Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ৫০ ভুল সংবিধানে সন্নিবেশিত বঙ্গবন্ধুর ভাষণে, খতিয়ে দেখার নির্দেশ
জাতীয় স্লাইডার

৫০ ভুল সংবিধানে সন্নিবেশিত বঙ্গবন্ধুর ভাষণে, খতিয়ে দেখার নির্দেশ

By Sibbir OsmanMarch 10, 20206 Mins Read

জুমবাংলা ডেস্ক : রেসকোর্স ময়দানে ১৯৭১ সালের ৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ঐতিহাসিক ভাষণ সংবিধানের ৫ম তফসিলে অসম্পূর্ণ ও ভুলভাবে অন্তর্ভূক্ত করা হয়েছে কিনা তা খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। যারা মাঠে উপস্থিত থেকে ৭ মার্চের ভাষণ শুনেছেন তাদের সমন্বয়ে কমিটি গঠন করতে বলা হয়েছে। এই কমিটির প্রতিবেদন সংশ্লিষ্ট বিবাদীদের মাধ্যমে ৬ সপ্তাহের মধ্যে আদালতে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
৫০ ভুল সংবিধানে সন্নিবেশিত বঙ্গবন্ধুর ভাষণে, খতিয়ে দেখার নির্দেশ

Advertisement

বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেন।

সংবিধানে সন্নিবেশিত বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণে ৫০টি ভুল চিহ্নিত করে রাজবাড়ীর রায়নগর গ্রামের কাশেদ আলীর করা এক রিট আবেদনে এ আদেশ দেওয়া হয়েছে। আদালত অন্তবর্তীকালীন নির্দেশনার পাশাপাশি রুল জারি করেন।

রিট আবেদনকারীপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আব্দুল আলিম মিয়া জুয়েল ও সুবীর নন্দী দাস। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত।

রুলে পর্যালোচনা সাপেক্ষে সংবিধানে সঠিকভাবে ৭ মার্চের ভাষণ অন্তর্ভুক্ত করতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে। আইন ও তথ্য সচিব এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের পরিচালককে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদেশের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, আমাদের সংবিধানের ৫ম তফসিলে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ সন্নিবেশিত আছে। কিন্তু রিট আবেদনকারীর বক্তব্য, সেখানে মূল ভাষণটি যথাযথভাবে অন্তর্ভুক্ত হয়নি। এ ব্যাপারে আদালত একটা রুল জারি করেছেন এবং সরকারকে একটা উচ্চ পর্যায়ের কমিটি গঠন করতে নির্দেশ দিয়েছেন।

রিট আবেদনকারীর আইনজীবী সুবীর নন্দী দাস জানান, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ হুবহু সংবিধানে অন্তর্ভূক্ত করা হয়নি। এখন সংবিধানে যে ভাষণ আছে তাতে বেশ কিছু ভুল আছে। এটা সংশোধন করে সঠিক ভাষণ অন্তর্ভুক্তির জন্য রিট আবেদন করা হয়েছে।

সংবিধান ও পাঠ্যপুস্তকে বঙ্গবন্ধুর ভাষণে যা আছে:

