Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ৪১তম বিসিএসের প্রিলি জুনে!
জাতীয়

৪১তম বিসিএসের প্রিলি জুনে!

By Saiful IslamMarch 3, 20203 Mins Read

৪১তম বিসিএসের প্রিলি জুনে!

Advertisement
জুমবাংলা ডেস্ক : দেশ জুড়ে ৪ লাখ ৭৫ হাজার বিসিএস প্রত্যাশীদের চোখে ঘুম নেই। যে যেভাবে পারছেন ৪১তম বিসিএস প্রিলির জন্য নিজেকে প্রস্তুত করছেন। তবে ৪১তম বিসিএস প্রিলির তারিখ নিয়ে তাদের যেন দুশ্চিন্তার শেষ নেই। গত বছরের নভেম্বরে প্রকাশিত ৪১তম বিসিএস প্রিলির আবেদন প্রক্রিয়ায় চলতি বছরের মার্চে প্রিলি পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে ৩৮তম বিসিএসের ফলাফল এবং মুজিববর্ষ উদযাপনের জন্য চলতি মাসে সেটি সম্ভব হচ্ছে না বলে পিএসসির একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।

ওই সূত্রের তথ্য মতে, আগামী এপ্রিল মাসে ৪১তম বিসিএসের প্রিলি পরীক্ষা হওয়ার একটা শঙ্কা তৈরি হয়েছিল। তবে এপ্রিল মাসে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ায় এপ্রিলে প্রিলি পরীক্ষা হবার সম্ভাবনা নেই। কারণ উচ্চমাধ্যমিক পরীক্ষা মাসব্যাপী চলবে।

সূত্র জানায়, ৩৮তম বিসিএসের ফলাফল প্রস্তুতের কাজ প্রায় শেষ। চলতি মাসের যেকোনো দিন ৩৮তম বিসিএসের ফল প্রকাশ করা হবে। এরপর ৪১তম বিসিএসের প্রিলি পরীক্ষা নেয়ার কাজ শুরু হবে।

সূত্র আরও জানায়, এপ্রিলের ২৩ তারিখ থেকে রোজা শুরু হবে। রোজার মধ্যে বিসিএস প্রিলি হবার সম্ভাবনা নেই বললেই চলে। রোজা শেষ হবে মে মাসের শেষের দিকে। এরপর ঈদের ছুটি। ছুটি শেষ হবার পর বিসিএস প্রিলি পরীক্ষা নেওয়ার সম্ভাবনা রয়েছে। সে হিসেবে জুনের প্রথম সপ্তাহে ৪১তম বিসিএস প্রিলি হবার সম্ভাবনা সব থেকে বেশি।

এ বিষয়ে জানতে চাইলে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক নেসারউদ্দিন দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, বিসিএস অন্য চাকরি পরীক্ষার মতো নয়। এটি একটি পাবলিক পরীক্ষা। অন্যান্য পাবলিক পরীক্ষার সাথে সমন্বয় করে বিসিএস প্রিলির তারিখ নির্ধারণ করা হয়। আমরা মার্চে পরীক্ষার সময় দিয়েছিলাম তবে কিছু কারণে সেটি মার্চে নেয়া সম্ভব হয়ে উঠছে না। আমরা শিগগির চেয়ারম্যান স্যারের সাথে বৈঠক করে এ বিষয়ে সিদ্ধান্ত নেব।

কবে হচ্ছে ৪১তম বিসিএসের প্রিলিমিনারি? জানতে চাইলে পিএসসি চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক জানান, যত দ্রুত সম্ভব ৪১তম বিসিএস প্রিলির পরীক্ষা নেওয়ার সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। তবে আপাতত আমরা ৩৮তম বিসএস পরীক্ষার ফলাফল নিয়ে ব্যস্ত আছি। ৩৮তম বিসিএসের ফল ঘোষণার পরে আমরা ৪১তম বিসিএসের প্রিলি পরীক্ষা নিতে চাই।

