জুমবাংলা ডেস্ক : ছাত্রদলের কাউন্সিলে সভাপতি পদে মাত্র ৮ ভোটে হেরে গেছেন কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। ছাত্রদল করায় যার সঙ্গে পারিবারিক সম্পর্ক ছিন্ন করে বাবা যশোর আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম।

Advertisement
বুধবার রাতে কাউন্সিলররা সরাসরি ভোটে ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাড়িতে এই ভোটাভুটি হয়।

কাউন্সিলরদের ভোটে ছাত্রদলের নতুন সভাপতি হয়েছেন ফজলুর রহমান খোকন এবং সাধারণ সম্পাদক হয়েছেন ইকবাল হোসেন শ্যামল।

হাড্ডাহাড্ডি লড়াইয়ে সভাপতি পদে খোকনের পান ১৮৬ ভোট। আর শ্রাবণ পেয়েছেন ১৭৮ ভোট।

কাউন্সিলে ৯ জন সভাপতি প্রার্থী এবং ১৯ জন সাধারণ সম্পাদক প্রার্থীর মধ্য থেকে এই দুজনকে বেছে নিয়েছেন কাউন্সিলররা। সারা দেশে ছাত্রদলের ১১৭টি সাংগঠনিক শাখার ৫৩৪ কাউন্সিলরের মধ্যে ৪৮১ জন ভোটাভুটিতে অংশ নেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google