Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ৪ মিনিটের ঝড়ে আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে ফাইনালে বিলবাও
খেলাধুলা ফুটবল

৪ মিনিটের ঝড়ে আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে ফাইনালে বিলবাও

By জুমবাংলা নিউজ ডেস্কJanuary 14, 2022Updated:January 14, 20222 Mins Read

স্পোর্টস ডেস্ক : সৌদি আরবের রিয়াদে বৃহস্পতিবার রাতে দ্বিতীয় সেমি-ফাইনালে ২-১ গোলে জিতেছে গত আসরের চ্যাম্পিয়ন আথলেতিক বিলবাও (Athletic Bilbao)। বিলবাও গোলরক্ষক উনাই সিমোনের আত্মঘাতী গোলে তারা পিছিয়ে পড়ার পর সমতা ফেরান ইয়েরে আলভারেস লোপেস। এবং জয়সূচক গোলটি করেন নিকো উইলিয়ামস।

৪ মিনিটের ঝড়ে আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে ফাইনালে বিলবাও
ছবি সংগৃহীত
Advertisement

 প্রথমার্ধের পর লড়াই হলো জমজমাট। দুর্ভাগ্যজনকভাবে পিছিয়ে পড়া আথলেতিক বিলবাও ঘুরে দাঁড়াল দুর্দান্তভাবে। চার মিনিটের ঝলকে আতলেতিকো মাদ্রিদকে (Atlético de Madrid) হারিয়ে উঠে গেল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে।

গত আসরের চ্যাম্পিয়নরা তারা। গোলরক্ষক উনাই সিমোনের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়াও পর সমতা ফেরান ইয়েরে আলভারেস লোপেস। জয়সূচক গোলটি করেন নিকো উইলিয়ামস।

পুরো ম্যাচে বল দখলে এগিয়ে ছিলও আতলেতিকো মাদ্রিদ। আতলেতিকো ১০ শটের মধ্যে মাত্র দুটি ছিল লক্ষ্যে। অন্যদিকে বিলবাওয়ের ১০ শটের মধ্যে ছয়টিই লক্ষ্যে রাখতে পেরেছিলো। প্রথম ১৫ সেকেন্ডের মধ্যেই বিলবাওয়ের জালে বল পাঠান জোয়াও ফেলিক্স। তবে লাইন্সম্যান পতাকা তোলে অফসাইডের ঘোষণা দেন। তাছাড়া প্রথমার্ধের বাকি সময়ে একচেটিয়া আধিপত্য করলেও পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি আতলেতিকো।

৬২তম মিনিটে সৌভাগ্যসূচক গোলে এগিয়ে যায় মাদ্রিদ। কর্নারে ফেলিক্সের হেডে জোর ছিল না তেমন, বল পোস্টে লেগে ঝাঁপিয়ে পড়া গোলরক্ষক সিমোনের পিঠে লেগে বিলবাওয়ের জালে জড়ায়। তার কিছুক্ষণপরই সমতায় ফিরতে পারত বিলবাও। কর্নারে ইনিগো মার্তিনেসের হেড দারুণ দক্ষতায় ঠেকান গোলরক্ষক ইয়ান ওবলাক।

৭৭তম মিনিটে কর্নারে কাছ থেকে জোরালো হেডে বিলবাওকে সমতায় ফেরান লোপেস। তিন মিনিট পর জয়সূচক গোলের উৎসও কর্নার। দানি গার্সিয়ার হেড একজনের গায়ে বাধা পাওয়ার পর বাঁ পায়ের শটে গোলটি করেন উইলিয়ামস। এরপর থেকেই গোল পাওয়ার জন্য মরিয়া হয়ে যায় আতলেতিকো। যোগ করা সময়ে মারাত্মক এক ফাউল করে লাল কার্ড দেখেন আতলেতিকোর ডিফেন্ডার জোসে মারিয়া হিমেনেস।

রোববার শিরোপা ধরে রাখার লড়াইয়ে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বিলবাও।

Vivo V23 5G: নতুন বছরে ভিভোর নতুন চমক

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa