Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় ৪০, ৪১ ও ৪২তম বিসিএস পরীক্ষার সময় পেছাচ্ছে না
জাতীয়

৪০, ৪১ ও ৪২তম বিসিএস পরীক্ষার সময় পেছাচ্ছে না

By জুমবাংলা নিউজ ডেস্কফেব্রুয়ারি 23, 20212 Mins Read

Advertisement

জুমবাংলা ডেস্ক : ৪০, ৪১ ও ৪২তম বিসিএস পরীক্ষা নির্ধারিত সময়ে আয়োজন করা হবে। এসব পরীক্ষার সময় পরিবর্তন করা হবে না বলে জানিয়েছেন পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন। আজ রাতে তার সঙ্গে যোগাযোগ করলে তিনি এ কথা বলেন।

পিএসসি চেয়ারম্যান বলেন, ৪০, ৪১ ও ৪২তম বিসিএস পরীক্ষার সময় অনেক আগেই নির্ধারণ করা হয়েছে। এসব পরীক্ষার আবেদন কার্যক্রম গত বছর শেষ হয়েছে। শিগগিরই পিএসসির ঘোষণা অনুযায়ী পরীক্ষা আয়োজন করা হবে।

তবে চলমান ৪৩তম বিসিএসের আবেদন কার্যক্রম বাড়ানো যেতে পারে বলে জানান তিনি। তিনি বলেন, আমরা চাই সকল যোগ্য প্রার্থীরা বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করুক, সে কারণে দ্বিতীয় দফায় ৪৩তম বিসিএসে আবেদনের সময় কার্যক্রম বাড়ানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় চাইলে প্রয়োজন ভিত্তিক এ সময় আরও বাড়ানো যেতে পারে।

এদিকে সোমবার দুপুরে জরুরি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি জানান, বিশ্ববিদ্যালয় খোলার সঙ্গে সামঞ্জস্য রেখে সকল বিসিএসের পরীক্ষা ও আবেদনের সময় নির্ধারণ করা হবে। বর্তমানে চলমান বিসিএসের আবেদনের সময়সীমা বাড়ানোর প্রয়োজন হলে সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান।

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, করোনা পরিস্থিতির কারণে কেউ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে সরকার গুরুত্ব দিচ্ছে। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় কারো বয়স শেষ হওয়ায় আবেদন করা থেকে বঞ্চিত করা হবে না। যোগ্যরা যেন আবেদন করা থেকে বঞ্চিত না হয় সে বিষয়টি দেখা হবে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় খোলার সঙ্গে সামঞ্জস্য রেখে বিসিএস পরীক্ষা ও আবেদনের সময় নির্ধারণ করা হবে। এজন্য পাবলিক সার্ভিস কমিশনের সঙ্গে আলোচনা করে সকল বিসিএসের আবেদন ও পরীক্ষার বাড়ানো হতে পারে।

এদিকে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকালেও প্রথম ধাপে আগামী ২৪ মে (পবিত্র ঈদুর ফিতরের পর) থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ১৭ মে থেকে বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল খুলে দেয়া হবে। পরবর্তী ধাপে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে বলেও জানান শিক্ষামন্ত্রী দীপু মনি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
স্টেম সেল থেরাপি প্রতারণা মুজিবুল হক

স্টেম সেল থেরাপির নামে কোটি টাকার প্রতারণার অভিযোগ মুজিবুল হকের বিরুদ্ধে

জুন 11, 2026
ফাইভ-জি

২ বছরে ৯০ শতাংশ জনগোষ্ঠীর কাছে ফাইভ-জি পৌঁছানোর পরিকল্পনা

জুন 11, 2026
ক্রীড়া খাত

ক্রীড়া খাতে ২০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

জুন 11, 2026
Latest News
স্টেম সেল থেরাপি প্রতারণা মুজিবুল হক

স্টেম সেল থেরাপির নামে কোটি টাকার প্রতারণার অভিযোগ মুজিবুল হকের বিরুদ্ধে

ফাইভ-জি

২ বছরে ৯০ শতাংশ জনগোষ্ঠীর কাছে ফাইভ-জি পৌঁছানোর পরিকল্পনা

ক্রীড়া খাত

ক্রীড়া খাতে ২০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

ইমাম মুয়াজ্জিন খাদেম

ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের মাসিক ১০ হাজার টাকা ভাতার প্রস্তাব

কেরু

মদের ওপর নতুন কর, কেরুর পণ্যে প্রতি লিটারে ৫০০ টাকা ভ্যাট

রাষ্ট্রপতি

বাজেটের প্রস্তাবিত অর্থবিলে স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি

ফ্যামিলি কার্ড

ফ্যামিলি কার্ডে বিশাল বরাদ্দ, ভাতা বাড়ছে প্রতিবন্ধী শিক্ষার্থীদের

ব্যাংক

৪ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় শুল্ক দিতে হবে না

ইয়াবা

উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২

বিশ্বকাপ

ক্যাম্পাসে বিশ্বকাপ দেখার সুযোগ দিচ্ছে মাভাবিপ্রবি প্রশাসন

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa