Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা ৬ বছর পর ফ্রান্স দলে ডাক পেলেন বেনজেমা
খেলাধুলা ফুটবল

৬ বছর পর ফ্রান্স দলে ডাক পেলেন বেনজেমা

By জুমবাংলা নিউজ ডেস্কমে 19, 20213 Mins Read

Advertisement

স্পোর্টস ডেস্ক: ইউরো ২০২০’কে সামনে রেখে ফ্রান্সের প্রাথমিক দলে ডাক পেয়েছেন করিম বেনজেমা। এর মাধ্যমে দীর্ঘ ছয় বছরের অপেক্ষার অবসান হলো রিয়াল মাদ্রিদের এই তারকা স্ট্রাইকারের।

২০১৫ সালের অক্টোবরের পর থেকে ফ্রান্স জাতীয় দলে সুযোগ পাননি ৩৩ বছর বয়সী বেনজেমা। কিন্তু দিদিয়ের দেশ্যমের বিবেচনায় আসন্ন ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপে বিশ্বকাপ জয়ী কিলিয়ান এমবাপ্পে ও আঁতোয়ান গ্রীজম্যানের পাশাপাশি ঠিকই জায়গা করে নিয়েছেন এই অভিজ্ঞ স্ট্রাইকার।

টুইটারে এ সম্পর্কে বেনজেমা বলেছেন, ‘ফ্রান্স দলে প্রবেশ করতে পারা এবং আমার উপর আস্থা রাখাটা সত্যিই গর্বের। এজন্য আমি পরিবার, বন্ধু, ক্লাবকে ধণ্যবাদ জানাতে চাই। এবং অবশ্যই তাদেরকেও ধন্যবাদ জানাতে চাই যারা আমাকে সবসময়ই সমর্থন করেছে এবং প্রতিদিনই আমাকে শক্তি যুগিয়েছে।’

ফ্রান্সের জার্সি গায়ে ৮১টি ম্যাচে এ পর্যন্ত ২৭ গোল করেছেন বেনজেমা। সম্প্রতি তিনি দেশটির প্লেয়ার্স এসোসিয়েশনের বিবেচনায় মৌসুমের সেরা ফরাসী খেলোয়াড় (যিনি বিদেশে খেলে থাকেন) হিসেবে মনোনীত হয়েছেন। এবারের মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে ২৯টি গোল করেছেন। ২০১৮ সালে ক্রিস্টিয়ানো রোনালো মাদ্রিদ ছাড়ার পর তিন মৌসুমেই তিনি ২০ গোলের অধিক গোল করেছেন।

দেশ্যম বলেন, ‘আমি কখনই বেনজেমার সম্পর্কে কোন ধরনের বাজে মন্তব্য করিনি। প্রথম থেকেই তার সাথে আমার এক ধরনের বিশ্বাসের সম্পর্ক ছিল। অতীতে কি হয়েছে তা নিয়ে আমি ভাবতে চাইনা।’

আগামী ১৬ জুন মিউনিখে তিনবারের বিজয়ী জার্মানীর বিপক্ষে ইউরো মিশন শুরু করবে ফ্রান্স। চারদিন পর বুদাপেস্টে তাদের প্রতিপক্ষ হাঙ্গেরি। আগামী ২৩ জুন গ্রুপ-এফ’র শেষ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগালের মোকাবেলা করবে দেশ্যম বাহিনী।’

বেনজেমাকে ছাড়া লেস ব্লুসরা গত ছয় বছরের নিজেদের দারুণভাবে প্রমান করেছে। ঘরের মাঠে ২০১৬ ইউরোর ফাইনালে খেললেও পর্তুগালের কাছে পরাজিত হয়েছিল। কিন্তু তিন বছর আগে রাশিয়া বিশ্বকাপের ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে পরাজিত করে দ্বিতীয়বারের মত শিরোপা ঘরে তুলে।

