Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ৫০ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যাচ্ছিলেন এনজিও কর্মকর্তা
বিভাগীয় সংবাদ রংপুর

৫০ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যাচ্ছিলেন এনজিও কর্মকর্তা

By Shamim RezaApril 6, 20212 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : দিনাজপুরে ৪ শতাধিক গ্রাহকের ৫০ লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগে আবু হায়াত আল মাহমুদ (৫০) নামে এক ‘হায় হায়’ এনজিও কর্মকর্তাকে আটক করেছে পুলিশ।

দিনাজপুর শহরের ঈদগাহ আবাসিক এলাকায় একটি ফ্লাট বাসায় সোমবার বিকেল থেকে ভুক্তভোগীরা ওই কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখেন। পরে রাত ১২টায় দিনাজপুর কোতয়ালী থানা পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

আটক এনজিও কর্মকর্তা দিনাজপুর সদর উপজেলার আউলিয়াপুর গ্রামের মৃত জাহিদ হাসানের ছেলে। তিনি ব্রিজ অফ লাইট ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি। এনজিওটির সদস্য সংখ্যা ৫ শতাধিক বলে জানা গেছে।

ভুক্তভোগী আমেনা খাতুন জানান, কয়েকদিন আগে এনজিও’র একজন মাঠকর্মী আমার বাড়িতে গিয়ে একটি ফরম পূরণ করিয়ে নেন। পরে তারা আমাকে তাদের সমিতি থেকে ঋণ দেয়ার প্রস্তাব দেন। তখন মাঠকর্মী ৫ লাখ টাকা ঋণ দেয়া হবে বলে জানান। তবে আমাকে ৫০ হাজার টাকা তাদের অগ্রিম দিতে হবে। তারপর আমি তাকে মানুষের কাছে ধার করে নিয়ে ৫০ হাজার টাকা দেই। তারা আমাকে ১১ এপ্রিল ঋণ দেয়ার কথা জানিয়ে সেখান থেকে চলে আসেন। সোমাবার বিকেলে খবর পাই তারা আমার মতো বহু মানুষের কাছে টাকা নিয়ে পালিয়ে যাচ্ছেন তারা। এই শুনে এসে দেখি শত শত গ্রাহক ভিড় জমাচ্ছে।

এ সময় গ্রাহকদেও সঙ্গে কথা বলে জানা যায়, গ্রাহকদের ঋণ দেয়ার কথা জানিয়ে আবেদন ফরম করতে হবে বলে ৫ থেকে ৫০হাজার টাকা পর্যন্ত নিয়েছে এই হায় হায় এনজিওর কর্মকর্তারা।

আটক এনজিও কর্মকর্তা আবু হায়াত আল মাহমুদ নিজেকে এই এনজিওর চেয়ারম্যান হিসাবে পরিচয় দেন। তিনি জানান, তার এই অফিসে ১৩ জন কর্মকর্তা কর্মচারি রয়েছেন। ১৫ দিন আগে তিনি এই অফিসের কার্যক্রম চালু করেছেন। তিনি সমবায় থেকে রেজিস্ট্রেশন নিয়েছেন।

এদিকে দিনাজপুর কোতয়ালী থানার এএসআই বাদল কুমার জানান, এনজিও কর্মকর্তা বহু লোকের টাকা আত্মসাত করে পালিয়ে যাচ্ছিলেন। বিকেলে তাকে অফিসে আটক করে রাখে জনগণ। পরে আমরা খবর পেয়ে সেখানে গিয়ে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করে রাত ১২টায় এনজিও কর্মকর্তাকে কোতয়ালী থানায় নিয়ে আসি। আজ মঙ্গলবার কোতয়ালী থানায় বিক্ষুব্ধ জনতাকে আসতে বলা হয়েছে। সেখানে দু’পক্ষকে নিয়ে বসা হবে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
আটক

লালমনিরহাটে লিখিত ও ভাইভা পরীক্ষার মিল না থাকায় ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ

February 2, 2026
গণঅধিকারের প্রার্থী

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকারের প্রার্থী

February 2, 2026
বাংলাদেশ সেনাবাহিনী

রূপগঞ্জের গোলাকান্দাইলে সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ ২ জন আটক

February 2, 2026
Latest News
আটক

লালমনিরহাটে লিখিত ও ভাইভা পরীক্ষার মিল না থাকায় ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ

গণঅধিকারের প্রার্থী

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকারের প্রার্থী

বাংলাদেশ সেনাবাহিনী

রূপগঞ্জের গোলাকান্দাইলে সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ ২ জন আটক

বিএনপির দুই গ্রুপের

আশুলিয়ায় ব্যানার ইস্যুতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত একাধিক

ছাত্রদলের সাবেক নেতা

ছাত্রদলের সাবেক নেতাকে লক্ষ্য করে গুলি

Probashi

স্বামীকে ভিডিও কলে রেখে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

Kaliganj-Gazipur-Rana sarkar-2

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রানাকে নিয়ে অপপ্রচার

বালিশ মিষ্টি

নেত্রকোণার ঐতিহ্যবাহী ‘বালিশ মিষ্টি’ পেলো দেশের ৫৮তম জিআই স্বীকৃতি

অসহায় প্রবাসী

বিদেশে ঘাম ঝরিয়ে কেনা বাড়ি, আশুলিয়ায় পানি ও বিদ্যুৎবিহীন অসহায় প্রবাসী

‘বিদ্রোহী’ প্রার্থীর পক্ষে প্রচারণা: স্বেচ্ছাসেবক দলের ৯ নেতাকে শোকজ, বহিষ্কার ১

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.