Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা বাংলাদেশের দুর্দান্ত বোলিংয়ে ২৬ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে অস্ট্রেলিয়া
ক্রিকেট (Cricket) খেলাধুলা

বাংলাদেশের দুর্দান্ত বোলিংয়ে ২৬ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে অস্ট্রেলিয়া

By জুমবাংলা নিউজ ডেস্কমার্চ 25, 2022Updated:মার্চ 25, 20222 Mins Read

স্পোর্টস ডেস্ক : সালমা খাতুনের দুর্দান্ত স্পেলে ২৬ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে অস্ট্রেলিয়া। তারপর নাহিদা আক্তারের আঘাত। প্রথম ওভারে বল হাতে নিয়ে তাহলিয়া ম্যাকগ্রাকে (৩) এলবিডব্লিউ করেন তিনি। ৪১ রানে অস্ট্রেলিয়ার ৪ ব্যাটসম্যান ফিরে গেলেন।

বাংলাদেশের দুর্দান্ত বোলিংয়ে ২৬ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে অস্ট্রেলিয়া
ছবি সংগৃহীত
Advertisement

১২ বলে ৩ উইকেট তুলে নিলেন সালমা

সালমা খাতুনের বোলিংয়ে অস্ট্রেলিয়ার ৩টি উইকেট তুলে নিলো বাংলাদেশ ২৬ রানের মধ্যে। বিনা উইকেটে ২২ রানে যাওয়া দলটি আর চার রান যোগ করতেই হারালো তিনজনকে।

ষষ্ঠ ওভারে বল হাতে নিয়ে অ্যালিসা হিলিকে ফেরান বাংলাদেশের সাবেক অধিনায়ক। ১৫ রানে জাহানারা আলমের ক্যাচ হন অজি ওপেনার। নিজের পরের ওভারে অস্ট্রেলিয়ান অধিনায়ক মেগ ল্যানিংকে শূন্য রানে আউট করেন সালমা। এই স্পিনার তার পরের ওভারে তৃতীয় উইকেট পান রাচেল হেইনেসকে (৭) ফারজানা হকের ক্যাচ বানিয়ে। ১২ বলের মধ্যে ৩ উইকেট তুলে নিলেন সালমা।

অস্ট্রেলিয়াকে ১৩৬ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

ওয়েলিংটনে বৃষ্টির কারণে আগের দিন দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ ১১তম ওভারের পর আর গড়ায়নি। শুক্রবারও আবহাওয়ার বিরূপ আচরণ। তাতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম্যাচও বাতিলের আশঙ্কা জেগেছিল। শেষ পর্যন্ত দুই ঘণ্টা পর টস করতে নামে দুই দল এবং অস্ট্রেলিয়া জিতে ফিল্ডিং নেয়।

আগেই সেমিফাইনাল নিশ্চিত করা অস্ট্রেলিয়া বাংলাদেশকে ৬ উইকেটে ১৩৬ রানে থামায়। নারী ওয়ানডে বিশ্বকাপে আরেকটি ঐতিহাসিক জয় পেতে এই অল্প পুঁজি প্রতিহত করতে হবে বাংলাদেশি বোলারদের।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৫০ ওভারের ম্যাচ কমে দাঁড়ায় ৪৩ ওভারের। যেখানে বাংলাদেশ চার উইকেট হাতে রেখে ইনিংস শেষ করেছে।

বিনা উইকেটে ৩৩ রান করেছিল বাংলাদেশ। নবম ওভারে মুর্শিদা খাতুন ১২ রানে ফিরে যেতেই ধস নামে ব্যাটিংয়ে। আর ১৪.৩ ওভার যেতেই স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ৬২ রান। ২৯ রানের ব্যবধানে চার ব্যাটসম্যানের বিদায়ের পর রুমানা আহমেদকে (১৫) নিয়ে লতা মন্ডল ৩৩ রান যোগ করেন।

এরপর সালমা খাতুনের সঙ্গে ষষ্ঠ উইকেটে লতা আরো ৩৬ রান যোগ করে দলীয় স্কোর ১৩০ এর ওপরে নিয়ে যান। শেষ ওভারে ৩৩ রানে আউট হন তিনি। সালমা ১৫ রানে অপরাজিত ছিলেন। ইনিংসের দ্বিতীয় সেরা ২৪ রান করেন ওপেনার শারমীন আখতার।

‘পুরনো দিনের ভুল বোঝাবুঝি না মিটিয়েই চলে গেলে?’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল

বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে

জুন 8, 2026
বিসিবির পরিচালকের পদত্যাগ

নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালকের পদত্যাগ

জুন 8, 2026
বিশ্বকাপে সুযোগ

বন্ধুর বিয়েতে গিয়ে বিশ্বকাপে সুযোগ

জুন 8, 2026
Latest News
বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল

বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে

বিসিবির পরিচালকের পদত্যাগ

নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালকের পদত্যাগ

বিশ্বকাপে সুযোগ

বন্ধুর বিয়েতে গিয়ে বিশ্বকাপে সুযোগ

ইয়ামাল

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ রাখবেন ইয়ামাল

বিশ্বকাপ অফিসিয়াল বল

বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বলের বিবর্তন: ১৯৭০–২০২৬

পরিবর্তন

শেষ মুহূর্তে ব্রাজিল দলে বড় পরিবর্তন

তামিম

সর্বোচ্চ ভোট পেয়ে বিসিবি পরিচালক নির্বাচিত হলেন তামিম

ইরান

ম্যাচ শেষে একই দিনে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে ইরান দলকে

প্রস্তুতি ম্যাচ

বিশ্বকাপ শুরুর আগে শেষ প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে জার্মানি-পর্তুগাল-বেলজিয়াম

ব্রাজিল

প্রস্তুতি ম্যাচে মিসরকে ২-১ গোলে হারাল ব্রাজিল

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa