Advertisement

স্পোর্টস ডেস্ক : আব্দুল রাজ্জাক। পাকিস্তান ক্রিকেট দলের এক সময়ের তারকা। পেস অলরাউন্ডার রাজ্জাক খাদের কিনারা থেকে দলকে বহুবার জিতিয়েছেন। যেমন বল হাতে, তেমনি ব্যাট শাসিয়ে। আরেক পেস অলরাউন্ডার আজহার মেহমুদের সঙ্গে তার জুটি ছিল দৃষ্টিনন্দন। ২২ গজ থেকে ছুটি নিয়ে বেশ আগেই জীবন জুটি গড়েছেন রাজ্জাক। ।কিন্তু, ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার সম্প্রতি টিভি শোতে অংশ নিয়ে এমন সব জুটির খবর জানিয়েছেন, যা নিয়ে হইচই পড়ে গেছে। কারণ, রাজ্জাক যে জুটির বর্ণনা দিয়েছেন, তার সবই অবৈধ জুটি।

এর আগেই অবশ্য আব্দুল রাজ্জাক খবরের শিরোনাম হয়েছেন ভারতের পেস অলরাউন্ডারদের কোচ হওয়ার ইচ্ছেপোষণ করে। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) হার্দিক পাণ্ডিয়াদের কোচ তাকে করবেন কিনা তা জানা যায়নি। তবে অন্য যেটি জানা গেল, তাতে সবার চোখ ছানাবড়া। ভারতের এনডিটিভির খবরে বলা হয়, পাকিস্তানের একটি টিভি শোতে আব্দুল রাজ্জাক সরাসরি স্বীকার করেছেন, তিনি ৫ থেকে ৬ নারীর সঙ্গে পরকীয়া করেছেন।

অবশ্য তার দাবি, সে সব সম্পর্কের মেয়াদও বেশ আগেই শেষ হয়ে গেছে। ওই সব নারীদের কারও সঙ্গে এক বছর এবং কারও সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক টিকেছিল বছর দেড়েক। টিভি শোর অ্যাংকর প্রশ্ন রাখেন, এসব সম্পর্ক কি বিয়ের আগে, নাকি পরে? জবাবে রাজ্জাক পষ্ট করেই বলেন, ‘সবগুলো সম্পর্ক হয়েছে বিয়ের পরে।’

সদ্য শেষ হওয়া ইংল্যান্ড বিশ্বকাপে গ্রুপপর্বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের ম্যাচে আব্দুল রাজ্জাক টুইট করে জানান, হার্দিক পাণ্ডিয়ার খেলায় তিনি দুর্বলতা খুঁজে পেয়েছেন। সুযোগ পেলে তা নিরাময়ে কাজ করবেন। ভারতের চিরবৈরি পাকিস্তানের এই সাবেক ক্রিকেটার বলেন, ‘আজ আমি খুব কাছ থেকে হার্দিক পাণ্ডিয়াকে পর্যবেক্ষণ করলাম। বল পেটানোর সময় তার শারীরিক ভারসাম্যতায় অনেক ত্রুটি দেখতে পেলাম। ফুটওয়ার্কে নজর দিয়ে মাঝমধ্যেই ঝুঁকে পড়তে দেখলাম।’

এরপরই তিনি বলেন, ‘যদি আমি হার্দিককে কোচিং করানোর সুযোগ পাই, সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট দলের মতো। তাহলে তাকে আমি সেরা নয়, সবচেয়ে সেরা অলরাউন্ডার হিসেবে গড়ে তুলতে পারব। বিসিসিআই তাকে ভাল অলরাউন্ডার বানাতে চাইলে, যখনই ডাকুক, আমাকে পাবে।’

আব্দুল রাজ্জাক পাকিস্তান জাতীয় দলের হয়ে ২৬৫টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। তিন শতক, ২৩ অর্ধশতকসহ ৫ হাজার ৮০ রান করেছেন। আর বল হাতে ২৬৯টি উইকেট নিয়েছেন। ওয়ানডেতে তার সেরা বোলিং ৩৫ রানে ৬ উই‌কেট।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.