Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ৫ই আগস্টের পর ন্যামের দুইটি ছাড়া সব ভবন খালি, কারা থাকছেন
জাতীয়

৫ই আগস্টের পর ন্যামের দুইটি ছাড়া সব ভবন খালি, কারা থাকছেন

By Saumya SarakarOctober 26, 20242 Mins Read

৫ই আগস্টের পর ন্যামের দুইটি ছাড়া সব ভবন খালি, কারা থাকছেন

Advertisement
জুমবাংলা ডেস্ক : রাজধানীর মানিক মিয়া এভিনিউতে অবস্থিত ন্যাম ভবন (এমপি হোস্টেল) জাতীয় সংসদ সদস্যদের জন্য বরাদ্দকৃত আবাসস্থল। নির্বাচিত ও সংরক্ষিত আসনের সংসদ সদস্যরা পরিবার নিয়ে থাকতেন ন্যাম ভবনে। গত ৫ই আগস্টের আগে পর্যন্ত ন্যাম ভবনের দৃশ্যপট ছিল ভিন্ন। ৬টি বিল্ডিংয়ের প্রতিটি ফ্ল্যাট সংসদ সদস্যদের নামে বরাদ্দ ছিল। সেখানেই থাকতো তাদের পরিবার।

বিকালে শিশুদের ভবনের নিচে খেলাধুলা করতে দেখা যেতো। ছিল এলাকার লোকজন ও রাজনৈতিক নেতাদের আনাগোনা। এখন ন্যাম ভবনের ১ ও ৩নং বিল্ডিংয়ে সেনা ও পুলিশ সদস্যদের ক্যাম্প করা হয়েছে। বাকি চারটি ভবন খালি পড়ে আছে। মানবজমিনের প্রতিবেদন থেকে বিস্তারিত-

ন্যাম ভবনের রিসিপশনিস্ট মো. গোলাম রব্বানী বলেন, একজন সংসদ সদস্য বরাদ্দ পেয়ে গত ৪ঠা আগস্ট পরিবার নিয়ে ওঠেন ন্যাম ভবনের ১ নম্বর বিল্ডিংয়ের একটি ফ্ল্যাটে। কিন্তু একদিন পরই তাদের ফ্ল্যাট ছেড়ে চলে যেতে হয়েছে। ৫ই আগস্টের পর দুটি ভবন ছাড়া বাকি সব ভবন খালি পড়ে আছে। ১ ও ৩নং এ দুটি ভবনে সেনা ও পুলিশ সদস্যরা থাকে।

৫ই আগস্ট দুপুরের মধ্যেই সংসদ সদস্যদের পরিবার ও পরিজন যারা ছিলেন তারা সকলেই ন্যাম ভবন ত্যাগ করে যে যেদিকে পেরেছেন চলে গেছেন। তাদের মালামাল রেখে গিয়েছিলেন। ন্যাম ভবনের ৪,৫,৬ ভবনের অভ্যর্থনা বিভাগে কর্মরত একজন বলেন, সংসদ অধিবেশন না থাকায় ন্যাম ভবনের বেশির ভাগ সংসদ সদস্য এলাকায় ছিল। কিন্তু তাদের পরিবার ছিল ন্যাম ভবনে। তবে সংরক্ষিত আসনের সংসদ সদস্যরা ন্যাম ভবনেই ছিল।

পরিস্থিতি বেগতিক দেখে এসব সংসদ সদস্যরা কেউ ৪ঠা আগস্ট আবার ৫ই আগস্ট সকালে সেনানিবাসে চলে গিয়েছিল। সংসদ সদস্যদের পরিবার-পরিজন যারা ছিলেন তারা পরিস্থিতি খারাপ দেখে সবকিছু ফেলে ন্যাম ভবন ছেড়ে চলে যায়। ছাত্র-জনতা ন্যাম ভবনের ভেতরে ঢুকে ভাঙচুর করে। আগুন দিতে চেয়েছিল আমরা তখন যারা কর্মচারী ছিলাম তখন তাদের হাত জোড় করে অনুরোধ করি যে এগুলো সরকারি সম্পত্তি এগুলো নষ্ট না করতে। তখন তারা চলে যায়।

এরপর সংসদ সচিবালয় থেকে সংসদ সদস্যদের ব্যক্তিগত মালামাল নিয়ে যেতে চিঠি দেয়া হয়। কিন্তু কোনো সংসদ সদস্য নিজে বা তাদের স্ত্রী অথবা সন্তানরা মালামাল নিতে আসেননি। এসব সংসদ সদস্যদের আত্মীয়স্বজন বা মনোনীত প্রতিনিধিরা এসে তাদের মালামাল নিয়ে যায়। এখনো ন্যাম ভবনের ফ্ল্যাটে কয়েকজন সংসদ সদস্যের মালামাল রয়েছে।

একাত্তরের চেতনা দিয়ে দেশটা লুটপাট করেছে আ. লীগ: সারজিস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saumya Sarakar
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.

Related Posts
বৈঠক

শি চিন পিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্ব

June 26, 2026
ইলিশ

মেঘনার বুকে ধরা পড়ল ৩ কেজির ‘রাজা ইলিশ’

June 25, 2026
আমির

বিএনপি বর্তমানে ফ্যাসিবাদী ধারা অনুসরণ করছে: জামায়াত আমির

June 25, 2026

Latest News

বৈঠক

শি চিন পিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্ব

ইলিশ

মেঘনার বুকে ধরা পড়ল ৩ কেজির ‘রাজা ইলিশ’

আমির

বিএনপি বর্তমানে ফ্যাসিবাদী ধারা অনুসরণ করছে: জামায়াত আমির

চিড়িয়াখানা

৫৭ লাখ টাকায় দক্ষিণ আফ্রিকা থেকে চিড়িয়াখানায় আনা হলো ওয়াইল্ডবিস্ট ও কমন ইল্যান্ড

Mobile Data

মোবাইলে অব্যবহৃত ডাটার মেয়াদ নিয়ে সংসদে ক্ষোভ

pay-scale

পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভায় যেসব সিদ্ধান্ত হলো

বিদ্যুৎ বিল

গ্রাহকদের বিদ্যুৎ বিলের ৭০ লাখ টাকা নিয়ে লাপাত্তা ব্যাংকের নিরাপত্তাকর্মী

বরখাস্ত

আট মাস কর্মস্থলে অনুপস্থিত, ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত

শিক্ষামন্ত্রী

সব প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে মিড-ডে মিল, অনিয়মে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

সাঁতার

স্কুল ফাঁকি দিয়ে সাঁতার কাটতে গিয়ে ধরা, চার শিক্ষার্থীকে ৮০০ গাছ লাগানোর নির্দেশ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa