Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ৩৬ রানে অল আউটে কোহলিদের ৫ লজ্জার রেকর্ড!
খেলাধুলা

৩৬ রানে অল আউটে কোহলিদের ৫ লজ্জার রেকর্ড!

By Sibbir OsmanDecember 19, 20203 Mins Read

৩৬ রানে অল আউটে কোহলিদের ৫ লজ্জার রেকর্ড!

Advertisement
স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্টে অসহায় আত্মসমর্পণ করে সফরকারী ভারত। অ্যাডিলেড ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গোলাপি বল টেস্টে ৮ উইকেট হার বিরাট কোহলিদের। মাত্র আড়াই দিনেই কোহলিদের হারিয়ে চার টেস্টের সিরিজে ০-১ এগিয়ে গেল অস্ট্রেলিয়া।

শনিবার অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪৬ বছর আগের রেকর্ড ভেঙে লজ্জার ইতিহাস গড়ল কোহলি অ্যান্ড কোং। এটাই আবার ভারতের টেস্ট ইতিহাসের সর্বনিম্ন স্কোর।

অজি তারকার পেসার জোস হ্যাজেলউড ও প্যাট কামিন্সের ভয়ংকর বোলিংয়ের সামনে অসহায় আত্মসর্মপণ করেন ভারতীয় ব্যাটসম্যানরা। ৫ ওভারে মাত্র ৮ রান দিয়ে ৫ উইকেট নেন হ্যাজেলউড এবং ২১ রান দিয়ে ৪ উইকেট নেন কামিন্স।
ম্যাচের তৃতীয় দিনের প্রথম সেশনেই গুটিয়ে যাওয়ার আগে মাত্র ২১.১ ওভার ব্যাটিং করেছে ভারত। আগের দিন দলীয় ৭ রানে বিদায় নিয়েছিলেন ওপেনার পৃথ্বী শ, ১ উইকেটে ৯ রান নিয়ে দিন শেষ করেছিল ভারত। কিন্তু ৬২ রানের লিড নিয়ে তৃতীয় দিনে ব্যাট করতে নেমে মাত্র ২৭ রান যোগ হতেই নেই আরও ৮ উইকেট। শেষ ব্যাটসম্যান হিসেবে মোহাম্মদ শামি রিটায়ার্ড হার্ট হয়ে ফিরলে ৩৬ রানেই শেষ হয় ভারতের দ্বিতীয় ইনিংস।

ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার জো বার্নস অপরাজিত ৫১ ও ম্যাথু ওয়েড ৩৩ রান করেন। ওয়েড এবং লাবুশানে (৬) ইনিংস বড় করতে পারেননি, তবু বার্নস ফিফটি তুলে নেওয়ার পথে অজিদের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন।

অত্যন্ত বাজে ব্যাটিং বিপর্যয়ের ম্যাচে বেশকিছু রেকর্ডে নাম তুলেছে ভারত। তবে এগুলো এমন সব রেকর্ড যা মনে করে লজ্জাই পাবেন কোহলিরা।

১. টেস্ট ক্রিকেটে ভারতের সর্বনিম্ন স্কোর

অ্যাডিলেডে ভারতের ৩৬ রান তাদের টেস্ট ইতিহাসের সর্বনিম্ন স্কোর। ১৯৭৪ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে করা ৪২ রান ছিল আগের রেকর্ড। ওই ম্যাচটি ইনিংস ও ২৮৫ রানে জিতেছিল ইংলিশরা।

২. ৬৫ বছরে কোনো দলের সর্বনিম্ন স্কোর

ভারতের ৩৬ রান টেস্ট ক্রিকেটের বিগত ৬৫ বছরে সর্বনিম্ন স্কোর। ১৯৫৫ সালে অকল্যান্ডে ইংল্যান্ডের বিপক্ষে ২৬ রানে গুটিয়ে গিয়েছিল নিউজিল্যান্ড। এটাই টেস্টে কোনো দলের এখন পর্যন্ত সর্বনিম্ন স্কোর।

৩. এক ইনিংসে কোনো ব্যাটসম্যানের দুই অংক ছুঁতে না পারা

অ্যাডিলেডে নিজেদের দ্বিতীয় ইনিংসে ভারতের কোনো ব্যাটসম্যানই দুই অংক ছুঁতে পারেননি। ওপেনার ময়াঙ্ক আগারওয়ালের ৯ রানই সর্বোচ্চ ইনিংস। ভারতীয় ব্যাটসম্যানদের ইনিংসগুলো পরপর সাজালে দাঁড়ায়- ৪, ৯, ২, ০, ৪, ০, ৮, ৪, ০, ৪, ১। সর্বশেষ এমন দৃশ্য দেখা গেছে ৯৬ বছর আগে। ১৯২৪ সালের জুনে এজবাস্টন টেস্টে ইংলিশদের বিপক্ষে ৩০ রানে অলআউট হয়েছিল দক্ষিণ আফ্রিকা। ওই ইনিংসে হার্বি টেইলরের ৭ রানই ছিল সর্বোচ্চ। তবে মজার ব্যাপার হলো, এক্সট্রা থেকেই এসেছিল ১১ রান।

৪. যৌথভাবে টেস্ট ক্রিকেটের পঞ্চম সর্বনিম্ন স্কোর

ভারতের ৩৬ রান টেস্ট ইতিহাসে যৌথভাবে পঞ্চম সর্বনিম্ন স্কোর। সমান ৩৬ রান আছে আরও দুই দলের। মাঝে ৩০ রানে দুবার অলআউট হয়েছে দক্ষিণ আফ্রিকা। সেই হিসেবে ভারতের বর্তমান অবস্থান সপ্তম।

১৯৫৫ সালের ২৫ মার্চ ইংলিশদের বিপক্ষে নিউজিল্যান্ডের মাত্র ২৬ রানে গুটিয়ে যাওয়া সর্বনিম্ন ইনিংসের রেকর্ডের তালিকায় শীর্ষে অবস্থান করছে। ৩০ রান নিয়ে তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে দক্ষিণ আফ্রিকা। এই লজ্জার কীর্তিতে তারা যথাক্রমে ১৮৯৬ ও ১৯২৪ সালে নাম লিখিয়েছে।

ভারতের মতোই সমান ৩৬ রানে অলআউট হওয়ার রেকর্ড আছে অস্ট্রেলিয়ারও। তবে সেটা ১৯০২ সালের ২৯ মে’র ঘটনা। প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। একই লজ্জায় ডুবেছে দক্ষিণ আফ্রিকাও (১৯৩২ সালে)। এছাড়া ১৮৯৯ সালের ১ এপ্রিল ৩৫ রানে (ইংলিশদের বিপক্ষে) অলআউট হয়েছিল প্রোটিয়ারা। অর্থাৎ সর্বনিম্ন ইনিংসের তালিকায় প্রথম সাতটির চারটিই দক্ষিণ আফ্রিকার দখলে।

৫. সবচেয়ে কম রানে ষষ্ঠ উইকেট পতন

অ্যাডিলেডে দলীয় ১৯ রানেই ৬ উইকেট হারিয়েছে ভারত। ষষ্ঠ উইকেট হারানোর ক্ষেত্রে এটাই দলটির সর্বনিম্ন স্কোর। এর আগে ১৯৯৬ সালের ডিসেম্বরে ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৫ রানে ৬ উইকেট হারিয়েছিল ভারত। ওই ম্যাচে ভারত ৬৬ রানেই গুটিয়ে গিয়েছিল।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa