের মূত্র

হজ

হজ শেষ না হওয়া পর্যন্ত ইরানে হামলা স্থগিতের আহ্বান সৌদির

শিশু

টিকার পরও শিশুরা কেন হামে মা ‘রা যাচ্ছে

দোকানে বসতে নিষেধ

নে ’শাগ্রস্ত অবস্থায় দোকানে বসতে নিষেধ, বাবাকে কু পি’ য়ে হ ‘ত্যা

 

ZoomBangla iNews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp