Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ৬২ বছর পর ভূতাপেক্ষ অনুমোদন পেল বিআরটিসির ৪৮ ইউনিট
জাতীয়

৬২ বছর পর ভূতাপেক্ষ অনুমোদন পেল বিআরটিসির ৪৮ ইউনিট

By Bhuiyan Md TomalMarch 7, 20242 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : প্রায় ৬২ বছর পর বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) ৪৮টি ইউনিটসমূহকে ভূতাপেক্ষ অনুমোদন দিল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। গত তিন মার্চ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ লিয়াকত আলী স্বাক্ষরিত চিঠিতে এ অনুমোদন দেওয়া হয়েছে।

বিআরটিসি কর্তৃপক্ষ বলছে, সরকারি এই স্বীকৃতির ফলে প্রতিষ্ঠান আরও এগিয়ে যাবে। অব্যাহত থাকবে গত তিন বছর ধরে চলা সফলতার ধারাবাহিকতা।

সরকারি কাজে প্রতিষ্ঠানের অফিসিয়াল অনুমোদন নেওয়াকে সাধারণত ভূতাপেক্ষ বুঝায়। অর্থাৎ কোনো প্রতিষ্ঠান মৌখিকভাবে আগে থেকে হয়ত পরিচালনা করা হচ্ছিল। ভূতাপেক্ষ’র মধ্য দিয়ে আনুষ্ঠানিক অনুমতি নেওয়া। বিআরটিসির ক্ষেত্রে জনবল কাঠামো ঠিক করা বা নতুন জনবল নিয়োগের ক্ষেত্রে অর্গানুগ্রাম চূড়ান্ত করতে ভূতাপেক্ষ অনুমোদন প্রয়োজন হয়।

জানা গেছে, ১৯৬১ সালে বিআরটিসির যাত্রা শুরু হয়। এরপর থেকে ধাপে ধাপে ইউনিট প্রতিষ্ঠা শুরু হয়। এরমধ্যে সবচেয়ে পুরোনো ইউনিট হলো বিআরটিসির তেজগাঁওস্থ কেন্দ্রীয় মেরামত কারখানা। ১৯৬১ সালে এই কারখানার যাত্রা শুরু। আর মতিঝিল বাস ডিপো নির্মাণ করা হয় ১৯৬২ সালে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পর ‘বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন’ নামে নতুন আঙ্গিকে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। বর্তমানে এটি একটি লাভজনক প্রতিষ্ঠান হলেও মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইউনিটসমূহের পরিচালনার সরকারিভাবে কাগজেপত্রে অনুমতি ছিল না। চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি বিআরটিসি কর্তৃপক্ষ ইউনিটসমূহের সরকারি অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক চিঠি দেয়। যার প্রেক্ষিতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন আইন-২০২০ এর ধারা-৪ এর উপধারা-২ এর আলোকে ২১টি বাস ডিপো, চারটি ট্রাক ডিপো, দুটি মেরামত কারখানা, তিনটি প্রশিক্ষণ ইনস্টিটিউট ও ১৮টি প্রশিক্ষণ কেন্দ্রে ভূতাপেক্ষ অনুমোদন দেওয়া হয়।

জানতে চাইলে বিআরটিসির বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলাম বলেন, ২০২১ সালে সাত ফেব্রুয়ারি যোগদানের সময় বিআরটিসির ১০১ কোটি টাকা বকেয়া ছিল। সকল জঞ্জাল কাটিয়ে প্রতিষ্ঠান এখন লাভজনক। বিআরটিসিতে এখন আর বেতনের হাহাকার নেই। টাকার জন্য শ্রমিকদের আন্দোলন নেই। প্রতি মাসের এক তারিখ সবাই বেতন পাচ্ছেন। প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার আরেক ধাপ হলো ইউনিটসমূহের ভূতাপেক্ষ অুনমোদন। দীর্ঘ সময় পর মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই অনুমোদন পাওয়ায় বিআরটিসি আরও বেশি এগিয়ে যাবে। ইউনিটগুলোর মানোন্নয়ন হবে।

৭ মার্চ যারা পালন করে না, তারা স্বাধীনতায় বিশ্বাস করে কি না সন্দেহ

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘জাতীয় ৪৮ ৬২ অনুমোদন ইউনিট পর পেল বছর বিআরটিসির ভূতাপেক্ষ
Bhuiyan Md Tomal
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.

Related Posts
একুশে পদক

একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও এক প্রতিষ্ঠান

February 6, 2026
ভোট কেন্দ্র

এনআইডি নাম্বার দিয়ে যেভাবে জানবেন আপনার ভোট কেন্দ্রের নাম

February 6, 2026
অমর একুশে বইমেলা

অমর একুশে বইমেলা শুরুর তারিখ নিয়ে ক্ষুব্ধ প্রকাশকরা

February 6, 2026
Latest News
একুশে পদক

একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও এক প্রতিষ্ঠান

ভোট কেন্দ্র

এনআইডি নাম্বার দিয়ে যেভাবে জানবেন আপনার ভোট কেন্দ্রের নাম

অমর একুশে বইমেলা

অমর একুশে বইমেলা শুরুর তারিখ নিয়ে ক্ষুব্ধ প্রকাশকরা

কমিশনার

নতুন সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার

শীত নিয়ে নতুন বার্তা

শীত নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

সুযোগ

‘স্বাধীন বাংলাদেশের বাস্তবতায় জামায়াতে ইসলামীকে সমর্থনের সুযোগ নেই’

বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আগামীকাল ৬ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নীতি

‘ভালো নেতা ও নীতি চাই, অন্যথায় মুক্তি সম্ভব নয়’

শ্রমিকদের সাধারণ ছুটি

১০ ফেব্রুয়ারি শ্রমিকদের সাধারণ ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত

ফেরত

নোয়াখালীতে ১৬ লাখ টাকার সোনা ফেরত দিয়ে রিকশাচালকের সততার দৃষ্টান্ত

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.