Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ৪ বছর পর জাতীয় দলে ফিরলেন ইব্রাহিমোভিচ
খেলাধুলা ফুটবল

৪ বছর পর জাতীয় দলে ফিরলেন ইব্রাহিমোভিচ

By জুমবাংলা নিউজ ডেস্কMarch 23, 2021Updated:March 23, 20212 Mins Read

৪ বছর পর জাতীয় দলে ফিরলেন ইব্রাহিমোভিচ

Advertisement

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ বাছাইপর্বকে সামনে রেখে চার বছর পর সুইডেন জাতীয় দলে ফিরেলেন এসি মিলানের অভিজ্ঞ ফরোয়ার্ড জ্লাটান ইব্রাহিমোভিচ। স্বাভাবিক ভাবেই এই ফিরে আসাটা খুব একটা সহজ ছিলনা ইব্রার জন্য। যে কারনে কিছুটা আবেগপ্রবন হয়ে পড়েছিলেন এই তারকা স্ট্রাইকার।

৩৯ বছর বয়সী ইব্রা ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নশীপের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন। কিন্তু বিদায় জানানোর সিদ্ধান্ত নেবার পরও তার মনে আশা ছিল সুইডিশ দল তাকে আবারো জাতীয় দলে ডাকবে এবং তিনি বিশ্ব ফুটবলে ফিরে আসবেন। আর তার সেই আশা পূরন করেছেন সুইডেনের বর্তমান কোচ জেনি এ্যান্ডারসন। প্রথমবারের মত জাতীয় দলের একজন সদস্য হিসেবে চার বছর পর নিজের সেই অনুভূতির কথা সংবাদ সম্মেলনে গণমাধ্যমের সামনে বলতে গিয়ে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন ইব্রা। এ সময় তার পাশে কোচ এ্যান্ডারসন ছিলেন।

সুইডেনের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ইব্রাহিমোভিচ জাতীয় দলের জার্সি গায়ে ১১৬ ম্যাচে ৬২ গোল করেছেন। ২০২০ সালের শেষের দিকে এক পত্রিকায় দেয়া সাক্ষাতকারে জাতীয় দলে ফিরে আসার আগ্রহ প্রকাশ করেছিলেন। তারপরপরই এ্যান্ডারসন দ্রুত মিলানে উড়ে গিয়ে সাবেক অধিনায়ককে দলে ফেরানোর যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার চেষ্টা করেন। ইব্রা বলেন, ‘একজন ফুটবলার হিসেবে জাতীয় দলে খেলার মত বড় কিছু আর হতে পারেনা। জাতীয় দল থেকে চলে যাবার পরও আমি সব সময়ই তাদের খেলা অনুসরন করেছি। ভিতরে ভিতরে আমার মনে হয়েছে আমি যদি দলকে সহযোগিতা করতে পারতাম তাহলে ভাল লাগতো। জাতীয় দলের জন্য, দেশের জন্য কিছু করার তাগিদ সবসময়ই অনুভব করেছি।’

যদিও কোচ এ্যান্ডারসনের সাথে প্রায়ই বিভিন্ন বিষয় নিয়ে মতবিরোধ হয়েছে ইব্রার। অতীতে তাদের এই বিরোধের বিষয়টি বিভিন্ন গণমাধ্যমেও প্রকাশ পেয়েছে। ইব্রা বলেন, ‘অবশ্যই এখানে যেকোন একজন দায়ী নয়। একজন খেলোয়াড় কি চায় ও একজন কোচ কি চায় তা পারষ্পরিক সমঝোতার ভিত্তিতেই সমাধান করা উচিত। এখন আমার সামনে সুযোগ এসেছে আবারো দেশের জার্সি গায়ে প্রতিনিধিত্ব করার। আমি দারুনভাবে সম্মানিত বোধ করছি। কিন্তু বিষয়টি হচ্ছে শুধুমাত্র অনুভূতি প্রকাশ নয়, সত্যিকার অর্থেই দেশকে কিছু দেবার জন্যই এখানে ফিরে এসেছি। কোচ ও সতীর্থদের জন্য ও পুরো দেশের জন্য আমি ফলাফল এনে দিতে চাই। কথা বলে কিছু হবে না, মাঠে তার প্রমান দিতে হবে।’

বৃহস্পতিবার জর্জিয়ার বিপক্ষে ঘরের মাঠের ম্যাচ দিয়ে সুইডেন তাদের বিশ^কাপ বাছাইপর্বে মিশন শুরু করবে। তিনদিন পর দ্বিতীয় ম্যাচে কসভো সফওে যাবে। এরপর এস্তোনিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচে অংশ নিবে। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
আর্জেন্টিনা

ফাইনালের আগে ভ্রমণ বিপর্যয়ে আর্জেন্টিনা

July 17, 2026
World Cup

এআই জানালো বিশ্বকাপ জিতবে কে

July 17, 2026
সাকিব-তাসকিন

এলপিএল শুরুর আগেই ফিক্সিং, সাকিব-তাসকিনদের মালিক গ্রেফতার!

July 17, 2026

Latest News

আর্জেন্টিনা

ফাইনালের আগে ভ্রমণ বিপর্যয়ে আর্জেন্টিনা

World Cup

এআই জানালো বিশ্বকাপ জিতবে কে

সাকিব-তাসকিন

এলপিএল শুরুর আগেই ফিক্সিং, সাকিব-তাসকিনদের মালিক গ্রেফতার!

বিশ্বকাপ ফাইনালের মঞ্চে

টম ক্রুজ আসছেন বিশ্বকাপ ফাইনালের মঞ্চে

ফাইনাল

‘কেউ আমাদের সুবিধা দেয়নি, আমরা সেরা বলেই ফাইনালে’

মেসি

এমবাপের সমান গোল করেও কেন গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে মেসি?

স্কালোনি

ডি পলকে বেঞ্চে বসানোর চমকপ্রদ তথ্য দিলেন স্কালোনি

মেসি

মেসি কত অর্থের মালিক, জানুন আয়ের প্রধান উৎস

afp-messi

মেসির যেসব রেকর্ড এখনো কেউ ভাঙতে পারেননি

আর্জেন্টিনা

স্পেনকে হারালেই ইতিহাস, অনন্য কীর্তির দ্বারপ্রান্তে আর্জেন্টিনা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa