Advertisement
জুমবাংলা ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় দেশের সমুদ্র ও উপকূলীয় এলাকার দরিদ্র ও অসহায় জেলে পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করছে বাংলাদেশ নৌবাহিনীর ৭টি জাহাজ।

জাহাজ থেকে নৌসদস্যরা হতদরিদ্র জেলে পরিবারগুলোর হাতে হাতে চাল, ডাল, তেল, আলুসহ বিভিন্ন খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে। পাশাপাশি তারা এসব জেলে ও তাদের পরিবারের সদস্যদের জীবাণুনাশক সাবান ও মাস্ক বিতরণসহ সচেতনতামূলক বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করছে।

নৌবাহিনী জাহাজ সমুদ্র অভিযান সেন্টমার্টিনসে, বানৌজা শাহজালাল কক্সবাজারে, বানৌজা সাগর ও দূর্জয় ভাষানচরে, বানৌজা নিশান হাড়বাড়িয়ায় এবং বানৌজা কর্ণফুলী ও কপোতাক্ষ বরিশালে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এসকল জাহাজসমূহ গভীর সমুদ্র ও উপকূলীয় এলাকায় টহল প্রদানের পাশাপাশি উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় সমুদ্রে মাছ ধরতে যাওয়া নৌকা ও ট্রলার গুলোকে মাইকিং করে সতর্ক করছে। এছাড়া টেকনাফ, স্বন্দীপ ও হাতিয়ার চরাঞ্চলের প্রত্যন্ত এলাকাগুলোর বাড়ি বাড়ি গিয়ে নৌসদস্যরা স্থানীয় অসহায় ও দুঃস্থ জেলে পরিবারগুলোর মাঝে খাদ্য সহায়তা প্রদান করছে।

অন্যদিকে, মংলা নৌ কন্টিনজেন্ট দাকোপ উপজেলার বাজুয়া ইউনিয়নের প্রায় ৩০০ অসহায় পরিবারের মাঝে চাল, ডাল, আটা, লবণ, ছোলা, সুজি, বিস্কুটসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেছে। উল্লেখ্য, নৌবাহিনী রাজধানী ঢাকাসহ চট্টগ্রাম ও খুলনার সমুদ্র ও উপকূলীয় জেলাগুলোতে নৌ কন্টিনজেন্ট মোতায়েনের মাধ্যমে স্থানীয় এলাকাগুলোতে নিয়মিত জীবাণুনাশক ঔষধ ছেটানো, খাদ্য ও চিকিৎসা সহায়তা ও টহল প্রদানসহ সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। সূত্র: আইএসপিআর

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.