রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

Advertisement
জুমবাংলা ডেস্ক : তিন দিনের রাষ্ট্রীয় সফরে তৃতীয়বারের মতো নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।

মঙ্গলবার (১৬ জানুয়ারি ) দুপুর ২টা ১০ মিনিটে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে পাবনার ঈশ্বরদী বিমানবন্দর এসে পৌঁছান রাষ্ট্রপতি। সেখান থেকে সড়ক পথে ৩টার দিকে পাবনা সার্কিট হাউসে উপস্থিত হয়ে রাষ্ট্রপতি গার্ড অব অনার গ্রহণ করেন।

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর তৃতীয়বারের মতো নিজ জেলা পাবনা গেলেন মোঃ সাহাবুদ্দিন। জেলা প্রশাসক মুহা. আসাদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল সোমবার (১৫ জানুয়ারি) বৈরী আবহাওয়ার কারণে রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টার ঘনকুয়াশার মধ্যে পড়ে ঢাকায় ফিরে যান। ফলে গতকালের কর্মসূচি স্থগিত করা হয়।

মঙ্গলবার সার্কিট হাউসে গার্ড অব অনার শেষে বিশ্রাম গ্রহণ করে স্থানীয় কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। রাতে সার্কিট হাউসে রাত্রিযাপন করবেন।

আগামীকাল ১৭ জানুয়ারি সকাল ১১টায় পাবনার স্থানীয় কয়েকটি অনুষ্ঠানে যোগদান করবেন। বেলা ১টার দিকে সার্কিট হাউসের উদ্দেশে যাত্রা করবেন। আবার সার্কিট হাউসে রাত্রিযাপন করবেন। ১৮ জানুয়ারি দুপুর ১টা ৪০ মিনিটের দিকে পাবনা থেকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে রওয়ানা দেবেন।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, রাষ্ট্রপতির পাবনা সফরকে কেন্দ্র করে সর্বস্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

এদিকে নির্বাচন পরবর্তী নিজ জেলায় রাষ্ট্রপতির আগমন ঘিরে পাবনায় আনন্দ উৎসব চলছে। রাষ্ট্রপতিকে অভিনন্দন জানাতে বিভিন্ন জায়গার টাঙানো হয়েছে ব্যানার ফেস্টুন। রাষ্ট্রপতিকে একনজর দেখতে শহরে ভির করছে উৎসুক জনতা। পাবনাবাসীর আশা করছেন তৃতীয়বারের মতো পাবনায় এসে হয়ত জেলার বড় ধরনের উন্নয়নমূলক কোনো কিছু ঘোষণা দিবেন। এর আগে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন করেন এবং পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চলাচলের ঘোষণা দেন।

পাবনার জেলা প্রশাসক মুহা. আসাদুজ্জামান বলেন, চারদিনের সফরে গতকাল সোমবার রাষ্ট্রপতি পাবনায় পৌঁছানোর কথা থাকলেও মানিকগঞ্জ পর্যন্ত এসে ঘনকুয়াশার মধ্যে পড়ে। এ অবস্থায় রাষ্ট্রপতির বহনকারী হেলিকপ্টারটি মানিকগঞ্জ থেকে ঢাকায় ফিরে যায়। রাষ্ট্রপতি পাবনায় আসতে না পারায় সোমবারের সফর স্থগিত করা হয়। আজকে দুপুরের দিকে তিনি ঈশ্বরদী বিমানবন্দরে অবতরণ করেন। এরপর সড়ক পথে পাবনায় পৌঁছেছেন।

জেলা প্রশাসক বলেন, রাষ্ট্রপতির পাবনা সফরকে ঘিরে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। তার পাবনা সফর যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ হয় সেজন্য প্রশাসন তৎপর রয়েছে।

উল্লেখ্য, এর আগে দ্বিতীয়বারের মতো গত বছরের ২৭ সেপ্টেম্বর তিন দিনের রাষ্ট্রীয় সফরে তার নিজ জেলা পাবনায় আসেন রাষ্ট্রপতি। সফরের দ্বিতীয় দিন ২৮ সেপ্টেম্বর পাবনার সাঁথিয়ায় নৌকাবাইচ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন তিনি। পরে ৫০০ শয্যার পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন, পাবনা ডায়াবেটিস সমিতির অনুষ্ঠানে যোগদানসহ স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন রাষ্ট্রপতি।

গত ১৫ মে চার দিনের রাষ্ট্রীয় সফরে তার নিজ জেলা পাবনায় এসেছিলেন রাষ্ট্রপতি। সফরের দ্বিতীয় দিন ১৬ মে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে তাকে বিশাল নাগরিক সংবর্ধনা দেওয়া হয়।

বাংলাদেশের রিজার্ভ চুরি করা হ্যাকার গ্রুপটি এখনও সক্রিয় : জাতিসংঘ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.