স্পোর্টস ডেস্ক: গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত ফুটবল বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র ১২ দিন। আগামী ২০ নভেম্বর থেকে দীর্ঘ প্রায় একমাস ধরে চলবে এ মহাযজ্ঞ। উদ্বোধনী দিনে মাঠে নামবে স্বাগতিক কাতার ও ইকুয়েডর। ইতোমধ্যে অংশগ্রহণকারী ৩২ দেশের সমর্থকরা কাতারে ভিড় করতে শুরু করেছে। প্রস্তুতি নিচ্ছে নিজ দলকে বিশ্বকাপ মাঠে বসে সমর্থন করার। তবে আর্জেন্টিনার সমর্থকদের জন্য দুঃসংবাদই দিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন।

উগ্র সমর্থক কিংবা অবৈধ কোনো সংগঠনের সঙ্গে জড়িত, খাবার খেয়ে বিল না দেয়া এমন ৬ হাজার ব্যক্তির তালিকা প্রস্তুত করেছে আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্স কর্তৃপক্ষ। যাদেরকে ইতোমধ্যে কাতারে গিয়ে খেলা দেখার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে আর্জেন্টিনা কর্তৃপক্ষ।

বুয়েন্স আয়ার্স সিটি কর্তৃপক্ষের বরাত দিয়ে এমন খবর জানিয়েছে রয়টার্স

সোমবার (৭ নভেম্বর) বুয়েন্স আয়ার্স সিটি কর্তপক্ষ জানায়, যে ৬ হাজার ব্যক্তির তালিকা তৈরি করা হয়েছে, অতীতের এদের নামে স্টেডিয়ামে গিয়ে ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত থাকা, নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত কিংবা রেস্টুরেন্টে খাবার খেয়ে বিল না দিয়ে চলে আসার অভিযোগ রয়েছে।

বুয়েন্স আয়ার্স সিটির জাস্টিস অ্যান্ড সিকিউরিটি মিনিস্টার মার্সেলো ডি আলেসান্দ্রো স্থানীয় একটি রেডিও স্টেশনকে বলেন, যে ব্যক্তি এখানে সন্ত্রাসী কাজ করতে পারে সে কাতারে গিয়েও করবে। আমরা চাই ফুটবলে শান্তি ফিরিয়ে আনতে। এ কারণে চাই হিংস্র সমর্থকদের মাঠের বাইরে রাখতে।
ফুটবলার

Advertisement

তালিকাকৃত ব্যক্তিদের পরিচয় তুলে ধরে বুয়েন্স আয়ার্সের এই কর্তা বলেন, বারাস (হিংস্র সমর্থক) নামে একটি সংগঠনের সঙ্গে যুক্ত তারা। যারা সব সমই খেলার মাঠে তথা স্টেডিয়ামে গিয়ে ধ্বংসাত্মক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এছাড়া তারা ট্রাপিটোস (আর্জেন্টিনায় নিষিদ্ধ একটি ব্যবসা) এবং বকেয়া বিলের সঙ্গে জড়িত তারা।

কাতার বিশ্বকাপ পরিচালনা কমিটির কর্মকর্তারা আগে থেকেই বলে আসছিলেন, বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রতিটি দেশ থেকে পুলিশ সদস্যের একটি দল পাঠানো হবে যারা কাতারে এসে স্থানীয় পুলিশের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কাজ করবে।

গত জুন মাসেই কাতার দুতাবাসের সঙ্গে আর্জেন্টিনার ন্যাশনাল সিকিউরিটি মন্ত্রণালয় একটি সমঝোতা চুক্তি সাক্ষর করে। যেটার মূল উদ্দেশ্যই হচ্ছে, আর্জেন্টাইন উগ্র সমর্থকদের বিশ্বকাপে গিয়ে খেলা দেখা থেকে বিরত রাখার ব্যবস্থা করা।

এ কারণেই মূলত ৬ হাজার আর্জেন্টাইন সমর্থককে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে কাতার স্টেডিয়ামে প্রবেশ করা থেকে। ডি আলেসান্দ্রো বলেন, প্রায় তিন হাজারের মতো বারাব্রাভা’র (লাতিন আমেরিকার ফুটবল সমর্থক গ্রুপ) সমর্থককে এমনিতেই স্থানীয় লিগের ম্যাচে পর্যন্ত অনুমতি দেয়া হয় না স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার জন্য।

ছেলের আর্জেন্টিনার প্রতি ভালোবাসার আবদার পূরণে যা করলেন বাবা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.