
তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর, এস আলম গ্রুপের উত্তরসূরি, ব্যাংক ডাকাত খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করতে হবে।
রোববার (৭ জুন) সকালে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে অনুষ্ঠিত সমাবেশে আহ্বানটি জানান তিনি।
এ সময় সরকারের উদ্দেশে তিনি বলেন, দেশের সর্ববৃহৎ ব্যাংক ইসলামী ব্যাংক। এই ব্যাংক ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরের হাতে তুলে দিয়ে অর্থনীতি ধ্বংস করবেন না। খুরশীদ আলম একজন দুর্নীতিবাজ, ব্যাংক ডাকাত, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সহযোগী। যার কারণে অন্তর্বর্তীকালীন সরকারের সময়কাল খুরশীদ আলম বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের পদ থেকে পদত্যাগ করে পালিয়ে যান। সেই পলাতক খুরশীদ আলমকেই কেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান করতে হবে প্রশ্ন রেখে তিনি বলেন, কারণ খুরশীদ আলম লুটপাট ভালো জানে! আগে লুটপাট করে পতিত আওয়ামী লীগ ও তাদের দোসর এস আলম গ্রুপকে দিয়েছে। এখন লুটপাট করে বর্তমান ক্ষমতাসীনদের দেবে! অধ্যাপক নুর নবী মানিক বলেন, সোমবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়সহ সারাদেশে প্রতিটি শাখা-উপশাখার সামনে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম অবস্থান কর্মসূচি ও মানববন্ধন পালন করবে। এই দুই ঘণ্টা লেনদেন বন্ধ রেখে কলম বিরতি পালন করতে তিনি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানান। উল্লেখ্য, এ সময় ব্যাংকের শেয়ারহোল্ডার, গ্রাহক ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



