
গ্যারি সোবার্সের বয়স এখন ৮৩ বছর। এই বয়সেই অন্যদের সঙ্গে পাল্লা দিয়ে ‘জিয়া হো জিয়া কুছ বোল দো’ গানের সুরে নেচেছেন তিনি। তার নাচের ভিডিওটি শুক্রবার টুইটারে আপলোড করেছেন অনিল চোপড়া নামের এক টুইটার ব্যবহারকারী। সেই টুইটে তিনি লিখেছেন, ‘বার্বাডোজে ভারতীয় বিয়েবাড়িতে নাচছেন স্যার গ্যারি সোবার্স। ৮০-র বেশি বয়সেও তার নাচের ছন্দ ছিল দেখার মতো!’
সোবার্সের সেই নাচ দেখে সোশ্যাল সাইটে ক্রিকেটপ্রেমীর বলছেন, ‘সত্যিকারের অল-রাউন্ডার-। স্যার গ্যারি সোবার্সই প্রথম ক্রিকেটার, যিনি এক ওভারে ৬টি ছক্কা মেরেছিলেন। ঘটনাটি ঘটেছিল ইংল্যান্ডে প্রথম শ্রেণির ক্রিকেটে। বোলার ছিলেন আরেক ক্যারিবীয় ম্যালকম নার্স। এই পেসার শখ করে স্পিন বোলিং শুরু করে দেন। আর ওই ওভারের ৬টি বলই উড়িয়ে মারেন সোবার্স। এক একটি বল উড়ে গিয়ে পড়ে গ্যালারিতে।
দেখুন সেই ভিডিও:

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



