Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ৭ দিনের রিমান্ডে সাবেক এমপি সোলাইমান
আইন-আদালত

৭ দিনের রিমান্ডে সাবেক এমপি সোলাইমান

By Saumya SarakarNovember 27, 20242 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : পৃথক দুই হত্যা মামলায় ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য মো. সোলাইমান সেলিমের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর মধ্যে লালবাগ থানার মামলায় চার দিন ও চকবাজার থানার হত্যা মামলায় তিন দিনের রিমান্ড দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এদিন কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

এরপর তার আইনজীবী প্রাণ নাথ বিশ্বাস তার রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন। এর আগে গত ১৩ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে মুকুলকে গ্রেপ্তার করে র‍্যাব-২। পরে তাকে মিরপুর মডেল থানা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

পরদিন ১৪ নভেম্বর তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. আবুল খায়ের। তবে মূল নথি না থাকায় এ বিষয়ে শুনানির জন্য ২৭ নভেম্বর দিন ধার্য করেন। একইসঙ্গে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরবর্তীতে লালবাগ থানার মামলায় তার আরো ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ।

রাকিব হত্যা মামলার অভিযোগে বলা হয়, গত ৫ আগস্ট সকালে চাঁনখারপুল মোড়ে আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে নির্বিচারে গুলিবর্ষণ ও এলোপাথাড়ি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের ছোড়া গুলিতে মো. রাকিব হাওলাদার গুলিবিদ্ধ হন।

গুরুতর আহত রাকিবকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল নেওয়ার চেষ্টা করলে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বাধা দেয়। পরে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নিয়ে গেলে বেলা পৌনে ৩টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় গত ২৩ সেপ্টেম্বর নিহতের বাবা মো. জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে চকবাজার মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

খালেদ হত্যা মামলার অভিযোগে বলা হয়, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় তার বাবা কামরুল হাসান বাদী হয়ে গত ১৯ আগস্ট লালবাগ থানায় হত্যা মামলা করেন।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫২ জনকে আসামি করা হয়।

আইনজীবী হত্যা: ২০ জনকে আটক করেছে যৌথবাহিনী

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
৭ আইন-আদালত এমপি দিনের রিমান্ডে সাবেক সোলাইমান
Saumya Sarakar
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.

Related Posts
ওসমান হাদি হত্যা

ওসমান হাদি হত্যার দায় স্বীকার করলো গোলাম রাব্বানীর বন্ধু রুবেল

February 1, 2026
আশুলিয়া

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায় ৫ ফেব্রুয়ারি

February 1, 2026
পারিবারিক সহিংসতা

পারিবারিক সহিংসতা প্রতিরোধ অধ্যাদেশ জারি

January 29, 2026
Latest News
ওসমান হাদি হত্যা

ওসমান হাদি হত্যার দায় স্বীকার করলো গোলাম রাব্বানীর বন্ধু রুবেল

আশুলিয়া

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায় ৫ ফেব্রুয়ারি

পারিবারিক সহিংসতা

পারিবারিক সহিংসতা প্রতিরোধ অধ্যাদেশ জারি

গান বাংলার তাপস

গান বাংলার তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা

Golap

গোপালগঞ্জে শ্রমিক নেতা হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড

সাদ্দাম যশোর

স্ত্রী-সন্তানের মৃত্যুর ৩ দিন পর জামিন পেলেন সেই সাদ্দাম

পিএসসি

পিএসসির সাবেক সেই ড্রাইভারের ছেলে সিয়াম গ্রেপ্তার

Court

রাষ্ট্রদ্রোহ আইন বাতিল চেয়ে হাইকোর্টে রিট

Salman

জুলাই হত্যাকাণ্ড : সালমান ও আনিসুলের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ

আনিসুল-সালমান

আনিসুল-সালমানের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশ আজ

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.