আবহাওয়া অফিস

Advertisement

জুমবাংলা ডেস্ক: দেশের ঢাকা, খুলনা ও বরিশাল এই তিন বিভাগসহ আট জেলায় মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাঙামাটি, কুমিল্লা, চাঁদপুর, মাঈজদীকোর্ট, ফেনী, রাজশাহী,পাবনা এবং সিরাজগঞ্জ জেলাসহ ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এসব স্থানে তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা কিছু বাড়তে পারে।

পূর্বাভাসে আরো বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের কোথাও কোথাও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

অন্যদিকে, আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৩৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনি¤œ ময়মনসিংহে ২২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, গত ২৪ ঘন্টায় সারাদেশে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে, টাঙ্গাইলে ৩০ মিলিমিটার, ময়মনসিংহে ২৪ মিলিমিটার, সিলেটে ২৯ মিলিমিটার, বদলগাছীতে ১৯ মিলিমিটার, রাজশাহীতে ৬ মিলিমিটার।

আগামী তিনদিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ৩৫ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫ টা ১৫ মিনিটে। সূত্র: বাসস

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.