Advertisement
জুমবাংলা ডেস্ক : আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুখো মানুষের জন্য অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)। আগামী ২ এপ্রিল থেকে দেশের বিভিন্ন জায়গায় থাকা বিআরটিসির ডিপো থেকে যাত্রীরা টিকিট সংগ্রহ করতে পারবেন। ঈদযাত্রায় সারাদেশে সাড়ে ৫০০ এর বেশি বাস চলাচল করবে বলে জানা গেছে।

রবিবার (৩১ মার্চ) বিআরটিসির ডেপুটি জেনারেল ম্যানেজার (অপারেশন) শুকদেব ঢালী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে গত বছরগুলোর মতো বিআরটিসি ঘরমুখো মানুষের সহজ ও আরামদায়ক যাত্রা নিশ্চিত করতে আগামী ৫ এপ্রিল থেকে ‘ঈদ স্পেশাল সার্ভিস’র আয়োজন করেছে। এ উপলক্ষ্যে আগামী ২ এপ্রিল থেকে বিআরটিসির সংশ্লিষ্ট ডিপো থেকে অগ্রিম আসন বিক্রি শুরু হবে। ঈদ সার্ভিসের বাস চলাচল করবে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত।

ঢাকার মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ী, গাজীপুর ও নারায়ণগঞ্জ বাস ডিপো (চাষাড়া) থেকে অগ্রিম আসন বিক্রির ব্যবস্থা নেওয়া হয়েছে।

ঈদ স্পেশাল সার্ভিসে মতিঝিল বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে রংপুর, বগুড়া, দিনাজপুর, ঠাকুরগাঁ, গাইবান্ধা, লালমনিরহাট; কল্যাণপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে আরিচা, পাটুরিয়া, ভাঙ্গা, গোপালগঞ্জ, বরিশাল; গাবতলী ডিপোর নিয়ন্ত্রণে থাকবে রংপুর, বরিশাল, খুলনা, গোপালগঞ্জ, পাটুরিয়া; জোয়ারসাহারা বাস ডিপোর নিয়ন্ত্রণ থাকবে রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নওগাঁ, বরিশাল, বগুড়া; মিরপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, মাওয়া, পাটুরিয়া, সিরাজগঞ্জ, বগুড়া, গোপালগঞ্জ, ভাটিয়াপাড়া, ময়মনসিংহ রুটের বাস।

মোহাম্মদপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, নওগাঁ, বগুড়া, রাজশাহী, ময়মনসিংহ, পাটুরিয়া, বরিশাল, গোপালগঞ্জ; গাজীপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে ময়মনসিংহ, রংপুর, পাবনা, বগুড়া, খুলনা, ঠাকুরগাঁ ও কুড়িগ্রাম; যাত্রাবাড়ী বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, ভাঙ্গা, ফরিদপুর, বরিশাল; নারায়ণগঞ্জ বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে রংপুর, কুষ্টিয়া, জামালপুর, নওগাঁ, গোপালগঞ্জ, মাদারিপুর, রাজশাহী, ভাঙ্গা, নেত্রকোণা; কুমিল্লা বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে সিলেট, সুনামগঞ্জ; নরসিংদী বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে স্বরূপকাঠি, রংপুর, নওগাঁ, কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, বগুড়া; সিলেট বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে ময়মনসিংহ, রংপুর, লক্ষ্মীপুর রুটের বাস।

দিনাজপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে ঢাকা-দিনাজপুর; সোনাপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে রংপুর, বরিশাল, ময়মনসিংহ; বগুড়া বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে যশোর, রংপুর, বরিশাল; রংপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে পঞ্চগড়, রংপুর, লালমনিরহাট, নারায়ণগঞ্জ, পিরোজপুর; খুলনা বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে রংপুর, কিশোরগঞ্জ, ঢাকা; পাবনা বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে গাজীপুর, কুষ্টিয়া, ঢাকা; ময়মনসিংহ বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে গাইবান্ধা (সুন্দরগঞ্জ), ঠাকুরগাঁও, লালমনিরহাট, শেরপুর, ঘাটাইল, সিলেট, ঢাকা; চট্টগ্রাম বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে রংপুর, বরিশাল, ভোলা; টুঙ্গীপাড়া বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে ঢাকা, চিলমারি, পাটগাতি; বরিশাল বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে ঢাকা, রংপুর, কুয়াকাটা রুটের বাস।

পুরো বাস রিজার্ভের জন্য যোগাযোগ করতে হবে ম্যানেজার (অপারেশন) যথাক্রমে মতিঝিল বাস ডিপো ০১৭১১৭০৮০৮৯, কল্যাণপুর বাস ডিপো ০১৭১৫৬৫২৬৮৩, গাবতলী বাস ডিপো ০১৭১১৯৯৮৬৪২, জোয়ারসাহারা বাস ডিপো ০১৭১৬৬৮৪১৪৪, মিরপুর বাস ডিপো ০১৭৪০০৯৮৮৮৮, মোহাম্মদপুর বাস ডিপো ০১৭১০৮১৫৮৫৬, গাজীপুর বাস ডিপো ০১৯৬৪৩৭৭৯৭৫, যাত্রাবাড়ি বাস ডিপো ০১৭১১৩৯১৫১৪, নারায়ণগঞ্জ বাস ডিপো ০১৯১৯৪৬৫২৬৬, কুমিল্লা বাস ডিপো ০১৭৩৬৯৮৪৯৩৫, নরসিংদী বাস ডিপো ০১৯১২৭৭০৪৬৪, দিনাজপুর বাস ডিপো ০১৭১৫০৪৯৬২২, সোনাপুর বাস ডিপো ০১৯১৬৭২১০৪৪, বগুড়া বাস ডিপো ০১৮৭৮২৭১৮৩৪, খুলনা বাস ডিপো ০১৭২৯৩৩৯৫১৯, পাবনা বাস ডিপো ০১৬১৫১০৩৪২৪, ময়মনসিংহ বাস ডিপো ০১৭৭৭৮০৪৪১২, চট্টগ্রাম বাস ডিপো ০১৭৯৮১৩১৩১৩, টুঙ্গীপাড়া বাস ডিপো ০১৭১৭৭৬৩৮২০, বরিশাল বাস ডিপো ০১৭১২১৮৭৭৯০ এবং সিলেট বাস ডিপো ০১৭১০৩৫৮১৪২ নম্বরে।

এছাড়া বিআরটিসি কন্ট্রোল রুম যোগাযোগ করা যাবে ০২৪১০৫৩০৪২ নম্বরে।

রাষ্ট্রপতির কাছে মানবাধিকার কমিশনের বার্ষিক প্রতিবেদন-২০২৩ পেশ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.