
Advertisement
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৩তম বিসিএস পরীক্ষা-২০২০ এর অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ৩১ জানুয়ারির পরিবর্তে ৩১ মার্চ পুনঃনির্ধারণ করা হলো। ৩১ মার্চ সন্ধ্যা ৬টার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীরা পরবর্তী ৭২ ঘন্টায় এসএমএস-এর মাধ্যমে ফি জমা দিতে পারবেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নির্ধারিত তারিখ ও সময়ের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। ৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সম্ভাব্য ৬ আগস্ট শুক্রবার কমিশন কর্তৃক নির্ধারণ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



