Advertisement
জুমবাংলা ডেস্ক : করোনাভাইরাসের গণ টিকাদান শুরুর চতুর্থ দিন সারা দেশে ১ লাখ ৫৮ হাজার ৪৫১ জন টিকা নিয়েছেন। এ নিয়ে গত চার দিনে সারাদেশে ৩ লাখ ৩৭ হাজার ৭৬৯ জন টিকা নিয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।

এ পর্যন্ত যারা টিকা নিয়েছেন তাদের ২৭৭ জনের মধ্যে সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস (মেডিকেলে ইনফরমেশন সার্ভিসেস) জানিয়েছে।

বুধবার ঢাকা মহানগরের বিভিন্ন হাসপাতাল থেকে ১৯ হাজার ১১৫ জন টিকা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় কর্মরত বিদেশি কূটনীতিকরাও রয়েছেন।

ঢাকার ৪৭টি হাসপাতালের টিকা নেয়ার যে তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, তাতে দেখা গেছে, সবচেয়ে বেশি ১৮৩৭ জন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে টিকা নিয়েছেন।

বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ৪০ হাজার ৯০৭ জন টিকা নিয়েছেন ঢাকা বিভাগে। এছাড়া ময়মনসিংহে ৭৫৪৯ জন, চট্টগ্রামে ৩৭ হাজার ৪৫৮ জন, রাজশাহীতে ১৭ হাজার ৯৭১ জন, রংপুরে ১৪ হাজার ২২৪ জন, খুলনায় ১৭ হাজার ১১৫ জন, বরিশালে ৬১৪৭ জন এবং সিলেট বিভাগে ১৭ হাজার ৮০ জন টিকা নিয়েছেন।

নিবন্ধন করে ঢাকাসহ সারা দেশে ১০১৫টি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে টিকা দেয়া হচ্ছে। ঢাকায় ২০৪টি এবং ঢাকার বাইরে ২ হাজার ১৯৬টি স্বাস্থ্যকর্মীর দল এসব কেন্দ্রে টিকা প্রয়োগ করছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, প্রতিটি দল দৈনিক ১৫০ জনকে টিকাদান করতে পারবে। সে হিসেবে দৈনিক তিন লাখের বেশি মানুষকে টিকা দেয়ার সক্ষমতা রয়েছে স্বাস্থ্য বিভাগের।

প্রসঙ্গত, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা কিনে বিনামূল্যে প্রয়োগ গত রোববার থেকে সারাদেশে শুরু করেছে সরকার। প্রতিদিন সকাল ৮টা বেলা আড়াইটা পর্যন্ত চলে টিকাদান।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.