জুমবাংলা ডেস্ক: লাইফবয় সাবান ব্যবহার করলে ‌‘৩০০ টাকা মূল্যের চিকিৎসকের পরার্মশ ফ্রি’এমন অফারের বিজ্ঞাপন প্রচার বন্ধ ও প্রত্যাহার করতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব বরাবর এই লিগ্যাল নোটিশটি পাঠানো হয়েছে।

বুধবার প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. নওশিন শারমিন পূরবীর পক্ষে নোটিশ পাঠান অ্যাডভোকেট এসকে ইউসুফ রহমান।

নোটিশে বলা হয়, সম্প্রতি দেশের সব টিভি চ্যানেলে ইউনিলিভারের পণ্য লাইফবয় সাবানের একটি বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে, এতে বলা হয়েছে লাইফবয় সাবান ব্যবহার করলে ৩০০ টাকা মূল্যের চিকিৎসকের পরামর্শ ফ্রি দেওয়া হবে। যা চিকিৎসক সমাজের জন্য অত্যন্ত মানহানিকর। এই বিজ্ঞাপনের মাধ্যমে চিকিৎসকদের অসম্মান করা হয়েছে ও খ্যাতি নষ্ট করা হয়েছে। কারণ, চিকিৎসকরা কোনো পণ্য নয় যে আপনি তাদের মূল্য নির্ধারণ করতে পারবেন। যেখানে চিকিৎসকদের সেবা বিবেচনা করা হয় মহৎ হিসেবে এবং তারা বাংলাদেশের জনগণের স্বাস্থ্যের অবস্থার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
সাবান

Advertisement

নোটিশে আরও বলা হয়েছে, এই বিজ্ঞাপনের জন্য বাংলাদেশের চিকিৎসক সম্প্রদায়ের কাছে তাদের ক্ষমা চাওয়া উচিত। ‘অবমাননাকর’ বিজ্ঞাপন ইলেকট্রনিক, প্রিন্ট, সোশ্যাল মিডিয়া যেমন টিভি চ্যানেল, ইউটিউব, ফেসবুক ইত্যাদি থেকে প্রত্যাহার করা উচিত। পাশাপাশি আর কখনও কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে এ ধরনের অবমাননাকর বিজ্ঞাপন তৈরি এবং প্রচার করা থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে। অন্যথায় খুব শিগগিরই আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে জানানো হয়।

অ্যাডভোকেট এসকে ইউসুফ গণমাধ্যমকে বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে সব টিভি ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে এই বিজ্ঞাপন প্রত্যাহার করতে বলা হয়েছে। অন্যথায় ইউনিলিভারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

২০২৪ সালের জানুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন, যখন তফসিল ঘোষণা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.