প্রসঙ্গত, গত বছরের ২৭ নভেম্বর ৪১ তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে বিভিন্ন পদে ২ হাজার ১৩৫ কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে বলে জানানো হয়। বিজ্ঞপ্তি প্রকাশের পর চলতি বছরের ৪ জানুয়ারি আবেদন প্রক্রিয়া শেষ হয়। ৪১তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সর্বোচ্চ ৯১৫ জনকে নিয়োগ দেওয়া হবে। এরমধ্যে প্রভাষক ৯০৫ জন, কারিগরি শিক্ষায় প্রভাষক ১০ জন নেওয়া হবে।এছাড়া প্রশাসনে ৩২৩ জনকে নিয়োগ দেয়া হবে। পাশাপাশি পুলিশে ১০০ জন, স্বাস্থ্যতে সহকারী সার্জন ১১০ জন ও সহকারী ডেন্টাল সার্জন ৩০ জন নিয়োগ পাবেন।

পররাষ্ট্রে ২৫ জন, সহকারী কর কমিশনার (কর) ৬০ জন, সহকারী কমিশনার (শুল্ক ও আবগারি) ২৩ জন, আনসারে ২৩ জন, অর্থ মন্ত্রণালয়ে সহকারী মহা হিসাবরক্ষক (নিরীক্ষা ও হিসাব) ২৫ জন ও সহকারী নিবন্ধক ৮ জন নেয়া হবে।পরিসংখ্যান কর্মকর্তা ১২ জন, রেলপথ মন্ত্রণালয়ে সহকারী যন্ত্র প্রকৌশলী ৪ জন, সহকারী প্রকৌশলী (সিভিল) ২০ জন, সহকারী ট্রাফিক সুপারিনটেনডেন্ট ১ জন, সহকারী সরঞ্জাম নিয়ন্ত্রক ১ জন, সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) ৩ জন থাকছে ৪১তম বিসিএসে।

সহকারী পোস্টমাস্টার জেনারেল পদে ২ জন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ১৮৩ জন, পশুসম্পদে ৭৬ জন, বিসিএস মৎস্যতে ১৫ জন ও বৈজ্ঞানিক কর্মকর্তা ৬ জন, বিসিএস বাণিজ্যে সহকারী নিয়ন্ত্রক ৪ জন। তথ্য মন্ত্রণালয়ে সহকারী পরিচালক ২২ জন, সহকারী পরিচালক (অনুষ্ঠান) ১১ জন, সহকারী বেতার প্রকৌশলী ৯ জন, সহকারী বার্তা নিয়ন্ত্রক ৫ জন, স্থানীয় সরকার বিভাগে জনস্বাস্থ্য প্রকৌশলে সহকারী প্রকৌশলী ৩৬ জন, সহকারী বন সংরক্ষক ২০ জন।

পরিবার পরিকল্পনা কর্মকর্তা ৪ জন, খাদ্যে সহকারী খাদ্য নিয়ন্ত্রক ৬ জন ও সহকারী রক্ষণ প্রকৌশলী ২ জন, বিসিএস গণপূর্তে সহকারী প্রকৌশলী (সিভিল) ৩৬ জন ও সহকারী প্রকৌশলী (ই/এম) ১৫ জন থাকছে। সবমিলিয়ে ৪১তম বিসিএসে মোট দুই হাজার ১৩৫ জন কর্মকর্তা এই বিসিএসে পাবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
BGB

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

June 22, 2026
ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

June 22, 2026
তথ্যমন্ত্রী

দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি : তথ্যমন্ত্রী

June 22, 2026

Latest News

BGB

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

তথ্যমন্ত্রী

দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি : তথ্যমন্ত্রী

হাইকোর্টে রিট

অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট

DC

বদলি আদেশের পরদিনই ৭০০ বছরের প্রথা ভাঙলেন ডিসি সারওয়ার

প্রধানমন্ত্রী

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

Bus

হাফ ভাড়ায় চড়া শিক্ষার্থীরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হন, প্রতিদানে শ্রমিকদের কী দিল?

Salam

সালাম মুর্শেদীকে গুলশানের সেই বাড়ি ছাড়তে হবে, সরকারী সম্পত্তি ঘোষণা

ঝড়ের শঙ্কা

সন্ধ্যার মধ্যে ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa