Advertisement

জুমবাংলা ডেস্ক: দেশের শিল্প-সংস্কৃতির ক্ষেত্রে জাতীয় পর্যায়ে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের সাত গুণীজনকে শিল্পকলা পদক ২০১৮ দেয়া হচ্ছে। আগামী ১৮ জুলাই বিকেল ৩টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ পুরস্কার তুলে দেবেন।

মঙ্গলবার দুপুরে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে শিল্পকলা পদক ২০১৮ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। গুণীজনদের সম্মান ও স্বীকৃতি জানাতে শিল্পকলা একাডেমির উদ্যোগে ২০১৩ সাল থেকে ‘শিল্পকলা পদক’ প্রদান করা হচ্ছে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল এনডিসির সভাপতিত্বে পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। স্বাগত বক্তব্য রাখবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

সেমিনারে জানানো হয়, এ বছর কণ্ঠসংগীতে গৌর গোপাল হালদার, যন্ত্রসংগীতে সুনীল চন্দ্র দাস, নাট্যকলায় ম. হামিদ, লোকসংস্কৃতিতে মিনা বড়ুয়া, চারুকলায় অলকেশ ঘোষ, নৃত্যকলায় শুক্লা সরকার ও আবৃত্তিতে জয়ন্ত চট্টোপাধ্যায় শিল্পকলা পদক পেতে যাচ্ছেন।

লিয়াকত আলী লাকী জানান, শিল্পকলা পদকের নীতিমালা অনুযায়ী ১৬ সদস্যের কমিটি প্রতি বছর পদকের জন্য গুণীজন নির্বাচন করে থাকেন। শিল্পকলা পদকের জন্য নির্বাচিত গুণীজনদের প্রত্যেককে একটি স্বর্ণপদক, এক লাখ টাকা সম্মানী ও একটি সনদ প্রদান করা হয়। পদক প্রদানের জন্য তালিকাভুক্ত ক্ষেত্র ১০টি- কণ্ঠসংগীত, যন্ত্রসংগীত, নৃত্যকলা, নাট্যকলা, চারুকলা, আবৃত্তি, ফটোগ্রাফি, যাত্রাশিল্প, চলচ্চিত্র ও লোকসংস্কৃতি। তালিকাভুক্ত ক্ষেত্র হতে নির্বাচিত ৭টি ক্ষেত্রে প্রতি বছর ‘শিল্পকলা পদক’ প্রদান করা হয়।

সংবাদ সম্মেলনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রোকসানা মালেক এনডিসি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব বদরুল আনম ভুঁইয়াসহ একাডেমির কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.