Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ২-৩ বছরের মধ্যে মহাকাশে যাবে বাংলাদেশের দ্বিতীয় স্যাটেলাইট
জাতীয়

২-৩ বছরের মধ্যে মহাকাশে যাবে বাংলাদেশের দ্বিতীয় স্যাটেলাইট

By Saiful IslamMay 15, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বলেছেন, আগামী ২-৩ মাসের মধ্যে দ্বিতীয় স্যাটেলাইটের জন্য চুক্তি চূড়ান্ত করা হবে এবং ২-৩ বছরের মধ্যে চালু করা হবে। দ্বিতীয় স্যাটেলাইট বাংলাদেশ আর্থ অবজারভেটরি স্যাটেলাইট হবে বলে জানান তিনি। গত রোববার রাতে ঢাকা ক্লাবে দেশের প্রথম যোগাযোগ স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ এর সফল উৎক্ষেপণের ষষ্ঠ বার্ষিকীতে তিনি এ কথা বলেন।

২-৩ বছরের মধ্যে মহাকাশে যাবে বাংলাদেশের দ্বিতীয় স্যাটেলাইট

Advertisement

স্যাটেলাইটটি প্রাকৃতিক দুর্যোগ পর্যবেক্ষণ, কৃষি সম্পদ ব্যবস্থাপনা, পরিবেশগত পরিবর্তন মূল্যায়নসহ বিভিন্ন কাজে ব্যবহার করা হবে। কার্যকর উৎক্ষেপণের ফলে প্রথম স্যাটেলাইটের আয়ুষ্কাল তিন বছর থেকে ১৮ বছর বাড়ানো সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন শাহজাহান।

২০১৮ সালের মে মাসে ২ হাজার ৭৬৫ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্পের আওতায় স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়। এখন বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট ব্যবহার করে ৪০টি বেসরকারি টেলিভিশন স্টেশন এবং রাষ্ট্র পরিচালিত বাংলাদেশ টেলিভিশনের তিনটি চ্যানেল অনুষ্ঠান সম্প্রচার করছে। সম্প্রতি প্রতিষ্ঠানটি টেলিভিশন রেটিং পয়েন্ট সেবা প্রদান শুরু করেছে। এছাড়া ২৬টি বিদেশি টিভি চ্যানেল সম্প্রচারের জন্য বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট ব্যবহার করে।

২০২৩ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) এবং এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেস এসএএস, ফ্রান্সের মধ্যে বঙ্গবন্ধু-২ পৃথিবী পর্যবেক্ষণ স্যাটেলাইট সিস্টেমের বিষয়ে সহযোগিতা সংক্রান্ত একটি লেটার অব ইনটেন্ট (এলওআই) সই হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর উপস্থিতিতে এসব চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। সে সময় পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বাংলাদেশ ইতোমধ্যে দ্বিতীয় স্যাটেলাইটের জন্য ফ্রান্সের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে এবং এটির উৎক্ষেপণ বাংলাদেশকে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জের মুখোমুখি হতে সাহায্য করবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান।

সূত্র: ইউএনবি

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
DC

বদলি আদেশের পরদিনই ৭০০ বছরের প্রথা ভাঙলেন ডিসি সারওয়ার

June 22, 2026
প্রধানমন্ত্রী

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

June 22, 2026
স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

June 22, 2026

Latest News

DC

বদলি আদেশের পরদিনই ৭০০ বছরের প্রথা ভাঙলেন ডিসি সারওয়ার

প্রধানমন্ত্রী

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

Bus

হাফ ভাড়ায় চড়া শিক্ষার্থীরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হন, প্রতিদানে শ্রমিকদের কী দিল?

Salam

সালাম মুর্শেদীকে গুলশানের সেই বাড়ি ছাড়তে হবে, সরকারী সম্পত্তি ঘোষণা

ঝড়ের শঙ্কা

সন্ধ্যার মধ্যে ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

MP

মুচলেকা দিয়ে ছাড়া পেলেন চাঁদাবাজির অভিযোগে আটক এমপিপুত্র

Army

৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

muktadir

ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজ করতে চায় সরকার : বাণিজ্যমন্ত্রী

Sarwar

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa