Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home Bangladesh breaking news ৯ম-১০ম শ্রেণির নতুন কারিকুলাম ও সিলেবাস নিয়ে যা জানাল এনসিটিবি
Bangladesh breaking news জাতীয় শিক্ষা

৯ম-১০ম শ্রেণির নতুন কারিকুলাম ও সিলেবাস নিয়ে যা জানাল এনসিটিবি

By Tarek Hasanসেপ্টেম্বর 8, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : নতুন কারিকুলাম সংশোধন বিয়োজন করার উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে ২০২৫ শিক্ষাবর্ষের নবম ও দশম শ্রেণির পাঠ্যবই পুরোনো সিলেবাসে ছাপানো হবে। সেজন্য এই দুই শ্রেণির নতুন পাঠ্যবইয়ের চাহিদা পাঠানোর নির্দেশ দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্য পুস্তক বোর্ড (এনসিটিবি)।

এনসিটিবি

Advertisement

সংশোধিত শিক্ষাক্রমের আলোকে এ তথ্য আগামী ৫ সেপ্টেম্বরের মধ্যে পাঠানোর জন্য মাঠপর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

সম্প্রতি এনসিটিবির সদস্য (পাঠ্যপুস্তক) অধ্যাপক মো. সাইদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নির্ধারিত ওয়েব অ্যাপে আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে জেলা ও উপজেলা বা থানা শিক্ষা অফিস থেকে চাহিদা দাখিল করতে হবে। ১২ সেপ্টেম্বর জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে চাহিদা অনুমোদন দিতে হবে। আর ১৭ সেপ্টেম্বর আঞ্চলিক উপপরিচালকরা চাহিদা অনুমোদন দেবেন। গত ৫ সেপ্টেম্বর থেকে পাঠ্যবইয়ের চাহিদা দাখিল শুরু হয়েছে।

এনসিটিবির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের সব শিক্ষার্থীর মাঝে ২০২৫ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যবই মুদ্রণ করে ২০২৫ সালের ১ জানুয়ারির মধ্যে সরবরাহের বিষয়টি সরকারের একটি অগ্রাধিকারভুক্ত ও জনগুরুত্বপূর্ণ কার্যক্রম। এই কার্যক্রম বাস্তবায়নের জন্য প্রতি শিক্ষাবর্ষে পাঠ্যবইয়ের চাহিদা দাখিল থেকে শুরু করে পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে পৌঁছানো পর্যন্ত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন সব জেলা-উপজেলা-থানা মাধ্যমিক শিক্ষা অফিস নিরলসভাবে সহযোগিতা করে থাকে।

জেলা ও উপজেলা শিক্ষা অফিসারের বরাবর পাঠানো চিঠিতে বলা হয়, অন্যান্য বছরের মতো ২০২৫ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ-১০ম শ্রেণির মাধ্যমিক (বাংলা ও ইংরেজি ভার্সন), দাখিল, এসএসসি ও দাখিল ভোকেশনাল এবং কারিগরি ট্রেড স্তরের পাঠ্যপুস্তকের চাহিদা ওয়েব অ্যাপ্লিকেশনের মাধ্যমে অনলাইনে সংগ্রহ করা হয়েছে। কিন্তু সরকারি সিদ্ধান্ত মোতাবেক ৯ম ও ১০ম শ্রেণির ক্ষেত্রে জাতীয় শিক্ষাক্রম ২০১২-এর আলোকে প্রণীত শাখা ও গুচ্ছভিত্তিক সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যবইগুলো (২০২৩ শিক্ষাবর্ষে ব্যবহৃত) দেওয়া হবে। এ লক্ষ্যে আপনার অধীন অঞ্চল-জেলা-উপজেলা-থানা থেকে ৯ম ও ১০ম শ্রেণির পাঠ্যবইয়ের চাহিদা সব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সংগ্রহ করে নির্ধারিত সময়সীমার মধ্যে নতুন তৈরি করা ওয়েব অ্যাপ্লিকেশনের মাধ্যমে বইয়ের চাহিদা পাঠানোর অনুরোধ করা হলো।

জনপ্রশাসনে গতি ফেরাতে চুক্তি বাতিল, নতুন নিয়োগ

চাহিদা দাখিলের নির্দেশনায় বলা হয়েছে, মাধ্যমিক শিক্ষা অফিস ছাড়া অন্য কোনো অফিসে বা এনসিটিবিতে হার্ড কপি অথবা অনলাইনে বা ই-মেইলে চাহিদার সফটকপি পাঠানোর প্রয়োজন নেই। চাহিদা সংক্রান্ত এনসিটিবি কর্তৃক যেকোনো নোটিশ-অফিস আদেশপত্র এনসিটিবি’র ওয়েবসাইটে (www.nctb.gov.bd) অবশ্যই যাচাই করে নেওয়ার অনুরোধ করা হলো।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
চুরি

আইফোন চুরির অপবাদে শিক্ষার্থীকে হত্যা অভিযোগ, মরদেহ নিয়ে থানা ঘেরাও

জুন 18, 2026
প্রতারণা

পুলিশে চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, টাকা নিতে গিয়ে ধরা দুজন

জুন 18, 2026
অর্থ উপদেষ্টা

বাংলাদেশই হবে পরবর্তী বিনিয়োগ গন্তব্য: অর্থ উপদেষ্টা

জুন 17, 2026
Latest News
চুরি

আইফোন চুরির অপবাদে শিক্ষার্থীকে হত্যা অভিযোগ, মরদেহ নিয়ে থানা ঘেরাও

প্রতারণা

পুলিশে চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, টাকা নিতে গিয়ে ধরা দুজন

অর্থ উপদেষ্টা

বাংলাদেশই হবে পরবর্তী বিনিয়োগ গন্তব্য: অর্থ উপদেষ্টা

৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

রাতের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

সাইমন ড্যানজাক

তারেক রহমান বাংলাদেশের জন্য ‘আশার আলো’: সাইমন ড্যানজাক

নবম পে-স্কেলে

নবম পে-স্কেলে ১১-২০ গ্রেডে ভাতা বাড়ছে পাঁচ গুণ

ঝড়ের শঙ্কা

রাত ১টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

Sangsad

সকালে প্রধানমন্ত্রীর ধমক, বিকেলে সংসদে

সামান্থা

‘খ্যাতির নেশায় আসক্ত’ হয়ে পড়েছিলেন সামান্থা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa