Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ৮৬ কোটি টাকার লোভই কাল হলো শোভন-রাব্বানীর
জাতীয়

৮৬ কোটি টাকার লোভই কাল হলো শোভন-রাব্বানীর

By Saiful IslamSeptember 14, 2019Updated:September 14, 20194 Mins Read

৮৬ কোটি টাকার লোভই কাল হলো শোভন-রাব্বানীর

Advertisement

জুমবাংলা ডেস্ক : ৮৬ কোটি টাকার লোভই কাল হলো ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য ১ হাজার ৪৪৫ কোটি ৩৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। নির্বিঘ্নে মেগা প্রকল্প বাস্তবায়নের জন্য ঈদুল আজহার আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ টেন্ডার কমিটির কাছ থেকে দুই কোটি টাকা নেন বলে অভিযোগ পাওয়া গেছে। সেখান থেকে কেন্দ্রীয় ছাত্রলীগকে এক কোটি টাকা দেওয়া হয়েছে বলেও জানা গেছে। তবে পুরো প্রকল্প থেকে ছয় ভাগ চাঁদা দাবি করেন শোভন-রাব্বানী।

৮ আগস্ট রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফারজানা ইসলামের সঙ্গে তার বাসভবনে দেখা করে এই চাঁদা চান দুই নেতা। উন্নয়ন প্রকল্পের টেন্ডার পেয়েছে—এমন কোম্পানির কাছ থেকে ভিসিকে টাকার ব্যবস্থা করে দিতে বলেন তারা। কিন্তু ভাইস চ্যান্সেলর তাতে রাজি না হওয়ায় তার সঙ্গে দুই নেতা রূঢ় আচরণ করেন। পরে বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করেন ভিসি। এতে চরম ক্ষিপ্ত হয়ে ছাত্রলীগের কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন শেখ হাসিনা।

গত ৭ সেপ্টেম্বর গণভবনে আওয়ামী লীগের যৌথসভায় ছাত্রলীগের দুই নেতার ধারাবাহিক বিতর্কিত কর্মকাণ্ডে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে কমিটি ভেঙে দেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী। এখনো প্রধানমন্ত্রী তার সিদ্ধান্তে অটল রয়েছেন। আজ শনিবার সবার নজর গণভবনের দিকে। সন্ধ্যা ৭টায় আওয়ামী লীগের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে অন্যান্য এজেন্ডার পাশাপাশি শোভন-রাব্বানীর ভাগ্য নির্ধারণ হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

শোভন-রাব্বানী এখন ঘরে-বাইরে প্রচণ্ড চাপের মুখে। প্রধানমন্ত্রীর ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করার পর তাদের পাশে এখন আর কেউই নেই। সবাই নিরাপদ দূরত্ব বজায় রেখে চলছেন। ছাত্রলীগের সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও সম্পাদক পর্যায়ের গুরুত্বপূর্ণ অনেক নেতাও শোভন-রাব্বানীকে পাশ কাটিয়ে চলছেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় ৯ নেতার নেতৃত্বে গঠিত সিন্ডিকেটের আশ্রয়-প্রশ্রয় ও পৃষ্ঠপোষকতায় ছিলেন ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। প্রধানমন্ত্রীর কঠোর অবস্থানের কারণে ঐ সিন্ডিকেটের সদস্যরাও শোভন-রাব্বানী থেকে মুখ ফিরিয়ে নিয়ে নিজেদের বলয়ের বিকল্প প্রার্থী খোঁজা শুরু করেছেন। এ কারণে তিন দিনেও আত্মপক্ষ সমর্থনের সুযোগ চাওয়া সংবলিত রাব্বানীর চিঠি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছায়নি।

গত বুধবার রাতে ছাত্রলীগ সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার উদ্দেশে একটি চিঠি লিখেছেন। যা প্রধানমন্ত্রীকে পৌঁছে দিতে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমানের হাতে দিয়েছিলেন রাব্বানী। চিঠিতে তিনি নিজেদের ভুলের জন্য অনুতপ্ত হয়ে প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা প্রার্থনা করে বলেন, ‘আপনি মুখ ফিরিয়ে নিলে যাবার কোনো জায়গা নেই।’ চিঠিতে শেখ হাসিনাকে ‘মমতাময়ী নেত্রী’ সম্বোধন করে কয়েকটি প্রোগ্রামে দেরিতে যাওয়ার কারণও ব্যাখ্যা করা হয়েছে।

গোলাম রাব্বানী গতকাল বলেন, চিঠিটি নেত্রীর কাছে পৌঁছানোর তথ্য এখনো পাইনি। পরিকল্পিতভাবে নেত্রীকে ভুল বোঝানো হয়েছে, কান ভারী করা হয়েছে। আমরা পূর্বের সিন্ডিকেটের পরিকল্পিত ষড়যন্ত্রের শিকার। তাই আত্মপক্ষ সমর্থনের সুযোগ চাই। প্রসঙ্গত, ছাত্রলীগ কয়েক যুগ ধরে, সিন্ডিকেটের কাছে জিম্মি। একটি সিন্ডিকেট-যারা বহু বছর দাপিয়ে বেড়িয়েছে—সর্বশেষ সম্মেলনের পর কমিটি গঠনের মাধ্যমে ঐ সিন্ডিকেট একেবারেই নিষ্ক্রিয়। বর্তমান কমিটিতে পূর্বের সিন্ডিকেটের অনুসারী কাউকে রাখা হয়নি। আওয়ামী লীগের কেন্দ্রীয় নয় নেতার নেতৃত্বে গঠিত অপর সিন্ডিকেটের সম্পূর্ণ নিয়ন্ত্রণে এখন ছাত্রলীগ। তবে হঠাৎ করে দলের হাইকমান্ড ছাত্রলীগের কর্মকাণ্ডে এত ক্ষিপ্ত হবে এটা ধারণাতেও ছিল না বর্তমান সিন্ডিকেটের সদস্যদের। এর আগে নানা সময়ে বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পার পেলেও এবার আর শেষ রক্ষা হচ্ছে না—এটা ধরেই নিয়েছে সিন্ডিকেট।

জানা গেছে, রাব্বানীর চিঠিটি আওয়ামী লীগ সভানেত্রীর কাছে পাঠানোর কোনো চেষ্টাই করা হয়নি। এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও দায়িত্বপ্রাপ্ত চার নেতা দলের হাইকমান্ডের সঙ্গে দেখা করে কোনো ইতিবাচক সাড়া পাননি। তাই এখন আর কোনো চিঠি নিয়ে দেখা করতে চান না তারা।

গত বছরের ১১ ও ১২ মে ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলন শেষ হয়। এরপর ৩১ জুলাই রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে সভাপতি এবং গোলাম রাব্বানীকে সাধারণ সম্পাদক মনোনীত করেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। শুরু থেকেই দুই নেতার জন্য প্রধানমন্ত্রীর দরজা সবসময় খোলা ছিল। প্রধানমন্ত্রী কমিটি দেওয়ায় শোভন-রাব্বানীর প্রতি আলাদা নজর ছিল আওয়ামী লীগের সব মহলের। তারা ছাত্রলীগকে শেখ হাসিনার প্রত্যাশা অনুযায়ী ‘নতুন ধারায়’ ফিরিয়ে আনবেন এমন আশা ছিল। কিন্তু হলো উলটো। এমন কোনো অভিযোগ নেই—যা ছাত্রলীগের দুই নেতার বিরুদ্ধে আসেনি। বিশেষ করে মা’দকের সম্পৃক্ততার বিষয়টি একেবারেই মেনে নিতে পারছেন না আওয়ামী লীগের হাইকমান্ড। এখনো পর্যন্ত ইতিবাচক কোনো ইঙ্গিত পায়নি শোভন-রাব্বানী। ছাত্রলীগের বিষয়ে আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত চার নেতা—যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক ও আ ফ ম বাহাউদ্দিন নাছিমের সঙ্গে কয়েক দফা সাক্ষাৎ করেছেন তারা। সবারই কথা একটাই ‘বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে দেখছেন, এখানে কারো কিছু করার নেই। আজ গণভবনে ওয়ার্কিং কমিটির বৈঠকে সিদ্ধান্তের জন্য অপেক্ষায় আছেন তারা।’ সূত্র : ইত্তেফাক

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
ইলিশ

মেঘনার বুকে ধরা পড়ল ৩ কেজির ‘রাজা ইলিশ’

June 25, 2026
আমির

বিএনপি বর্তমানে ফ্যাসিবাদী ধারা অনুসরণ করছে: জামায়াত আমির

June 25, 2026
চিড়িয়াখানা

৫৭ লাখ টাকায় দক্ষিণ আফ্রিকা থেকে চিড়িয়াখানায় আনা হলো ওয়াইল্ডবিস্ট ও কমন ইল্যান্ড

June 25, 2026

Latest News

ইলিশ

মেঘনার বুকে ধরা পড়ল ৩ কেজির ‘রাজা ইলিশ’

আমির

বিএনপি বর্তমানে ফ্যাসিবাদী ধারা অনুসরণ করছে: জামায়াত আমির

চিড়িয়াখানা

৫৭ লাখ টাকায় দক্ষিণ আফ্রিকা থেকে চিড়িয়াখানায় আনা হলো ওয়াইল্ডবিস্ট ও কমন ইল্যান্ড

Mobile Data

মোবাইলে অব্যবহৃত ডাটার মেয়াদ নিয়ে সংসদে ক্ষোভ

pay-scale

পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভায় যেসব সিদ্ধান্ত হলো

বিদ্যুৎ বিল

গ্রাহকদের বিদ্যুৎ বিলের ৭০ লাখ টাকা নিয়ে লাপাত্তা ব্যাংকের নিরাপত্তাকর্মী

বরখাস্ত

আট মাস কর্মস্থলে অনুপস্থিত, ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত

শিক্ষামন্ত্রী

সব প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে মিড-ডে মিল, অনিয়মে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

সাঁতার

স্কুল ফাঁকি দিয়ে সাঁতার কাটতে গিয়ে ধরা, চার শিক্ষার্থীকে ৮০০ গাছ লাগানোর নির্দেশ

দুর্নীতি

সেবাখাতে দুর্নীতি ও ঘুষে শীর্ষে পাসপোর্ট অফিস, দ্বিতীয় বিআরটিএ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa