Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home ৫০% সেনা সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
জাতীয় ডেস্ক
জাতীয় স্লাইডার

৫০% সেনা সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

জাতীয় ডেস্কArif ArifArmanNovember 10, 20251 Min Read
Advertisement

সরিয়ে নেওয়া হচ্ছে নাস্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ শতাংশ সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি।

রবিবার (৯ নভেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন,“এই মুহূর্তে সেনাবাহিনী আগে যেমন ছিল তেমনই থাকবে। তাদের উঠিয়ে নেওয়া হচ্ছে না।”

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ১৩ নভেম্বরের ‘লকডাউন’ কর্মসূচি ঘিরে নিরাপত্তা পরিস্থিতি প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন,

“সরকার প্রস্তুত আছে। জনগণের জানমাল রক্ষায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনো ধরনের অস্থিতিশীলতা হতে দেওয়া হবে না।”

উল্লেখ্য, এর আগে ৫ নভেম্বর দেশের কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সেনাবাহিনীর অর্ধেক সদস্যকে বিশ্রাম ও নির্বাচনকালীন প্রশিক্ষণের জন্য আপাতত মাঠ থেকে সরিয়ে নেওয়া হবে। তবে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে স্পষ্ট হয়েছে, সরকার বর্তমানে সেনা মোতায়েন অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

১৬ ডিগ্রির ঘরে তাপমাত্রা, কমতে পারে আরো

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘জাতীয় ৫০ উপদেষ্টা থেকে না নেওয়া মাঠ সদস্যকে সরিয়ে সেনা স্বরাষ্ট্র স্লাইডার হচ্ছে
Related Posts
হাদির ওপর হামলা

হাদির ওপর হামলা: মোটরসাইকেল মালিক হান্নান সম্পর্কে যা জানা গেল

December 14, 2025
ডিএমপি

হাদির ওপর হামলাকারীর সীমান্ত পার হওয়ার তথ্য নেই: ডিএমপি

December 14, 2025
গৃহকর্মী আয়েশা

এবার প্রকাশ্যে এলো সেই গৃহকর্মীর ভয়ংকর অতীত

December 14, 2025
Latest News
হাদির ওপর হামলা

হাদির ওপর হামলা: মোটরসাইকেল মালিক হান্নান সম্পর্কে যা জানা গেল

ডিএমপি

হাদির ওপর হামলাকারীর সীমান্ত পার হওয়ার তথ্য নেই: ডিএমপি

গৃহকর্মী আয়েশা

এবার প্রকাশ্যে এলো সেই গৃহকর্মীর ভয়ংকর অতীত

আসিফ মাহমুদ

দেশকে মেধাহীন করতে হাদিকে হত্যাচেষ্টা, হিট লিস্টে অনেকেই: আসিফ মাহমুদ

প্রধান বিচারপতি বিদায়ী

প্রধান বিচারপতি বিদায়ী অভিভাষণ দেবেন বিকালে

উপদেষ্টা রিজওয়ানা

হাদির হামলাকারীদের ধরতে সর্বোচ্চ চেষ্টা চলছে: উপদেষ্টা রিজওয়ানা

এ রকম ঘটনা আরও ঘটতে পারে

আশঙ্কা করছি, হাদির মতো এ রকম ঘটনা আরও ঘটতে পারে: মির্জা ফখরুল

প্রাণ হারিয়েছেন ছয় বাংলাদেশি শান্তিরক্ষী

সুদানে ছয় বাংলাদেশি শান্তিরক্ষী নিহতের ঘটনায় জাতিসংঘের নিন্দা

হাদিকে হত্যাচেষ্টা

দেশকে মেধাহীন করতে হাদিকে হত্যাচেষ্টা, হিট লিস্টে অনেকেই: আসিফ মাহমুদ

আর যেন একটি গুলিও না চলে

আর যেন গুলি না চলে সে ব্যবস্থা করতে হবে: রুমিন ফারহানা

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Banglanews
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.