
বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর ব্যাটালিয়ন(৪২ বিজিবি) অধিনায়ক আব্দুল্লাহ আল মঈন হাসান অধিনায়ক।
তিনি জানান, ৬ জুন দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে হরিপুর উপজেলার মশালগাঁও বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৩৪৯/৭-এস এর কাছে বিএসএফ ১১ জন ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। খবর পেয়ে বিজিবির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের শনাক্ত করে এবং বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। ২৪ ঘন্টার বেশি সময় ধরে তারা শূন্য রেখা বরাবর অবস্থান করছে। আমরা ইতিমধ্যে কম্পানি কমান্ডারে বরাবর পতাকা বৈঠক করেছি কোন সুরাহা হয়নি। আজকে ব্যাটালিয়ান বরাবর পতাকা বৈঠক করা হলেও কোন সুরহা হয়নি।
এদিকে পুশইন ঠেকাতে বিজিবির সাথে সীমান্ত এলাকায় কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। পাশাপাশি বিজিবির সাথে পাহাড়ায় নিয়োজিত হয়েছেন স্থানীয়রাও।
পুশইন করা শিশু রোজিনা এসময় কান্না করতে করতে বলেন, ‘মা, আমি বাঁচব না। এখানে কোনো খাবার নেই,
কিছুই নেই। চারদিকে শুধু তীব্র রোদ পোড়া—মা, তুমি কিছু করো…’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