১. রিকশা, গরুর গাড়ি, রেল চলবে ২, জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর ৩. অর্থনীতি, রাজনীতি, সাংস্কৃতিক মুক্তি পাবে ৪. বিদেশের সাথে দেওয়া-নেওয়া চলবে না ৫. বাঙালিরা বুঝেসুঝে কাজ করবেন ৬. এই অংশ পাঠ্যপুস্তক বা সংবিধানে মুদ্রন করা হয়নি ৭. শুনুন মনে রাখবেন শত্রু বাহিনী ঢুকেছে ৮. নির্বাচনের পর বাংলাদেশের মানুষ ৯. আজ দুঃখের সাথে বলতে হয় ১০. আমরা গদিতে বসতে পারিনি ১১. তাতে সমস্ত দোষ তিনি আমার উপর দিয়েছেন ১২. ততদিন খাজনা ট্যাক্স বন্ধ করে দেওয়া হলো ১৩. পশ্চিম থেকে এখানে আসলেন ১৪. ভুট্টো বললেন তিনি যাবে না ১৫. তাকে মেরে ফেলা হবে ১৬. তারপর হঠাৎ ১ তারিখে অ্যাসেম্বলি বন্ধ করে দেওয়া হলো ১৭. মার্শাল ল’ জারি ১৮. ১৯৬৬ সালে ৬ দফার আন্দোলনে ৭ জুনে ১৯. তারপর অনেক ইতিহাস হয়ে গেলো ২০. তারপর অন্যান্য নেতাদের সঙ্গে আলোচনা করলাম ২১. আমি তো অনেক আগেই বলে দিয়েছি কিসের রাউন্ড টেবিল কার সাথে বসবো ২২. হঠাৎ আমার সাথে পরামর্শ না করে ২৩. পাঁচ ঘণ্টা গোপন বৈঠক করে ২৪. আমি ১০ তারিখে সিদ্ধান্ত নিয়েছি ২৫. এরপূর্বে অ্যাসেমব্লিতে বসতে আমরা পারি না ২৬. তারপর বিবেচনা করে দেখবো ২৭. এই বাংলাদেশে কোট-কাছারি ২৮. সেমি-গভর্নমেন্ট দপ্তর ওয়াপদা ২৯. এরপর যদি বেতন দেওয়া না হয় ৩০. আর যদি আমার লোককে হত্যা করা হয় ৩১. যে সমস্ত শ্রমিক ভাইয়েরা যোগদান করেছে ৩২. প্রত্যেক শিল্পের মালিক ৩৩. সরকারি কর্মচারীদের বলি ৩৪. তাহলে কোনো বাঙালি ৩৫. কোনো বাঙালি টেলিভিশনে যাবেন না ৩৬. হিন্দু-মুসলমান বাঙালি অবাঙালি যারা আছে ৩৭. আমার এই দেশের মুক্তি না হচ্ছে ৩৮. যাতে মানুষ তাদের মাইনেপত্র নিতে পারে ৩৯. পূর্ববাংলা থেকে পশ্চিম পাকিস্তানে ৪০. আরো আলোচনা হবে ৪১. আমি বললাম ঠিক আছে আমরা অ্যাসেম্বলিতে বসব ৪২. বন্ধ করার পর ৪৩. আপনারা হরতাল পালন করুন ৪৪. যা আমরা পয়সা দিয়ে (৫.৪০ সেকেন্ড) ৪৫. আমরা বাঙালিরা যখনই ক্ষমতায় যাবার চেষ্টা করেছি ৪৬. টেলিফোনে আমার সাথে তার কথা হয় ৪৭. ঐ শহিদের রক্তের উপর পাড়া দিয়ে ৪৮. সেজন্য সমস্ত অন্যান্য ৪৯. আপনারা আসুন বসুন ৫০. আমরা আলাপ করে শাসনতন্ত্র তৈরি করবো।

ভাষণের সঠিক অংশ হবে:

১. ঘোড়া গাড়ি চলবে, ২. কাছে ৩. অর্থনৈতিক, রাজনৈতিক ৪. বিদেশের সঙ্গে নিউজ পাঠাতে হলে আপনারা চালাবেন ৫. বাঙালিরা বুঝে-শুনে ৬. এই অংশ পাঠ্যপুস্তক বা সংবিধানে মুদ্রন করা হয়নি ৭. শোনেন ৮. পর ৯. সঙ্গে ১০. নাই ১১. ‘তাতে’ শব্দটি অতিরিক্ত যোগ করা হয়েছে এবং ‘উপর’ শব্দটি ‘ওপরে’ হবে ১২. ‘ততদিন’ শব্দটি অতিরিক্ত যোগ করা হয়েছে ১৩. ‘পাকিস্তান’ শব্দটি বাদ দেওয়া হয়েছে ১৪. ‘সাহেব’ শব্দটি বাদ দেওয়া হয়েছে ১৫. ‘দেওয়া’ শব্দটি বাদ দেওয়া হয়েছে ১৬. ‘তারপরে’, ‘অ্য্যাসেম্বলি’ এবং ‘দেওয়া’ হবে ১৭. সঠিক বানান ‘জারি’ ১৮. সাতই ১৯. তারপরে ২০. তারপরে অন্যান্য নেতৃবৃন্দ তাদের সঙ্গে আলাপ করলাম ২১. আমিতো অনেক আগেই বলেছি কীসের আরটিসি কার সঙ্গে বসবো? ২২. সঙ্গে ২৩. ‘গোপনে’ হবে ২৪. বলে দিয়েছি ২৫. এরপূর্বে এরপূর্বে অ্যাসেমব্লিতে বসা, আমরা অ্যাসেমব্লিতে বসতে আমরা পারি না ২৬. তারপরে ২৭. ‘কাচারি’ হবে ২৮. দপ্তরগুলো ২৯. এরপরে ৩০. লোকদের ৩১. করেছেন ৩২. প্রত্যেকটা ৩৩. সরকারি ৩৪. বাঙ্গালি ৩৫. বাঙ্গালি ৩৬. বাঙ্গালি, নন-বাঙ্গালি ৩৭. হবে ৩৮. মাইনাপত্র নেবার ৩৯. ‘কিন্তু’ শব্দ বাদ পড়েছে ৪০. আরো ৪১. আমরা, অ্যাসেমব্লিতে বসবো ৪২. বন্ধ করে দেওয়ার পরে ৪৩. করেন ৪৪. ‘যা’ শব্দটি বাদ পড়েছে ৪৫. বাঙ্গালিরা ৪৬. সঙ্গে ৪৭. ওপর, দিয়ে ৪৮. সেইজন্য ৪৯. বসি ৫০. করি।

