Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ৩২ হাজার ৭৩১ কোটি টাকা পাচ্ছে স্বাস্থ্য খাত
জাতীয়

৩২ হাজার ৭৩১ কোটি টাকা পাচ্ছে স্বাস্থ্য খাত

By Saiful IslamJune 1, 20213 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ সব সময় গুরুত্বহীন থাকলেও করোনা বদলে দিয়েছে বাস্তবতা। এবার তাই ভালোই গুরুত্ব পেয়েছে এ খাত। বরাদ্দ পাচ্ছে ৩২ হাজার ৭৩১ কোটি টাকা। যা বিগত যে কোনও সময়ের চেয়ে বেশি। বাজেট প্রণয়নে সংশ্লিষ্টরা বলছেন, প্রথমবারের মতো মোট বাজেটের ৭ শতাংশের বেশি বরাদ্দ পেতে যাচ্ছে স্বাস্থ্য। গত সাত অর্থবছরে এই খাতের বরাদ্দ কখনও ৫ শতাংশের ওপরে যায়নি।

তথ্য বলছে, চলতি অর্থবছরের চেয়ে আগামী অর্থবছরে স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়ছে তিন হাজার ৪৮৪ কোটি টাকা। ২০২০-২১ অর্থবছরে ছিল ২৯ হাজার ২৪৭ কোটি টাকা। যা ছিল মোট বাজেটের ৫.২ শতাংশ। আগামী বাজেটে এটি হচ্ছে ৭.৪ শতাংশ। যা আবার জিডিপির ১.৩ শতাংশ।

অর্থনীতিবিদরা বলছেন, স্বাস্থ্য ঠিক থাকলে অর্থনীতি সচল থাকবে। তবে এ খাতে সুশাসনও নিশ্চিত করতে হবে।

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন, স্বাস্থ্য ভেঙে পড়লে সবই ভেঙে পড়বে। এখন সবার আগে টিকা দরকার। এজন্য বরাদ্দ বাড়াতে হবে। এই খাতে সুশাসনও প্রতিষ্ঠা করতে হবে। মানুষ যাতে এই বাজেটের সুফল পায় সেটা নিশ্চিত করতে হবে।

করোনা মোকাবিলায় বিভিন্ন দেশ থেকে টিকা কেনা বাবদ সরকার চলতি অর্থবছর ১০ হাজার কোটি টাকা থোক বরাদ্দ রেখেছে। আগামী বাজেটেও একই পরিমাণ থোক বরাদ্দ রাখা হবে।

জানা গেছে, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের জন্যেও আগামী বাজেটে সুখবর থাকছে। দেওয়া হতে পারে বিশেষ প্রণোদনা। সরকারি হাসপাতালগুলোকে করা হবে আরও আধুনিক। এ ছাড়া নতুন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীও নিয়োগ দেওয়া হবে।

নতুন অর্থবছরে সরকারি হাসপাতালে আইসিইউ সরঞ্জাম বাড়ানো হবে। ভেন্টিলেটরের সংখ্যা বাড়ানোরও উদ্যোগ নেওয়া হবে। এ জন্য এসব সরঞ্জাম আমদানি শুল্কমুক্ত রাখার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। পাশাপাশি আগামী অর্থবছরে করোনা মোকাবিলায় দুই হাজার চিকিৎসক, ছয় হাজার নার্স ও ৭৩২ জন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। এর জন্য বাজেটে ৫০০ কোটি টাকা রাখা হচ্ছে।

আরও জানা গেছে, চলতি বাজেটে করোনা চিকিৎসা দিতে গিয়ে আক্রান্ত এবং মৃত্যুবরণকারী চিকিৎসকদের এককালীন সম্মানি ভাতা দেওয়া হচ্ছে। আগামী বাজেটে সম্মানি ভাতার পাশাপাশি দেওয়া হতে পারে ঝুঁকি ভাতা ও প্রণোদনা। এর জন্য বরাদ্দ থাকছে ৮৫০ কোটি টাকা।

