Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home রাজনীতি ৫ মের কথা ভুলে গেছেন? বাবুনগরীকে তাপস
রাজনীতি

৫ মের কথা ভুলে গেছেন? বাবুনগরীকে তাপস

By Saiful IslamDecember 9, 20202 Mins Read

৫ মের কথা ভুলে গেছেন? বাবুনগরীকে তাপস

Advertisement
জুমবাংলা ডেস্ক : বাংলাদেশকে কোনো অপশক্তির দখলে যেতে দেওয়া হবে না বলে ভাস্কর্য ভাঙচুরকারীদের হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

তিনি বলেন, জনাব বাবুনগরী, আপনাকে স্মরণ করে দিতে চাই সেই ৫ মের কথা। ভুলে গেছেন? মনে করেছিলেন, শাপলা চত্বর দখল করলেই বাংলাদেশ দখল হয়ে যাবে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা যত দিন জীবিত আছি এই বাংলাদেশকে কোনো অপশক্তি দখল করতে পারবে না।

বুধবার (৯ ডিসেম্বর) দুপুরে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের ব্যানারে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনে মৌলবাদীদের বাধা ও ভাঙচুরের প্রতিবাদে সুপ্রিম কোর্টের মূল গেটের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে এসব কথা বলেন সংগঠনটির সদস্যসচিব শেখ ফজলে নূর তাপস।

মেয়র তাপস বলেন, বঙ্গবন্ধুর বিরুদ্ধে অপশক্তির এ আক্রমণ আজ নতুন নয়। ১৯৭৫ সালে জাতির পিতাকে সপরিবারে হত্যার মাধ্যমে তারা মনে করেছিল যে, বাংলার বুক থেকে বঙ্গবন্ধু নিশ্চিহ্ন হয়ে যাবেন। কিন্তু তা হয়নি। কারণ বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। বঙ্গবন্ধু একটি চেতনা, একটি আদর্শ, যেটি বাঙালি জাতির অন্তরে গেঁথে আছে। কোনোভাবেই সেটা মুছে দেওয়া যাবে না। নিশ্চিহ্ন করা যাবে না।

ব্যারিস্টার তাপস বলেন, ভাস্কর্য ভেঙে তারা মনে করেছে তারা বিজয়ী হয়েছে। যখনই সংবিধানবিরোধী কার্যক্রম হয়েছে, যখনই গণতন্ত্রকে আক্রমণ করা হয়েছে, যখন মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত এসেছে আমরা আইনজীবী অঙ্গন তার দাঁতভাঙা জবাব সবসময় দিয়েছি। এখনও আমরা প্রস্তুত দাঁতভাঙা জবাব দেওয়ার জন্য।

তিনি বলেন, আমরা শান্তিপ্রিয়, আমরা সুন্দরভাবে দেশকে এগিয়ে নিয়ে চলার জাতি গঠনে নিয়োজিত আছি। কিন্তু তার মানে এই না যে, আপনারা (বাবুনগরী) পানি ঘোলা করে জাতির পিতার প্রতি কটূক্তি করে, মনে করছেন আবার জঙ্গিবাদের দিকে দেশকে নিয়ে যাবেন।

তাপস আরও বলেন, আবারও সেই বাংলাভাই সৃষ্টি করবেন, সেই যুদ্ধাপরাধীদের আরেকবার আপনারা আসন গ্রহণ করাবেন। সেই সুযোগ আর ইনশাআল্লাহ বাংলার মাটিতে আমরা হতে দেব না। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে আমরা যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করেছি যেভাবে বাংলার বুক থেকে আমরা চিরতরে জঙ্গিবাদ নির্মূল করেছি, ইনশাআল্লাহ শেখ হাসিনার নেতৃত্বে বাংলার বুক থেকে সব মৌলবাদ নির্মূল হবে। না হলে আপনারা যে স্লোগান একসময় দিয়েছিলেন, বাংলা হবে আফগান; সেই আফগানিস্তানে আপনাদের পাঠিয়ে দেওয়া হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ঢাকা বারের সাবেক সম্পাদক ও বাংলাদেশ বার কাউন্সিলের মানবাধিকারবিষয়ক চেয়ারম্যান অ্যাডভোকেট মো. মোখলেসুর রহমান বাদল, অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এএম আমিন উদ্দিন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, সাবেক সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এসএম মনির, অ্যাডভোকেট লায়েকুজ্জামান মোল্লা, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সানজিদা খানম, সাবেক সম্পাদক ড. বশির আহমেদ প্রমুখ। সূত্র : সময় নিউজ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
NCP

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এনসিপি নেতা

July 8, 2026
Dr Shafiq

বিএনপি জুলাই সনদ নিয়ে অন্তহীন প্রতারণা করছে: শফিকুর রহমান

July 8, 2026
রুমিন ফারহানা

শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত বাধা আছে কি না, জানালেন রুমিন ফারহানা

July 6, 2026

Latest News

NCP

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এনসিপি নেতা

Dr Shafiq

বিএনপি জুলাই সনদ নিয়ে অন্তহীন প্রতারণা করছে: শফিকুর রহমান

রুমিন ফারহানা

শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত বাধা আছে কি না, জানালেন রুমিন ফারহানা

A Lig

আজীবন বিএনপি করে মরতে চান আওয়ামী লীগ নেতা

পূর্বাচল

পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিকার সভায় অনুমোদন

নাহিদ

৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে না দিলে জনগণ খুলে দেবে : নাহিদ

জামায়াত

ঢাকায় ৫ আগস্ট গণমিছিলের ডাক জামায়াতের

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

ডিগ্রির ব্যবসার অবসান নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

জামায়াত আমির

দেশের টেকসই পরিবর্তনের জন্য সর্বস্তরের সংস্কার এখন অপরিহার্য: জামায়াত আমির

১১ দল

১১ দলের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa