
বিজ্ঞাপনী এ সংস্থার থেকে স্পন্সরশিপ কিনে নেয় আলিশা হোল্ডিংস এবং ওয়ালটন। শ্রীলঙ্কা এবং বাংলাদেশের মধ্যকার সিরিজ শুরুর আগের দিন শনিবার দুপুরে মিরপুর শের-ই-বাংলার একাডেমি ভবনের সামনে সংবাদ সম্মেলনে স্পন্সর হিসেবে ওয়ালটন এবং আলিশা নাম ঘোষণা করে বিসিবি।
দুই বছরের দীর্ঘ এ সফর শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ দিয়ে। এ সিরিজে টাইটেল স্পন্সর হয়েছে আলিশা হোল্ডিংসের অঙ্গপ্রতিষ্ঠান আলিশা মার্ট, পাওয়ার স্পন্সর ওয়ালটন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে সিরিজের নাম ‘বঙ্গবন্ধু ওডিআই সিরিজ ২০২১-বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, প্রেজেন্টেট বাই-আলিশা মার্ট, পাওয়ার্ড বাই-ওয়ালটন।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন, আলিশা মার্টের এক্সিকিউটিভ ডিরেক্টর নাহিদ জাহান এবং ওয়ালটন গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর উদয় হাকিম। নিজাম উদ্দিন চৌধুরী আলিশা হোল্ডিংস এবং ওয়ালটনকে ধন্যবাদ দিয়ে বলেন, ‘আমরা দীর্ঘমেয়াদে হোম সিরিজের স্বত্ব বিক্রির জন্য দরপত্র দিয়েছিলাম। আমাদের যে প্রত্যাশা ছিল তার থেকে বেশি আমরা পাচ্ছি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আলিশা হোল্ডিংস এবং ওয়ালটনকে ধন্যবাদ জানাচ্ছে। ক্রিকেটের উন্নয়নে বরাবরই ওয়ালটন পাশে ছিল। এবার আলিশা হোল্ডিংসকে আমরা পাশে পেয়েছি।’
নাহিদা জাহান বলেন, ‘আলিশা মার্ট বাংলাদেশের বাজারে ভোক্তাদের সেবা দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। ক্রিকেট এমন একটি মঞ্চ যেখানে বাংলাদেশের সবাই এক হয়ে কাজ করে। ক্রিকেটকে আরও একধাপ এগিয়ে নিতে, বাংলাদেশ ক্রিকেট দলকে অনুপ্রাণিত করতে আলিশা হোল্ডিংস আগামী দুই বছর সম্পৃক্ত থাকবে।’
দুই বছরে বাংলাদেশ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলবে। এ বছরের আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবরে বাংলাদেশ আতিথেয়তা দেবে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে। বছরের শেষ দিকে আসবে পাকিস্তান। আগামী বছর ভারত পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আসবে বাংলাদেশে। যেখানে রয়েছে ২টি টেস্ট ও ৩টি ওয়ানডে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