সময়ের সেরা স্ট্রাইকারদের একজন হওয়ার পরও অযাচিত এক কারণে দেশের হয়ে মাঠে নামা হচ্ছিল না বেনজেমার। অবশেষে সেই প্রতীক্ষার শেষ হতে যাচ্ছে। ফ্রান্সের হয়ে বেনজেমা সবশেষ খেলেন ২০১৫ সালের অক্টোবরে। আর্মেনিয়ার বিপক্ষে ৪-০ ব্যবধানে ফরাসিদের জয় পাওয়া সেই ম্যাচে জোড়া গোলের পাশাপাশি একটি গোলে এসিস্টও করেছিলেন। এর কিছুদিন পরই বেনজেমার বিরুদ্ধে জাতীয় দলের সতীর্থ ম্যাথিউ ভালবুয়েনাকে ‘সেক্স টেপ’ দিয়ে ব্ল্যাকমেইল করার অভিযোগ ওঠে। এর প্রেক্ষিতে ২০১৫ সালের ডিসেম্বরে ফ্রান্স দল থেকে দেশের হয়ে ৮১ ম্যাচে ২৭ গোল করা এই তারকাকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করা হয়।

সামর্থ্য থাকা সত্ত্বেও দেশের হয়ে খেলতে না পারার হতাশা মাঝেমধ্যে পেয়ে বসত বেনজেমাকে। ২০১৬ ইউরোয় তাকে দলে না রাখায় কোচেরও সমালোচনা করেছিলেন তিনি। বলেছিলেন, ‘ফ্রান্সের বর্ণবাদী একটা অংশের চাপে মাথানত করেছেন দেশ্যম।’

দেশটির বিশ্বকাপ জয়ী কোচ ও সাবেক খেলোয়াড় দেশ্যমও বলেছিলেন, বেনজেমার অমন মন্তব্য কখনও ভুলবেন না তিনি। তবে ভবিষ্যতে যে ৩৩ বছর বয়সী এই স্ট্রাইকারকে দলে নেবেন না, তাও কখনো বলেননি তিনি।

বেনজেমাকে দলে নেওয়ার বিষয়ে দেশ্যম বলেন, ‘আমাদের মধ্যে দীর্ঘ আলোচনা হয়েছে। এরপরই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। কি বিষয়ে আলোচনা হয়েছে তার কিছুই আমি এখানে বলব না, এটা একান্তই আমাদের বিষয়। আমার এটা প্রয়োজন ছিল, তারও দরকার ছিল।’ সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
বিশ্বকাপ

এবারের বিশ্বকাপ জিতবে কোন দল জানালেন সেই অর্থনীতিবিদ ?

জুন 12, 2026
বিপর্যস্ত মরক্কো

বিপর্যস্ত মরক্কো, ব্রাজিল ম্যাচের আগে বড় পরিবর্তন

জুন 12, 2026
বিশ্বকাপ ফুটবল

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় নগদের বিশেষ কুইজ ও রিচার্জ অফার

জুন 12, 2026
Latest News
বিশ্বকাপ

এবারের বিশ্বকাপ জিতবে কোন দল জানালেন সেই অর্থনীতিবিদ ?

বিপর্যস্ত মরক্কো

বিপর্যস্ত মরক্কো, ব্রাজিল ম্যাচের আগে বড় পরিবর্তন

বিশ্বকাপ ফুটবল

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় নগদের বিশেষ কুইজ ও রিচার্জ অফার

Worldcup

বিশ্বকাপ শুরুর দিনেই সংঘর্ষ, ভাঙচুর

Football

বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল ব্রাজিলের, আর্জেন্টিনা-জার্মানির কয়টি করে

ডিআর কঙ্গো

যুক্তরাষ্ট্রের শর্ত পূরণ করে অবশেষে বিশ্বকাপ মঞ্চে ডিআর কঙ্গো

কোর্তোয়া

বিশ্বকাপের পর অবসর ভাবছেন বেলজিয়ামের কোর্তোয়া

আর্জেন্টিনা

বিশ্বকাপের আগে আর্জেন্টিনার বড় স্বস্তি, ফিট মার্তিনেস

ব্রাজিল

আলিসনের চোখে ব্রাজিল নয় বিশ্বকাপের ফেবারিট, তবু আত্মবিশ্বাসী সেলেসাও

পরিবর্তন

শেষ মুহূর্তে আর্জেন্টিনার স্কোয়াডে পরিবর্তন

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa