Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক ৩ পুরুষের লালসার শিকার কুলসুম
অপরাধ-দুর্নীতি জাতীয়

৩ পুরুষের লালসার শিকার কুলসুম

By Shamim Rezaমে 9, 2019Updated:মে 9, 20192 Mins Read
পোশাক শ্রমিক কুলসুম। ছবি : সংগৃহীত
Advertisement

জুমবাংলা ডেস্ক : পোশাক শ্রমিক কুলসুমের সঙ্গে পরকীয়া ছিল গাড়ি চালক এনামুলের। সেই তথ্য জেনে যায় প্রতিবেশী কালু ও কাসেম। পরকীয়ার তথ্য ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে তারা কুলসুমকে কু-প্রস্তাব দেয়। কুলসুম এতে  রাজি না হওয়ায় তিনজনে মিলে হত্যার পর মৃতদেহ গুমের উদ্দেশ্যে দুই টুকরা করে দুই জায়গায় ফেলে দেয়।

মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) জিজ্ঞাসাবাদে এসব তথ্য জানিয়েছে পোশাক শ্রমিক কুলসুম হত্যাকাণ্ডে জড়িত আসামি কালু মিয়া ও আবুল কাসেম।

শুক্রবার পল্লবী এলাকায় অভিযান চালিয়ে কাশেম ও কালুকে  গ্রেপ্তার করে গোয়েন্দারা। এরপর তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন এনামুলের সঙ্গে মিলে কুলসুমকে খুন করার কথা স্বীকার করেন।

ডিবির পশ্চিম বিভাগের উপ-কমিশনার মশিউর রহমান একটি গণমাধ্যমকে বলেন,  দুই আসামিকে চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একই সঙ্গে পলাতক এনামুলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

২০১৭ সালের ২২ মার্চ রাজধানীর খিলক্ষেত টানপাড়া এলাকার একটি ডাস্টবিন থেকে পরিচয়হীন এক নারীর মাথাবিহীন বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ। লাশের হাত পা গামছা দিয়ে বাঁধা ছিল। দীর্ঘ তদন্তের একপর্যায়ে  প্রথমে লাশের পায়ের ছাপ নিয়ে তার পরিচয় শনাক্ত করা হয়। এরপর লাশের শরীর থেকে নমুনা সংগ্রহ করে ডিএনএ পরীক্ষার মাধ্যমে হত্যাকাণ্ডে জড়িত গাড়ি চালক এনামুলকে শনাক্ত করা হয়। যদিও এনামুল শনাক্ত হওয়ার আগেই সন্দেহভাজন আসামি  হিসেবে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল। পরে জামিন নিয়ে পালিয়ে যায়।

কুলসুম সপরিবারে পল্লবীর ইলিয়াস মোল্লার বস্তিতে থাকতেন। তার দুই সন্তান রয়েছে। স্বামী একজন ক্ষুদ্র ব্যবসায়ী। এই হত্যার ঘটনায় বিমানবন্দর থানায় মামলা হয়। থানা-পুলিশ হত্যাকাণ্ডের কুল কিনারা করতে না পারায় মামলা তদন্তের ভার ডিবির কাছে ন্যস্ত হয়।

ডিবি পুলিশের তদন্ত সংশ্লিষ্ট অপর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, কুলসুমকে ধর্ষণের পরিকল্পনায় ছিল এনামুল, কাসেম ও কালু। পরিকল্পনার অংশ হিসেবে এনামুল ২০ হাজার টাকার বিনিময়ে কালু ও কাসেমের হাতে কুলসুমকে তুলে দেওয়ার জন্য কৌশলে ডেকে আনে। ঘটনার দিন সকালে এনামুল অসুস্থতার ভান ধরে কুলসুমকে বাসায় ডেকে এনে ধর্ষণ করে। এ সময় কালু ও কাসেম দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে দুজনকে আপত্তিকর অবস্থায় পেয়ে তারাও কুলসুমকে ধর্ষণ করার চেষ্টা চালায়। তখন কুলসুম চিৎকার করার চেষ্টা করলে কালু ও কাসেম গামছা দিয়ে মুখ চেপে ধরে। এতে শ্বাসরোধ হয়ে কুলসুম মারা যায়। এরপর এনামুল, কালু ও কাসেম কুলসুমের মরদেহ গুমের উদ্দেশ্যে বটি দিয়ে কেটে দুই টুকরা করে। মাথা ও বটি এক বস্তায় ভরে কাসেম ও কালু মিরপুর ১২ নম্বরের রাস্তার একটি ম্যানহোলে ফেলে দেয়। এনামুল অপর একটি বস্তায় মরদেহের বাকি অংশ ভরে খিলক্ষেতের ডাস্টবিনে ফেলে দেয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
আশুরার ছুটি

আশুরার ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন দুঃসংবাদ

জুন 16, 2026
সম্পাদক ড. মাহমুদুর রহমান

‘ফ্যাসিবাদকে পুনর্বাসনের কোনো সুযোগ নেই’

জুন 16, 2026
মার্কিন রাষ্ট্রদূত

রাজশাহীর মতো তাজা আম যুক্তরাষ্ট্রে পাওয়া যায় না : মার্কিন রাষ্ট্রদূত

জুন 16, 2026
Latest News
আশুরার ছুটি

আশুরার ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন দুঃসংবাদ

সম্পাদক ড. মাহমুদুর রহমান

‘ফ্যাসিবাদকে পুনর্বাসনের কোনো সুযোগ নেই’

মার্কিন রাষ্ট্রদূত

রাজশাহীর মতো তাজা আম যুক্তরাষ্ট্রে পাওয়া যায় না : মার্কিন রাষ্ট্রদূত

parliament

সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মানতে হবে : স্পিকার

বাংলাদেশের সঙ্গে জার্মানির সম্পর্ক

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে আগ্রহী বাংলাদেশ ও জার্মানি

বাণিজ্য সচিব

নতুন বাণিজ্য সচিব নিয়োগ দিল সরকার

হজ শেষে দেশে ফিরেছেন ৫হাজিরা

হজ শেষে দেশে ফিরেছেন ৫৭ হাজারের বেশি হাজি, ফিরতি ফ্লাইট চলবে ১ জুলাই পর্যন্ত

আগ্রহ

শাহজালাল বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহ সুইস কোম্পানি সুইচপোর্টের

মির্জা

মির্জা আব্বাসের স্ত্রীকে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নিয়োগ

tarique

বিশ্বকাপ ফুটবলে কোন দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa