Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ৭ ঘণ্টা পর মুক্ত হলেন অবরুদ্ধ বেসিক ব্যাংকের চেয়ারম্যান-এ‌ম‌ডি
জাতীয়

৭ ঘণ্টা পর মুক্ত হলেন অবরুদ্ধ বেসিক ব্যাংকের চেয়ারম্যান-এ‌ম‌ডি

By iNews DeskDecember 29, 20192 Mins Read

৭ ঘণ্টা পর মুক্ত হলেন অবরুদ্ধ বেসিক ব্যাংকের চেয়ারম্যান-এ‌ম‌ডি

Advertisement
জুমবাংলা ডেস্ক : টানা ৭ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পু‌লি‌শি পাহারায় ‌নিজ কার্যালয় থে‌কে বে‌রিয়ে গেলেন বেসিক ব্যাংকের চেয়ারম্যান আলাউদ্দিন এ মজিদ ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রফিকুল আলমসহ পর্ষদ সদস্যরা।

রোববার (২৯ ডিসেম্বর) বিকেল ৪টায় রাজধানীর সেনা কল্যাণ ভবনে ব্যাংকের প্রধান কার্যালয়ে বোর্ড সভায় ব‌সে ব্যাং‌কের প‌রিচালনা পর্ষদ।

বিকেল থেকেই বেতন কমা‌নোর সার্কুলার বা‌তিলের দা‌বি‌তে চেয়ারম্যা‌নের কার্যাল‌য়ের বা‌ইরে বিক্ষোভ করেন বেসিক ব্যাংকের কর্মীরা। তারা সভা কক্ষের বাইরে অবস্থান নেন। এ সময় বেসিক ব্যাংকের চেয়ারম্যান আলাউদ্দিন এ মজিদ, ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল আলমসহ পর্ষদের আ‌রও ৬ পরিচালককে অবরুদ্ধ ক‌রে রা‌খেন তারা। বেতন কমা‌নোর সার্কুলার বা‌তিল না কর‌লে তা‌দের বের হ‌তে দেয়া হ‌বে না ব‌লে জানান ব্যাং‌কটির কর্মকর্তা-কর্মচারীরা।

তাদের দাবি, ‌‌ব্যাংকের সার্কুলার অনুযায়ী বেতন কাঠামো দেখে আমরা নিজ যোগ্যতায় চাকরি নিয়েছি। এখন বেতন কমানো অযৌক্তিক। বোর্ডের অদক্ষতা, অযোগ্যতা, অনিয়ম এবং দুর্নীতির কারণে ব্যাংক লোকসানে পড়েছে। পর্ষদের ব্যর্থতার দায়ভার আমরা নেব কেন? এটা আমরা মা‌নি না। তাই অন‌তি‌বিল‌ম্বে বেতন কমা‌নোর সার্কুলার বা‌তি‌লের দা‌বি জানান কর্মীরা।
৭ ঘণ্টা পর মুক্ত হলেন অবরুদ্ধ বেসিক ব্যাংকের চেয়ারম্যান-এ‌ম‌ডি
সরেজমিন গিয়ে দেখা গেছে, বিকেল থেকে সেনা কল্যাণ ভবনের ৬ষ্ঠ তলায় চেয়ারম্যা‌নের কার্যালয়ের সামনে অবস্থান করেন। তারা বেতন কাঠামো কমানোর সার্কুলার বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এরপর ৭ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর রাত দশটার দিকে আন্দোলনকারী প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন বেসিকের পরিচালনা পর্ষদ।

একই সঙ্গে দশটার দিকে সেনা কল্যাণ ভবনের সামনে অবস্থান নেয় পুলিশ। বৈঠ‌কে আন্দোলনকারী প্রতিনিধিদল‌কে আশ্বাস দেন, আগামী বোর্ড মি‌টি‌ংয়ে তা‌দের দা‌বি বি‌বেচনা করা হ‌বে। পর্ষদের এই আশ্বাস বাইরে অবস্থানরত আন্দোলনকারী কর্মীরা না মেনে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরবর্তীতে রাত পৌ‌নে ১১টার সময় পু‌লি‌শি পাহারায় বেরিয়ে যান পর্ষদ সদস্যরা।

এর আগে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর সঙ্গে সামঞ্জস্যতা রেখে বেতন কাঠামো নির্ধারণের নির্দেশনা জারি করেছিল বেসিক ব্যাংক কর্তৃপক্ষ। এর ফলে কমে যা‌বে ব্যাংকটির সর্বস্তরের কর্মীদের বেতন। এ কারণে বেসিক ব্যাংকে কর্মীদের মাঝে অসন্তোষ দেখা দেয়। এরপর থেকেই নিয়মিত বিক্ষোভ করছে বেসিক ব্যাংকের কর্মীরা।

জানা গেছে, রাষ্ট্রায়ত্ত অন্যান্য ব্যাংকগুলোর সঙ্গে সামঞ্জস্যতা রেখে গত রোববার (২২ ডিসেম্বর) বিকেলে সার্কুলার জারি করে কর্তৃপক্ষ। যা ওইদিন থেকেই কার্যকর করার নির্দেশনা দেয়া হয়।

সার্কুলারে বলা হয়, ব্যাংকে গত সাত বছর ক্রমাগত লোকসান হওয়ায় বিদ্যমান অতিরিক্ত বেতন-ভাতা ব্যাংকের পক্ষে বহন করা অসম্ভব হয়ে পড়েছে। এতে ব্যাংকের বিদ্যমান বেতন কাঠামো ও অন্যান্য সুবিধাদি বাতিল করা হলো।

উল্লেখ্য, গত আগস্টে বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের ব্যাংকটিতে কর্মরতদের বেতন কমানোর নির্দেশনা দেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ওইদিন বেসিক ব্যাংক কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা ৩৫৪ কোটি টাকা লোকসান করেছেন। মাত্র ৭২টা শাখার জন্য এখানে প্রায় ২১০০ জনবল আছে। এত লোকের এখানে কী কাজ?’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa