
রবিবার দুপুর ১টা ২৫ মিনিটে সিঙ্গাপুর এয়ার লাইন্সের একটি বিমানে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওয়ানা করবেন।
নিয়মিত মেডিকেল চেকআপের জন্য তিনি সিঙ্গাপুরে যাচ্ছেন বলে আজ জাতীয় পার্টির একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সিঙ্গাপুরে অবস্থানকালে জি এম কাদের হোটেল পার্ক রয়েলে অবস্থান করবেন।
১৮ অক্টোবর রাত ১০টা ৪০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে ঢাকায় ফিরে আসবেন জাতীয় পার্টির চেয়ারম্যান।
জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতার সফর সঙ্গী হিসেবে থাকবেন তার সহকারী একান্ত সচিব মো. আবু তৈয়ব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