এই ৫০টি ভুল ছাড়াও সংবিধানে সন্নিবেশিত ভাষণে কিছু কিছু অংশ বাদ পড়েছে। বাদ পড়া অংশ রিট আবেদনে তুলে ধরা হয়েছে। তা হলো- ১. আপনারা জানেন, দোষ কী আমাদের আজকে তিনি (২.৫৯ সেকেন্ড) ২. আপনারা জানেন আলাপ-আলোচনা করেছি (৩.১০ সেকেন্ড) ৩. তিনি মেনে নিলেন (৩.৩৫ সেকেন্ড) ৪. আমরা আলাপ-আলোচনা করবো (৩.১০ সেকেন্ড) ৫. তারপরও যদি কেউ আসে, তাকে ছন্নছাড় করা হবে (৪.৪১ সেকেন্ড) ৬. আমরা পাকিস্তানের সংখ্যাগুরু (৫.৫৭ সেকেন্ড) ৭. যখনই এদশের মালিক হবার চেষ্টা করেছি (৬.০৫ সেকেন্ড) ৮. তারা আমাদের ভাই, আমি বলেছি তাদের কাছে এ কথা, যে আপনারা কেন? আপনার ভাইয়ের বুকে গুলি মারবেন। আপনাদের রাখা হয়েছে যদি বহিঃশক্র আক্রমণ করে, তার থেকে দেশকে রক্ষা করার জন্য। তারপরে উনি বললেন, যে আমার নামে বলেছেন, আমি নাকি বলে স্বীকার করেছি, যে দশই তারিখে রাউন্ড টেবিল কনফারেন্স হবে। আমি উনাকে এ কথা বলে দেবার চাই, আমি তাকে তা বলি নাই (৬.১০ সেকেন্ড) ৯. ঢাকায় আসেন (৬.৪৭ সেকেন্ড) ১০, তারপরে আপনি ঠিক করুন (৭.০১ সেকেন্ড) ১১. বা আমাদের সঙ্গে আলোচনা না করে (৭.১৮ সেকেন্ড) ১২. এবং যে বক্তৃতা অ্যাসেমব্লি করেছেন (৭.২৫ সেকেন্ড) ১৩. ভালো হবে না (১১.১২ সেকেন্ড) ১৪. তবে অনুরোধ করছি, আপনারা আমাদের ভাই, আপনারা দেশকে একেবারে জাহান্নামে ধ্বংস করে দিয়েন না। জীবনে আর কোনোদিন আপনাদের মুখ দেখা দেখি হবে না। যদি আমরা শাস্তিপূর্ণভাবে আমাদের ফয়সালা করতে পারি, তাহলে অন্ততপক্ষে ভাই ভাই হিসেবে বাস করার সম্ভাবনা আছে। সেইজন্য আপনাদের অনুরোধ করছি, আমার এই দেশে, আপনারা মিলিটারি শাসন চালাবার চেষ্টা করবেন না। (১৪.২২ সেকেন্ড) ১৫. দ্বিতীয় কথা, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক সাব ডিভিশনে (১৩.৫২ সেকেন্ড) ১৬, আমি পরিষ্কার মিটিং এ বলেছি, এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম (৭.৩৪ সেকেন্ড)।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

July 22, 2026
e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

July 22, 2026
এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

July 22, 2026

Latest News

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

ডা. জাহেদ

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার : ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa