
মঙ্গলবার ভোরে রাজধানীতে ঠান্ডা আবহাওয়া বিরাজ করছিল। তবে রোদ ওঠার সঙ্গে সঙ্গে গরম বেড়ে যায়। এতে নগরজীবনে কিছুটা অস্বস্তি বিরাজ করে। ঢাকায় বাতাসের গতি ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বয়ে যাচ্ছে।
এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে রাঙামাটিতে ৩৮.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম জানান, ১৫ থেকে ১৮ এপ্রিলের মধ্যে রাজধানী ঢাকাসহ দেশের কিছু কিছু জায়গায় কালবৈশাখী ঝড় হতে পারে। হালকা বৃষ্টিও হতে পারে। একইসঙ্গে শিলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় তাপমাত্রাও কিছুটা কমতে পারে।
আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে- ফরিদপুর, মাদারীপুর, রাঙামাটি, রাজশাহী, পাবনা ও সিলেট অঞ্চলসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