এ ছাড়া নাগরিকদের স্বাস্থ্য ও পুষ্টিসেবা ব্যবস্থার উন্নয়নে ছয় হাজার কোটি টাকা বরাদ্দ করা হতে পারে। চলতি অর্থবছর এ খাতে বরাদ্দ চার হাজার ৫৬৩ কোটি টাকা।

স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে আধুনিক সেবা ও অনলাইনে বিশেষায়িত সেবার মান বাড়াতে এ খাতেও বরাদ্দ বাড়ানো হতে পারে। চলতি অর্থবছর এ খাতে ১৩৪ কোটি টাকা বরাদ্দ রয়েছে। আগামী বাজেটে তা ২০০ কোটি টাকা করা হতে পারে।

এ ছাড়া দেশের স্বাস্থ্য খাত উন্নয়নে গবেষণার জন্য আগামী বাজেটে ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হতে পারে।

জানা গেছে, মোট দেশজ উৎপাদনের (জিডিপি) হিসাবে বাংলাদেশে স্বাস্থ্যসেবার জন্য বরাদ্দ দক্ষিণ এশিয়ায় সবচেয়ে কম। এখন পর্যন্ত বাজেটে মোট স্বাস্থ্য ব্যয় জিডিপির ২.৩৪ শতাংশ। মাথাপিছু স্বাস্থ্য ব্যয় মাত্র ১১০ ডলার।

বাজেট তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, গত কয়েক অর্থবছর ধরেই স্বাস্থ্যে বরাদ্দ মোট বাজেটের ৫ শতাংশের ঘরে আটকে আছে।

২০১৯-২০ অর্থবছরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ খাতে বরাদ্দ ছিল ২৫ হাজার ৭৩২ কোটি টাকা। এটি ওই অর্থবছরের মোট বাজেটের ৪.৯২ শতাংশ। তার আগের বছরে অর্থাৎ ২০১৮-১৯ অর্থবছরে বরাদ্দ ছিল ২২ হাজার ৩৪০ কোটি টাকা (৫.০৫ শতাংশ)। ২০১৭-১৮ অর্থবছরে ছিল ২০ হাজার ১৪ কোটি টাকা (৫.৩৯ শতাংশ)।

আগামী ৩ জুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে যে বাজেট বক্তৃতা দেবেন, সেখানে স্বাস্থ্য খাতের সার্বিক বিষয়ে বিস্তারিত থাকবে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
হস্তান্তর

‘সর্বোচ্চ ১৮ ফেব্রুয়ারির মধ্যেই ক্ষমতা হস্তান্তর করা হবে’

February 6, 2026
স্বল্পচাপ

আজ সন্ধ্যা পর্যন্ত যেসব এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকবে

February 6, 2026
শফিকুল আলম

দ্রুতই নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে : শফিকুল আলম

February 6, 2026
Latest News
হস্তান্তর

‘সর্বোচ্চ ১৮ ফেব্রুয়ারির মধ্যেই ক্ষমতা হস্তান্তর করা হবে’

স্বল্পচাপ

আজ সন্ধ্যা পর্যন্ত যেসব এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকবে

শফিকুল আলম

দ্রুতই নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে : শফিকুল আলম

ইসি সচিব

নির্বাচন উপলক্ষে ৭ দিন মাঠে থাকবেন ভ্রাম্যমাণ আদালত : ইসি সচিব

তিন কমিশনার

তিন কমিশনারসহ কাস্টমসের ৩৮ কর্মকর্তা বদলি

একুশে পদক

একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও এক প্রতিষ্ঠান

ভোট কেন্দ্র

এনআইডি নাম্বার দিয়ে যেভাবে জানবেন আপনার ভোট কেন্দ্রের নাম

অমর একুশে বইমেলা

অমর একুশে বইমেলা শুরুর তারিখ নিয়ে ক্ষুব্ধ প্রকাশকরা

কমিশনার

নতুন সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার

শীত নিয়ে নতুন বার্তা

শীত নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.